খেলা

উশু খেলোয়াড় ওবায়দুল্লাহ আর নেই

ক্রীড়া প্রতিবেদক :

জাতীয় ক্রীড়া পরিষদের জিমন্যাসিয়ামে প্রশিক্ষণের সময় গুরুত্বর আহত হয়ে প্রায় দেড় বছর চিকিৎসাধীন থাকার পর মারা গেলেন উশু খেলোয়াড় ওবায়দুল্লাহ।

গত মঙ্গলবার রাতে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের আইসিউ ইউনিটে মারা যান তিনি। মৃত্যুকালে জামালপুরের এই খেলোয়াড়ের বয়স হয়েছিল ২৩ বছর।

বাংলাদেশ উশু ফেডারেশনের সাধারণ সম্পাদক মো. দুলাল হোসেন বলেন, ২০১৮ সালের ১৬ ডিসেম্বর জাতীয় ক্রীড়া পরিষদে শাওলিন উশু ফাইটার স্কুল নামে অনিবন্ধিত ক্লাবের প্রশিক্ষক মেজবাহ উদ্দিনের কাছে অনুশীলনের সময় আহত হন ওবায়দুল্লাহ। প্রায় ১৭-১৮ মাস যাবত প্যারালাইজড হয়ে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন তিনি। যার অধীনে প্রশিক্ষণ নিতে গিয়ে ওবায়দুল্লাহ আহত হন। সেই প্রশিক্ষককে অভিযোগ করে দুলাল হোসেন বলেন, আজ সেই মাস্টারকে স্মরণ করতে চাই, যিনি বা যারা সহজ সরল ওবায়দুল্লাহকে গেমস, পদক, বিদেশের লোভ দেখিয়ে এক ক্লাব থেকে অন্য ক্লাবে নিয়ে গিয়েছিল। ফিটনেস যাচাই না করেই ছেলেটিকে গেমস খেলানোর স্বপ্ন এমনভাবেই দেখানো হয়েছিল যে ছেলেটি দিন রাত কঠোর অনুশীলন করতে যেয়ে আহত হয়। কিন্ত তাকে লোভ দেখানো সেই শিক্ষক মেজবাহ উদ্দিন তাকে এক টাকাও সাহায্য করেননি। খুব ভালভাবেই তারা তাদের দায়িত্বকে ডাস্টবিনে ছুড়ে ফেলেছে।

দুলাল আরো জানান, ইতিমধ্যে মেজবাহ উদ্দিন বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ আনছার ও বাংলাদেশ উশু ফেডারেশন থেকেও বহিষ্কৃত।

মঙ্গলবার রাতেই ওবায়দুল্লাহর মরদেহ নিজ বাড়িতে নিয়ে যাওয়া হয়। ওবায়দুল্লাহর মৃত্যুতে বাংলাদেশ উশু ফেডারেশন গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে আবিদ শেখ...

‎শিশু ধর্ষণ: পাঁচ বছর পর আদালতের রায়ে যুবকের মৃত্যুদণ্ড

ফরিদপুরের আলফাডাঙ্গায় স্কুলে যাওয়ার পথে আট বছরের...

বিএনপির সাবেক ৫ বারের এমপি আব্দুল হাই আর নেই

বর্ষীয়ান রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা, সাবেক উপমন্...

হামজার লাল কার্ড নিয়ে ফুঁসছেন শেফিল্ড কোচ

ফ্র্যাটন পার্কের রোমাঞ্চকর লড়াইয়ে পোর্টসমাউথের মাঠে ৩-২ গোলে হেরেছে শেফিল্ড ই...

পাকিস্তানের পেশোয়ারে ছাদ ধসে প্রাণ গেল ২৯ জনের

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের রাজধানী পেশোয়ারে এক মর্মান্তিক দুর্ঘ...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

প্রশ্নপত্র ফাঁস চক্রের মূল হোতাসহ ৭ সরকারি-বেসরকারি কর্মচারি গ্রেপ্তার

সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের বহুল আলোচিত ঘটনা...

দিল্লিতে ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে আটক

ভারতের নির্বাচন কমিশনে ভোটার তালিকা সংশোধনে অনিয়মের অভিযোগ তুলে পদত্যাগের দা...

বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব চুক্তির পথে বাংলাদেশ : অর্থমন্ত্রী

বিশ্বব্যাংকের সঙ্গে একটি নতুন কান্ট্রি পার্টনারশিপ বা অংশীদারত্ব চুক্তি স্বাক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা