আন্তর্জাতিক

আবদুল্লাহর পদত্যাগে কাতারের নতুন প্রধানমন্ত্রী খালিদ

আন্তর্জাতিক ডেস্ক:

পদত্যাগ করলেন কাতারের প্রধানমন্ত্রী শেখ আবদুল্লাহ বিন নাসের বিন খলিফা আল থানি।

মঙ্গলবার দেশটির আমির শেখ তামিম বিন হামাদ আল থানি তার পদত্যাগপত্র গ্রহণ করেছেন।

অপরদিকে প্রধানমন্ত্রীর পদত্যাগের পর দেশটির নতুন প্রধানমন্ত্রী মনোনীত হয়েছেন শেখ খালিদ বিন খলিফা বিন আব্দুল আজিজ আল থানি।

মঙ্গলবার দেশটির আমির শেখ তামিম বিন হামাদ আল থানির কাছে নতুন প্রধানমন্ত্রী শেখ খালিদ শপথ গ্রহণ করেছেন। এ সময় দেশটির ডেপুটি আমির শেখ আব্দুল্লাহ বিন হামাদ আল থানি উপস্থিত ছিলেন।

কাতারের রাষ্ট্রীয় সংবাদ সংস্থার বরাত দিয়ে আলজাজিরার এক প্রতিবেদন জানায়, শেখ খালিদ বিন খলিফা বিন আব্দুল আজিজ আল থানি নতুন প্রধানমন্ত্রীর পাশাপাশি দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করবেন। তবে প্রধানমন্ত্রী শেখ আবদুল্লাহ বিন নাসের বিন খলিফা আল থানির পদত্যাগের কোনো কারণ এখনো জানা যায়নি।

২০১৩ সালের ২৬ জুন কাতারের প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেছিলেন শেখ আবদুল্লাহ বিন নাসের বিন খলিফা আল থানি। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেয়ার আগে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন তিনি।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

তেল সংকটে বাড়ছে বিশ্ব অর্থনীতির ঝুঁকি, সতর্ক করল আইএমএফ

জরুরি তেলের মজুত কমে আসা, সরকারি ঋণের বোঝা বৃদ্ধি...

রাজউকের সাবেক চেয়ারম্যানসহ ৮ জনকে ১৪ বছর করে কারাদণ্ড

রাজধানীর পূর্বাচল আবাসিক প্রকল্পে প্লট বরাদ্দে দুর...

সাক্ষাৎকারে ভয়ংকর অভিজ্ঞতার কথা জানালেন অভিনেত্রী

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী নীতি টেলর সম্প্রতি নিজের জীবনের তিক্ত অভিজ্...

প্রবৃদ্ধির গতি মন্থর ও মূল্যস্ফীতির ধাক্কায় নতুন করে চাপে দেশের অর্থনীতি

বিশ্বব্যাংক এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) চলমান যৌথ বার্ষিক সভা উপল...

রূপপুরে চালু হচ্ছে রোসাটমের ওআইএসএস প্রযুক্তি

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ও দ্বিতীয়...

নিরাপদ খাদ্যের ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

নিরাপদ খাদ্য নিশ্চিত করতে স্থাপিত ভ্রাম্যমাণ পরীক্ষাগার (মোবাইল ল্যাবরেটরি ভ্...

টঙ্গীতে ড্রাগ ইন্টারন্যাশনালে আগুন

গাজীপুরের টঙ্গীর চেরাগআলী এলাকায় ড্রাগ ইন্টারন্যাশনালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছ...

শাহজালালে সৌদিগামী ৮৬ ফ্লাইট বাতিল, দুর্ভোগে যাত্রীরা

সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দরে সাময়িক বিধিনিষেধ এবং ফ্লাইট চলাচলে বিঘ্নের প্র...

ডিনার ডেটে কাঞ্চন-শ্রীময়ী, ট্রোলের মুখে যুগল

দ্বিতীয় সন্তানের জন্মের পর দুই সন্তানকে নিয়ে বেশ ব্যস্ত অভিনেত্রী শ্রীময়ী...

নারীর শরীর নিয়ে প্রত্যাশা অন্তহীন: রাধিকা মদন

মা হওয়ার পর শারীরিক পরিবর্তনের কারণে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার মুখে পড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা