জাতীয়

একটু অসাবধানতায় চরম মূল্য দিতে হবে আমাদের: সাইদ খোকন

নিজস্ব প্রতিবেদক:

করোনা সংক্রমণ পরিস্থিতিতে আগামী দিনগুলোতে সবাইকে অনেক বেশি সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র মোহাম্মদ সাঈদ খোকন।

মঙ্গলবার (৩১ মার্চ) রাজধানীর হাইকোর্ট মাজারে প্রায় ৮০০ ছিন্নমূল, হত-দরিদ্র এবং অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণের সময় সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

তিনি বলেন, সামনের দিনগুলো খুবই কঠিন সময় হবে আমাদের জন্য। যেটুকু সময় অতিক্রম করেছি আলহামদুলিল্লাহ। কিন্তু সামনের দিনগুলো অত্যন্ত ঝুঁকিপূর্ণ, কঠিন। এই সময়ে আমরা যদি অসাবধান হই তবে চরম মূল্য দিতে হবে আমাদের।

এ সময় সাঈদ খোকন বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা সবাই মাঠে কাজ করছি। নাগরিকদের বলছি, আপনারা ঘরে থাকুন। আর যারা হত-দরিদ্র তাদের মাঝে আমরা খাদ্য সামগ্রী বিতরণ করছি। খাবারের পর্যাপ্ত মজুদ আমাদের রয়েছে। চিন্তার কিছু নেই।

প্রসঙ্গত, দরিদ্র মানুষদের জন্য এক মাসের হিসেবে বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরণ করছে ডিএসসিসি। প্রতি প্যাকেট এসব খাদ্য সামগ্রীর মাঝে রয়েছে ১০ কেজি চাল, ৫ কেজি আলু, ২ কেজি ডাল, ২ কেজি তেল, ১ কেজি লবণ এবং একটি সাবান।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

নিখোঁজ শিশু: শৈশবের কালো ছায়া ও ভঙ্গুর সমাজব্যবস্থা

একটি শিশু নিখোঁজ হলে একটি পরিবার শুধু সন্তানকেই হার...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

পাঁচ দশক পেরিয়েও অপ্রতিরোধ্য এফ-১৬

প্রথম আকাশে ওড়ার দীর্ঘ ৫০ বছরের বেশি সময় পার হলেও কিংবদন্তি যুদ্ধবিমান এফ-১৬...

ফের ইরানে বড় হামলার ছক যুক্তরাষ্ট্রের

মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে ফের চরম সংঘাতের শঙ্কা দানা বাঁধছে। ইরানের বিরুদ্ধে...

বড় পর্দায় ফেরার অপেক্ষায় তাসনিয়া ফারিণের ভক্তরা

ছোট পর্দার গণ্ডি পেরিয়ে বড় পর্দায় নিজের শক্ত অবস্থান তৈরি করেছিলেন জনপ্রিয় অভ...

ঢাবি বিজ্ঞান কারখানার সক্ষমতা বৃদ্ধিতে আধুনিক যন্ত্রপাতির উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান কারখানার আধুনিকায়ন এব...

নেপাল ও বাংলাদেশের মতো অরাজক পরিস্থিতি তৈরির পাঁয়তারা চালাচ্ছে কংগ্রেস : বিজেপি

ভারতে চলমান রাজনৈতিক বিক্ষোভ ও সংঘাতের জেরে দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেসের...

আশুলিয়ায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

রাজধানীর উপকন্ঠ সাভারের-আশুলিয়ায় ২৪ ঘণ্টার ব্যবধান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা