বিনোদন

অস্কারজয়ী অভিনেতা শন পেন করোনায় আক্রান্ত

বিনোদন ডেস্ক:

মরণঘাতী করোনা ভাইরাসে এবার আক্রান্ত হলেন অস্কারজয়ী অভিনেতা শন পেন। ৬০ বছর বয়সী এই অভিনেতার শরীরে করোনা পরীক্ষার ফলাফল পজেটিভ এসেছে।

এই অভিনেতার স্বেচ্ছাসেবী সংস্থা CORE (Community Organised Relief Effort) বিনামূল্যে সোয়ার পরীক্ষা করছিল। সেখানেই নিজের করোনা টেস্টের পর তার দেহে এই মারণ ভাইরাসের সন্ধান মেলে।

হাইতিতে ভূমিকম্পের সময় ২০১০ সালে প্রতিষ্ঠিত হয় CORE। ভূমিকম্পের ত্রাণে এই সংস্থা অর্থসাহায্য করেছিল। বর্তমানে বিশ্বজুড়ে যে ভয়ানক পরিস্থিতি তৈরি হয়েছে, সেখানেও সাহায্যের হাত বাড়িয়ে দেয় শন পেনের সংস্থা। করোনা মোকাবিলায় এখন লস অ্যাঞ্জেলসের মেয়র এরিক গারসেটির সঙ্গে এই সংস্থা সহযোগিতা করছে।

সংবাদমাধ্যমে প্রকাশ, দমকল ও মেয়রের সঙ্গে হাত মিলিয়ে এই স্বেচ্ছাসেবী সংস্থা লস অ্যাঞ্জেলসের বিভিন্ন জায়গায় বিনামূল্যে লালারস পরীক্ষা করছে। মানুষের জীবন রক্ষাই পেন এবং তার সংস্থার লক্ষ্য। সেই মতো শহরের বিভিন্ন জায়গায় চলছিল করোনা পরীক্ষার কাজই। তেমনই একটি জায়গায় নিজের লালারস পরীক্ষা করাতে যান শন পেন। তখনই তার করোনা ধরা পড়ে। চিকিৎসার জন্য তাকে একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তার আক্রান্ত হওয়ার খবরে আতঙ্কিত সিনেপ্রেমীরা। শন পেনের বয়স যেহেতু ৬০ বছর ছুঁইছুঁই, তাই তাকে নিয়ে চিন্তা রয়েছেন প্রায় সবাই মনে।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় চা শ্রমিকদের পূর্ণ উৎসব বোনাস না দেওয়ার অভিযোগ

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চা-শ্রমিকদের পূর্...

সাজেকে নিরাপত্তা নিশ্চিত করা ও ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবী

সাজেকে পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত এবং ভ্র...

বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভানকে নিয়ে বার্সা-রিয়ালের লড়াই

বয়স সবেমাত্র ১৭ বছর পেরিয়েছে। এরই মধ্যে মার্কিন জাতীয় দলের হয়ে জালের দেখা...

বাবুগঞ্জে দুর্গাপূজার প্রস্তুতি সম্পন্ন, উৎসবের অপেক্ষা

আর মাত্র দুদিন পরই শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের...

নিরাপদ খাদ্যের ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

নিরাপদ খাদ্য নিশ্চিত করতে স্থাপিত ভ্রাম্যমাণ পরীক্ষাগার (মোবাইল ল্যাবরেটরি ভ্...

ফরিদপুরে প্রতিমন্ত্রী  শাহ আলমের মতবিনিময় ও বৃক্ষরোপণ

ফরিদপুরে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন...

বাথরুমে কেন হয় স্ট্রোক, কী বলছে চিকিৎসাবিজ্ঞান?

গোসলের সময় কিংবা শৌচকর্ম করতে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়ার ঘটনা মাঝেমধ্যেই সামনে...

মুন্সীগঞ্জে তিন বিদেশি পিস্তল ও ৪১ লাখ টাকাসহ ২ ভাই গ্রেপ্তার

মুন্সীগঞ্জ ও টাঙ্গাইলে পৃথক অভিযান চালিয়ে তিনটি বি...

নোয়াখালীতে অসহায় নারীদেরকে সেলাই মেশিন প্রদান

দরিদ্র ও অসহায় নারীদের আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ...

বিএনপির সাবেক ৫ বারের এমপি আব্দুল হাই আর নেই

বর্ষীয়ান রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা, সাবেক উপমন্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা