বিনোদন

ফুলের টবে জাতীয় পতাকা, তোপের মুখে সাইফ-কারিনা

বিনোদন ডেস্ক:

প্রাণঘাতী করোনা ভাইরাসের কারণে গোটা ভারতের প্রায় সকলেই ঘরবন্দি। করোনার এই পরিস্থিতিতে বলিউডের সকল তারকারাই দিন কাটাচ্ছেন ঘরে বসেই। তাই এই হোম কোয়ারেন্টিনে ছেলে তৈমুরের সঙ্গে সাইফ আলি খান মেতেছিলেন আঁকা-আঁকিতে।

বারান্দার দেওয়ালকেই ক্যানভাস করে চলে তার উপর আঁকিবুঁকি। সে দৃশ্য সোশ্যাল মিডিয়ায় শেয়ার করার পরে বাধে আপত্তি!

যে ছবি কারিনা শেয়ার করেছিলেন তাতে দেখা যাচ্ছে, ফুলের টবে রাখা ভারতের জাতীয় পতাকা। এতেই তোপের মুখে পড়েছেন সাইফ-কারিনা।

টবের মধ্যে কেন জাতীয় পতাকা থাকবে? এ প্রশ্ন তুলেই নেট দুনিয়ায় চলছে সমালোচনা। একের পর এক নেতিবাচক মন্তব্যে ভরে যায় সেই পোস্ট। কমেন্টে একজন লেখেন, ‘আমাদের জাতীয় পতাকাকে সম্মানের সঙ্গে রাখুন।’

এতেই শেষ নয়। অন্যজন লিখেছেন ‘আমাদের জাতীয় পতাকা কি টবের মধ্যে বেড়ে উঠবে?

তবে এই বিষয়কে খুব একটা পাত্তা দেননি খান দম্পতি। কারিনা বা সাইফ কেউই জবাবও দেয়নি এসব মন্তব্যের।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিএনপি’র রবীন্দ্রনাথ 

এবার রবীন্দ্র-জয়ন্তীতে মাননীয় প্রধানমন্ত্রী তারেক...

নাট্যজন আতাউর রহমান আর নেই

দশ দিন লাইফ সাপোর্টে থাকার পর সোমবার (১১ মে) দিবাগত রাতে মারা গেছেন নাট্যব্যক...

মুখস্থ বিদ্যা ও সার্টিফিকেটনির্ভর শিক্ষাব্যবস্থা থেকে বের হতে হবে

চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলা করে কর্মস...

লেবাননে ড্রোন হামলায় নিহত দুই প্রবাসীর বাড়িতে শোকের মাতম

লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলের ড্রোন হামলায় নিহ...

ঈদুল আজহা পর্যন্ত দোকান-বিপণিবিতান রাত ১০টা পর্যন্ত খোলা

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে দোকান, বিপণিবিতান খো...

অনুমোদন পেল পদ্মা ব্যারেজ প্রকল্প

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কৃষি, পরিবেশ ও অর্থনীতি রক্ষা...

শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ছুটি

‎ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষে দেশের...

ইসলামী ব্যাংক সেন্ট্রাল ল্যাবরেটরির উদ্যোগে সেমিনার অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক সেন্ট্রাল ল্যাবরেটরির উদ্যোগে হামে...

একনেকে ৩৫ হাজার কোটি টাকার ‘পদ্মা ব্যারেজ’ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) প্র...

নারায়ণগঞ্জে বিদ্যুৎকেন্দ্রের ক্যান্টিনে গ্যাস লিকেজে বিস্ফোরণ,  দগ্ধ ১২

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে একটি বিদ্যুৎকেন্দ্রের ক্যা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা