জাতীয়

করোনা পরিস্থিতি দীর্ঘায়িত হলে ডিজিটালে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর আয়োজন

নিজস্ব প্রতিবেদক:

করোনা ভাইরাসজনিত বর্তমান পরিস্থিতি দীর্ঘায়িত হলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর আয়োজন ডিজিটাল পদ্ধতিতে বাস্তবায়নযোগ্য কর্মসূচি গ্রহণ করা হতে পারে।

এ বিষয়ে ২৪ এপ্রিল শুক্রবার বিকেলে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির একটি সভা অনুষ্ঠিত হয় অনলাইনে।

সভায় একথা জানান জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়ক ড. কামাল আবদুল নাসের চৌধুরী।

তিনি বলেন, করোনা ভাইরাসজনিত বর্তমান পরিস্থিতি দীর্ঘায়িত হলে জনস্বাস্থ্যের বিষয়টি গুরুত্ব দিয়ে ডিজিটাল পদ্ধতিতে বাস্তবায়নযোগ্য কর্মসূচি গ্রহণ করা হতে পারে। এছাড়া এখন থেকে নিয়মিতভাবে অনলাইন সভায় বাস্তবায়ন কমিটির সদস্যদের সঙ্গে আলোচনা এবং দাপ্তরিক কার্যক্রম সংক্রান্ত প্রয়োজনীয় পর্যালোচনা ও সমন্বয় করা হবে।

সভায় মুজিববর্ষ উদযাপনে স্মারকগ্রন্থ প্রকাশনাসহ গৃহীত কর্মসূচির আলোকে পরিবর্তিত পরিস্থিতিতে বিভিন্ন কার্যাবলী সম্পাদনের অগগ্রতি নিয়ে সবাই আলোচনা করেন।

এসময় প্রধান সমন্বয়ক করোনা ভাইরাসজনিত বর্তমান পরিস্থিতিতে সতর্কতার সঙ্গে স্বাস্থ্যবিধি ও সরকারি অন্য নির্দেশনা যথাযথভাবে অনুসরণের জন্য সবার প্রতি আহ্বান জানান।

কমিটির প্রধান সমন্বয়ক ড. কামাল আবদুল নাসের চৌধুরীর সভাপতিত্বে কমিটির দাপ্তরিক সভায় এসময় কার্যালয়ের ২৪ জন কর্মকর্তা তাদের বাসস্থান থেকে অনলাইন অংশ নেন।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

ঘোর বিপদে ইউক্রেন!

রাশিয়ার অবিরাম ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মুখে সামরিক দিক থেকে চরম অস্তিত্ব...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা অলরাউন্ডার জ্যাক ক্যালিস পা রাখলেন ৫১তম বছরে

ক্রিকেটের বরপুত্র ও সর্বকালের অন্যতম সেরা অলরাউন্ডার জ্যাক ক্যালিস পা রাখলেন...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

প্রশ্নপত্র ফাঁস চক্রের মূল হোতাসহ ৭ সরকারি-বেসরকারি কর্মচারি গ্রেপ্তার

সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের বহুল আলোচিত ঘটনা...

দিল্লিতে ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে আটক

ভারতের নির্বাচন কমিশনে ভোটার তালিকা সংশোধনে অনিয়মের অভিযোগ তুলে পদত্যাগের দা...

বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব চুক্তির পথে বাংলাদেশ : অর্থমন্ত্রী

বিশ্বব্যাংকের সঙ্গে একটি নতুন কান্ট্রি পার্টনারশিপ বা অংশীদারত্ব চুক্তি স্বাক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা