জাতীয়
করোনাভাইরাস

দেশে নতুন শনাক্ত দুইজন: আইইডিসিআর

নিজস্ব প্রতিবেদক:

গত ২৪ ঘণ্টায় দুইজনের দেহে করোনাভাইরাস শনাক্ত করা গেছে বলে জানিয়েছে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)।

মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে ভার্চুয়াল ব্রিফিংয়ে কোভিড-১৯ মহামারির সর্বশেষ পরিস্থিতি তুলে ধরার সময় প্রতিষ্ঠানটির পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা জানান, ১৪০ জনের নমুনা সংগ্রহ করে দু'জনের শরীরে করোনার উপস্থিতি মিলেছে। তবে নতুন করে কেউ এই ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাননি বলেও জানান তিনি।

আক্রান্তদের একজন সৌদি আরব ফেরত আর অন্যজনের বিষয়ে তথ্য নেয়া হচ্ছে বলে জানান আইইডিসিআর পরিচালক। করোনায় ২ জনকে নতুন করে পাওয়ায় দেশে ভাইরাসটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৫১ জনে।

এছাড়া সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬ জন। এদের মধ্যে একজন ৭০ বছরের বেশি বয়সী ব্যক্তিও আছেন।

এদিকে, সন্দেহভাজন মৃত্যুগুলোর নমুনা পরীক্ষা করে এদের কারও শরীরেই করোনাভাইরাসের প্রমাণ মেলেনি বলেও জানিয়েছে আইইডিসিআর।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে আবিদ শেখ...

‎শিশু ধর্ষণ: পাঁচ বছর পর আদালতের রায়ে যুবকের মৃত্যুদণ্ড

ফরিদপুরের আলফাডাঙ্গায় স্কুলে যাওয়ার পথে আট বছরের...

বিএনপির সাবেক ৫ বারের এমপি আব্দুল হাই আর নেই

বর্ষীয়ান রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা, সাবেক উপমন্...

মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস

দ্বিতীয় দফায় মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য...

পাকিস্তানের পেশোয়ারে ছাদ ধসে প্রাণ গেল ২৯ জনের

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের রাজধানী পেশোয়ারে এক মর্মান্তিক দুর্ঘ...

বিশ্বে চীনের মুরগির মাংসের চাহিদা বাড়ছে

চীনের অভ্যন্তরে খাদ্যাভ্যাসে পরিবর্তন, সরকারের নীতিগত সহায়তা এবং ব্যাপক উৎপাদ...

মাত্র দুই সপ্তাহের রেমিট্যান্স ১৫১ কোটি ডলার

সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ কেউ দেশে রেমিট্যান্স ন...

জাতীয় দলে নতুন সেনসেশন রোনান সুলিভান

জাতীয় ফুটবল দলের দীর্ঘদিনের আক্রমণভাগের গোলখরা দূর করতে বড় ভূমিকা রাখতে পারে...

সকল সরকারি দরপত্র ও ক্রয় প্রক্রিয়া স্থগিতের নির্দেশ

সরকারি সব ধরনের দরপত্র ও ক্রয় প্রক্রিয়া স্থগিতের ন...

মনিরুলসহ পরিবারের ৮৩ ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ আদালতের

বিগত আওয়ামী লীগ সরকারের আমলে অবৈধপথে বিত্তশালী বনে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা