আন্তর্জাতিক

এক মাসে চীনের ৪০০ কোটি মাস্ক বিক্রি

ইন্টারন্যাশনাল ডেস্ক:

বিশ্বের প্রায় বহু দেশে ছড়িয়ে পড়েছে করোনা ভাইরাস। এতে প্রায় সব দেশেই ধেয়ে আসছে একের পর এক বিপর্যয়। অর্থনীতির চাকা যেন থামিয়ে দিয়েছে এক করোনাভাইরাস। কিন্তু ব্যতিক্রম দেখা যাচ্ছে শুধু চীনে। তারা গত মাসেই বিশ্বের বিভিন্ন দেশে প্রায় ৪০০ কোটি পিস মাস্ক বিক্রি করেছে।

দেশটির শুল্ক দফতরের কর্মকর্তা জিন হাই রোববার জানান, এ পর্যন্ত ৩৮৬ কোটি মাস্ক, ৩ কোটি ৭৫ লাখ সুরক্ষা পোশাক, ১৬ হাজার ভেন্টিলেটর এবং ২৮ লাখের বেশি করোনাভাইরাসের টেস্টিং কিট রফতানি করেছেন তারা। মোট ১৪০ কোটি ডলা চিকিৎসা সামগ্রী রফতানি হয়েছে।

কিন্তু চীনের চিকিৎসা সামগ্রী মানসম্পন্ন না হওয়ায় নেদারল্যান্ডস, ফিলিপাইন, ক্রোয়েশিয়া, তুরস্ক ও স্পেন তা নিয়ে প্রশ্ন তুলেছেন। নেদারল্যান্ডস সরকার গত সপ্তাহে চীন থেকে পাঠানো ১৩ লাখ মাস্কের মধ্যে ছয় লাখই ফিরিয়ে দিয়েছে।

বৈশ্বিক মহামারি পরিস্থিতিতে চীনই এখন বিশ্বের অন্যান্য দেশের আদর্শ ও একমাত্র ভরসার পাত্রে পরিণত হয়েছে। বিভিন্ন চিকিৎসা সরঞ্জাম চেয়ে চীনের দ্বারস্থ হচ্ছে করোনায় আক্রান্ত দেশগুলো। তাদের আবেদনে সাড়াও দিচ্ছে চীন।

উল্লেখ্য, করোনাভাইরাসে প্রথম আক্রমণের শিকার হয় চীন। প্রায় আড়াই মাসের লড়াই শেষে ভাইরাসটিকে নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে দেশটি। চীন এখন বিশ্বের কাছে ‘করোনা মোকাবেলায় মডেল’। করোনার উৎসস্থল চীনের হুবেই প্রদেশে গত তিন দিনে নতুন করে কেউ আক্রান্ত হয়নি।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সুন্দরবনে কোস্ট গার্ডের কাছে ডাকাতদের আত্মসমর্পণ  

সুন্দরবনের কুখ্যাত ডাকাত বড় জাহাঙ্গীর বাহিনীর ৩ সক্রিয় সদস্য এক জিম্মি জেলেসহ...

বোয়ালমারীতে ট্যালেন্টপুলে প্রাথমিক বৃত্তি পেল ৬৪ শিক্ষার্থী

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় প্রাথমিক বৃত্তি পরীক্ষায় এবার ট্যালেন্টপুলে সরকার...

বিশ্ব পরিবেশ দিবসে মুন্সীগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি 

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সারাদেশের মতো মুন্সীগঞ্জেও বর্ণাঢ্য র‍্যালি ও স...

বঙ্গোপসাগরে ট্রলার ডুবে নিখোঁজ জেলেদের উদ্ধারে নৌবাহিনী

বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে তিনদিন ধরে নিঁখোজ জেলেদের উদ্ধারে অভিযান শুরু করেছে...

নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে সরকারের নতুন পরিকল্পনা

দেশে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে ব্যাপক পরিসরে উদ্যোগ নিয়েছে সরকার। খাদ্যের গুণ...

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম 

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনা এবং মূল্যস্ফীতি বৃদ্ধির আশঙ্কায় বি...

বলিউড অভিনেতা রাজপাল যাদবের কারাদণ্ড কমিয়ে ৩ মাস

চেক জালিয়াতির মামলায় বলিউড অভিনেতা রাজপাল যাদবের বিরুদ্ধে দেওয়া দণ্ড বহাল রেখ...

হানিয়া আমিরের পোশাক নিয়ে বিতর্ক, উরফি জাভেদের সাথে তুলনা 

পাকিস্তানের লাহোরের ডলমেন মলে বিশ্বখ্যাত বিলাসবহুল ফ্যাশন ব্র্যান্ড ‘ইভ...

দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর ১০ নির্দেশনা

চট্টগ্রাম অঞ্চলে টানা ভারী বর্ষণ ও বন্যা পরিস্থিতি মোকাবিলায় প্রধানমন্ত্রীর ন...

হাম ও উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা