খেলা

এবার টিম বয়দের পাশে দাঁড়ালেন পঞ্চপাণ্ডব

স্পোর্টস ডেস্ক:

ক্রিকেটের মধ্যে অনেকেই আছে যাদের কথা হয়তো কখনই আসে না আলোচনায়। তারা প্রয়োজনে দলের সঙ্গে থাকে কিন্তু স্থায়ী বেতনভুক্ত নন। বলছি ক্রিকেটের বল বয় বা ম্যাসাজম্যানদের কথা।

করোনা পরিস্থিতির কারণে ক্রিকেট খেলা বা অনুশীলন এখন বন্ধ রয়েছে। তাই ঢাকার বিভিন্ন ক্রিকেট দল কিংবা ক্রিকেটাররা এখন মাঠ ছেড়ে ঘরে বন্দী। তাদের সঙ্গে কর্মহীন আছেন দলের সঙ্গে থাকা টিম বয়, ম্যাসাজম্যানদের মতো আরো অনেকে।

বর্তমান অবস্থায় তাদের আয়-রোজগারও একরকম বন্ধ হয়ে গেছে। তাছাড়া বিসিবি'র বেতনভুক্তও নন তারা।

এই অবস্থায় তাদের কথা চিন্তা করেই একসাথে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন দেশের ক্রিকেটের 'পঞ্চপান্ডব' খ্যাত মাশরাফি বিন মুর্তজা, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, তামিম ইকবাল ও সাকিব আল হাসান।

আর এজন্য তাদের প্রত্যেকে ১ লাখ টাকা করে অনুদান দিচ্ছেন।

এই উদ্যোগ নিয়ে মুশফিকুর রহিম বলেন, আমরা পাঁচজন মিলে প্রায় ৫০ জনের মতো টিম বয় ও ম্যাসাজম্যানদের সাহায্য করার সিদ্ধান্ত নিয়েছি। যারা ক্লাব, বিভিন্ন ক্রিকেট দলগুলোর সঙ্গে কাজ করে তাদের সবাইকে আমরা ৫ জন মিলে ৫ লাখ টাকা দিচ্ছি। আপাতত ছোট আকারে সাহায্য করছি। এখন তো খেলা নেই। আর খেলা না থাকলে তাদের আয়ের সুযোগও নেই।’

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

জিম্বাবুয়ের বিপক্ষে আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক লিটন

গত কিছুদিন ধরে ওয়ানডে ফরম্যাটে নিজেদের চিরচেনা ছন্দে নেই বাংলাদেশ ক্রিকেট দল...

মুম্বাই ছাড়লেন মাহেলা জয়াবর্ধনে

আইপিএলের অন্যতম সফল ফ্র্যাঞ্চাইজি মুম্বাই ইন্ডিয়ান্সের সঙ্গে দীর্ঘ অধ্যায়ের...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

প্রত্যাশী সিমস্ প্রকল্পের উদ্যোগে নিরাপদ অভিবাসন বিষয়ক সমন্বয় সভা

অভিবাসন নিশ্চিতকরণ, অভিবাসীদের অধিকার সুরক্ষা এবং...

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইলো বাংলাদেশ

সৌদি আরবে সম্প্রতি দুই বাংলাদেশিকে মৃত্যদণ্ড দেওয়া...

ঢাকায় বিশ্ব ফুটবলের বস

বর্তমানে ঢাকায় অবস্থান করছেন ফিফার সভাপতি জিয়ান্ন...

হাম উপসর্গে নতুন মৃত্যু ৭, আক্রান্ত ১৩১৯

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম উপসর্গে সাতজনের মৃত্যু...

ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী মেহরদাদ আখলাকি কেতাবচি

দীর্ঘ কয়েক মাস ধরে চলা অন্তর্বর্তী নেতৃত্বের অবসান ঘটিয়ে ইরানের প্রতিরক্ষা মন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা