জাতীয়

আজ সীমিত পরিসরে খুলছে ১৮ মন্ত্রণালয়ের অফিস

নিজস্ব প্রতিবেদক:

ঢাকাসহ দেশের সকল বিভাগ এবং জেলা-উপজেলা পর্যায়ে সরকারের ১৮টি মন্ত্রণালয়ের অধীন সংস্থা ও বিভাগসমুহ সীমিত পরিসরে খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

৩১দিন সাধারণ ছুটির পর আজ রবিবার (২৬ এপ্রিল) সরকারের সিদ্ধান্ত অনুযায়ী নির্দেশিত মন্ত্রণালয়সমূহের অধীন সংস্থা ও বিভাগসমুহ খুলে দেওয়া হবে।

রবিবার (২৬ এপ্রিল) থেকে যেসব মন্ত্রণালয় খুলে দেওয়া হবে সেগুলো হচ্ছে - প্রধানমন্ত্রীর কার্যালয়, মন্ত্রিপরিষদ বিভাগ, কৃষি মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয়, খাদ্য মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রালয়, স্বাস্থ্য সেবা বিভাগ, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ, জননিরাপত্তা বিভাগ, সুরক্ষা ও সেবা বিভাগ, তথ্য মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, নৌ পরিবহন মন্ত্রণালয়, সমাজকল্যাণ মন্ত্রণালয়, মহিলা ও শিশু মন্ত্রণালয় এবং মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়।

আগামী ২৬ এপ্রিল রবিবার থেকে ৫ মে পর্যন্ত (সাপ্তাহিক ছুটি ১ মে শুক্রবার ২ মে শনিবারসহ) সারা দেশে সাধারণ ছুটি ঘোষণা করে বৃহস্পতিবার (২৩ এপ্রিল) এ সংক্রান্ত আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। গত ২৫ মার্চ থেকে চলমান সাধারণ ছুটি কয়েক দফায় বাড়ানো হয়েছে।

সান নিউজ/আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মোল্লাকান্দিতে আদিপত্য বিস্তারে রক্তক্ষয়ী সংঘর্ষ, নিহত ১, শিশুসহ আহত ২০

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের মোল্লাকান্দি ইউনিয়নে আধিপত্য বিস্তার ও আসন্ন...

গানের কথায় স্বপ্ন বুনছেন ফকির রায়হান

বিশ্বম্ভরপুর উপজেলার ধনপুর গ্রামের সন্তান রাইসুল ইসলাম। সংগীতজগতে যিনি &lsquo...

‘বড় লেভেলে খেলার ইচ্ছা’ পদত্যাগের ঘোষণা দেয়া সেই   বিএনপি নেতা গ্রেপ্তার

‘বড় লেভেলে খেলার ইচ্ছা, উপজেলার পদ না থাকলেও চলবে’- ফেসবুকে এমন স...

দেশের বিভিন্ন জেলায় বিজিবির কড়া নজরদারি

সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে দেশ...

বিশ্ববাজারে ফের ব্যারেলপ্রতি তেলের দাম ছুঁইছুঁই ৯৫ ডলার!

এক নজরে | তেলের বাজারে নতুন চাপ ■ মধ্যপ...

গজারিয়ায় বিনা মূল্যে চক্ষু চিকিৎসা পেলেন হাজারো মানুষ

আজ শুক্রবার সকালে গজারিয়া সরকারি পাইলট হাইস্কুল মাঠে অনুষ্ঠিত হয় বৃহৎ পরিসরের...

‘ভারতও শেখ হাসিনার পাগলামি বুঝতে পারছে’

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্ভাব্য দেশে ফেরা নিয়ে রাজনৈতিক অঙ্গনে...

সর্বোচ্চ সতর্কতায় আইনশৃঙ্খলা বাহিনী

আসন্ন ডিসেম্বরকে কেন্দ্র করে সম্ভাব্য সহিংসতা ও নাশকতার আশঙ্কায় দেশজুড়ে নিরাপ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা