আন্তর্জাতিক

উহানের লকডাউন তুলে নিলো চীন

ইন্টারন্যাশনাল ডেস্ক:

দীর্ঘ দু’মাস পর চীনের হুবেই প্রদেশের রাজধানী উহানের লকডাউন উঠিয়ে নেওয়া হয়েছে। যারা সুস্থ আছেন তাদের এই শহর থেকে বের হওয়ার কোন বাধা নেই। বুধবার (০৮ এপ্রিল) বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানায়।

নতুন করে আবারও করোনাভাইরাসের প্রাদুর্ভাব দেখা দেওয়ার আশঙ্কার মধ্যেই বুধবার (৮ এপ্রিল) উহানে লকডাউন তুলে নেওয়া হয়। ভাইরাসের সংক্রমণ রোধে ১ কোটি ১০ লাখ মানুষের এ শহরটি জানুয়ারির শেষদিকে লকডাউন করে দেওয়া হয়। চীনা সরকারের তথ্য অনুযায়ী, উহানে ৫০ হাজারেরও বেশি মানুষ এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন এবং মারা গেছেন আড়াই হাজারেরও বেশি।

অবশ্য গত ২১ দিনে উহানে মাত্র তিনজন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছেন।

লকডাউন তুলে নেয়ায় বুধবার প্রায় ৫৫ হাজার মানুষ ট্রেনে করে উহান ছেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। উহান তিয়ানহে বিমানবন্দরে ফ্লাইট চালু হওয়ায় ইতিমধ্যে ১০ হাজারেরও বেশি পর্যটক শহরটি ছেড়েছেন। তবে বেইজিংগামী এবং আন্তর্জাতিক ফ্লাইট এখনো চালু হয়নি।

অভিবাসী কর্মী লিউ শাওমিন বলেন, ‘আমি খুব খুশি যে আমি আজ বাড়ি যাচ্ছি।’ তিনি শিয়াংইয়াং শহরে যাওয়ার জন্য হানকোউ রেলওয়ে স্টেশনে অপেক্ষা করছেন।

তবে জরুরি প্রয়োজন না থাকলে উহানের বাসিন্দাদের এলাকা, শহর এবং এমনকি প্রদেশ না ছাড়ার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।

চীনের মূল ভূখণ্ডে এখন পর্যন্ত ৮১ হাজার ৮০২ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছেন এবং মারা গেছেন ৩ হাজার ৩৩৩ জন।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রিয়াদে হুতি হামলায় নিহত দুই বাংলাদেশি

মধ্যপ্রাচ্যের আকাশসীমায় জমে থাকা কালো মেঘ এবার সরাসরি আঘাত হানল প্রবাসীদের রক...

মুম্বাইয়ে অভিনেতা ইমরান খান আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের...

ক্লাব ফুটবলে নেমেই জোড়া গোল করলেন মেসি

দেশের জার্সির মায়া কাটিয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর শূন্যতা ক্লাব ফুট...

চীনের অর্থনৈতিক সংকটের গভীরে লুকিয়ে থাকা নানা সমীকরণ

খাদের কিনারায় থাকা আবাসন বাজার চাঙ্গা করতে এবং শ্লথ হয়ে পড়া অর্থনীতিকে গতিশীল...

জেলেনস্কিকে সরাতে চান ট্রাম্প, রাশিয়ার সঙ্গে চুক্তিতে তোলপাড়

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে সরিয়ে নতুন নেতৃত্ব আনার পক্ষে মত দ...

খাগড়াছড়িতে কৃষি পণ্যের রপ্তানি সক্ষমতা বৃদ্ধিতে মতবিনিময় সভা

পার্বত্য চট্রগ্রামের খাগড়াছড়িতে উৎপাদিত কৃষি পণ্...

এবার আচারের বয়ামে হীরা, সোনা, প্লাটিনাম ও রুবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবার আচারের...

জমি দখলের প্রতিবা‌দে সমা‌বেশ-বি‌ক্ষোভ মি‌ছিল

রাতের আধাঁরে দুই শত বছরের পুরানো কাঁঠাল গাছসহ বিভি...

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, ছুটি ঘোষণা

জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন এবং পালন সংক্রান্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা