আন্তর্জাতিক

এবার করোনাক্রান্ত ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী

ইন্টারন্যাশনাল ডেস্ক:

ব্রিটেনে প্রধানমন্ত্রীর পর এবার দেশটির স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক করোনভাইরাসে আক্রান্ত হয়েছেন। শুক্রবার (২৭ মার্চ) এক টুইটার বার্তায় তিনি এ তথ্য জানান।

টুইটার ভিডিওতে নিজের করোনা পজিটিভের খবর জানিয়ে ম্যাট বলেন, ‘চিকিৎসা পরামর্শ মেনে করোনাভাইরাসের পরীক্ষা করিয়েছি। পরীক্ষায় পজিটিভ এসেছে।’

এই অবস্থায় বাসায় থেকেই কাজ করবেন জানিয়ে তিনি বলেন, ‘সৌভাগ্যক্রমে আমার লক্ষণগুলো হালকা এবং আমি বাড়িতে আইসোলেশনে থেকে কাজ করব। গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, আমাদের জাতীয় স্বাস্থ্য সেবা ও জীবন রক্ষায় উপদেশ আমরা মেনে চলব।’

এর আগে একই দিন অর্থাৎ শুক্রবার বিকেলে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন টুইটারে বলেন, ‘গত ২৪ ঘণ্টায় আমার শরীরে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার লক্ষণগুলো দেখা দেওয়ায় পরীক্ষা করা হয়। পরীক্ষায় করোনা পজিটিভ পাওয়া গেছে। আমি স্বেচ্ছায় আইসোলেশনে গেছি। ঘরে বসে আমি সরকার পরিচালনার কাজ করে যাব।’

তিনি টুইটারে একটি ভিডিও বার্তাও জুড়ে দেন। যুক্তরাজ্যে শুক্রবার বিকেল পর্যন্ত ১১ হাজার ৮১৬ জন ব্যক্তি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। আর মারা গেছেন ৫৮০ জন।

শুক্রবার (২৭ মার্চ) পর্যন্ত সবশেষ হিসেব বলছে, বিশ্বের ১৯৯টি দেশে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৫ হাজার ২৭৮ জনে। আক্রান্তের সংখ্যা পাঁচ লাখ ৫৯ হাজার ১১৩ জন। অপরদিকে ১ লাখ ২৮ হাজার ৭৭৭ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

বাংলাদেশে এখন পর্যন্ত ৪৮ জনকে শনাক্ত করা হয়েছে। আর মারা গেছে সব মিলিয়ে ৫ জন।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে আবিদ শেখ...

‎শিশু ধর্ষণ: পাঁচ বছর পর আদালতের রায়ে যুবকের মৃত্যুদণ্ড

ফরিদপুরের আলফাডাঙ্গায় স্কুলে যাওয়ার পথে আট বছরের...

বিএনপির সাবেক ৫ বারের এমপি আব্দুল হাই আর নেই

বর্ষীয়ান রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা, সাবেক উপমন্...

হামজার লাল কার্ড নিয়ে ফুঁসছেন শেফিল্ড কোচ

ফ্র্যাটন পার্কের রোমাঞ্চকর লড়াইয়ে পোর্টসমাউথের মাঠে ৩-২ গোলে হেরেছে শেফিল্ড ই...

মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস

দ্বিতীয় দফায় মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

প্রশ্নপত্র ফাঁস চক্রের মূল হোতাসহ ৭ সরকারি-বেসরকারি কর্মচারি গ্রেপ্তার

সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের বহুল আলোচিত ঘটনা...

দিল্লিতে ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে আটক

ভারতের নির্বাচন কমিশনে ভোটার তালিকা সংশোধনে অনিয়মের অভিযোগ তুলে পদত্যাগের দা...

বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব চুক্তির পথে বাংলাদেশ : অর্থমন্ত্রী

বিশ্বব্যাংকের সঙ্গে একটি নতুন কান্ট্রি পার্টনারশিপ বা অংশীদারত্ব চুক্তি স্বাক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা