খেলা

আইপিএল না হলে সাড়ে ৪ হাজার কোটি টাকা ক্ষতি!

স্পোর্টস ডেস্ক:

বৈশ্বিক মহামারি করোনার কারণে অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে আইপিএল। আর কোভিড-১৯ সংক্রমণে কারণে চলমান বছর যদি আসরটি মাঠে না গড়ায় তবে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) ক্ষতি হতে পারে প্রায় অর্ধ বিলিয়ন ডলার।

বোর্ডের উচ্চ পর্যায়ের এক কর্মকর্তা এএফপিকে এ বিষয়টি নিশ্চিত করেছেন।

বিসিসিআইয়ের কোষাধ্যক্ষ অরুণ ধুমাল এ প্রসঙ্গে বলেন, ‘আইপিএল যদি মাঠে না গড়ায় তবে বিসিসিআই বড় একটা ক্ষতির আশঙ্কা করছে। এই ক্ষতির পরিমাণ ৪০ বিলিয়ন রুপি। বাংলাদেশি মুদ্রায় যা সাড়ে ৪ হাজার কোটি টাকার বেশি।’

তবে এ ক্ষেত্রে খেলোয়াড়দের থেকে আর্থিক কোনো কর্তন করা হবে কিনা সে ব্যাপারে কোনো কিছু জানানো হয়নি।

আইপিএলের ১২ বছরের ইতিহাসে প্রথমবারের মতো আসরটি পুরোপুরি বাতিল হওয়ার আশঙ্কায় রয়েছে। যেখানে গত ২৯ মার্চ মাঠে গড়ানোর কথা ছিল বিশ্বে সবচেয়ে বড় এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট।

ভারত অন্য অনেক দেশের মতো নিজ দেশে ক্রিকেট ফেরাতে চাইছে। তবে সবুজ সংকেত হিসেবে তাদের সরকারের দিকে তাকিয়ে থাকতে হচ্ছে। তিনি আরও বলেন, ‘আমরা জানি না এ বছর কবে শুরু করতে পারবো।’

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা