খেলা

অভিনব পন্থায় পুলিশকে সম্মান দেখাল মুম্বাই ইন্ডিয়ান্স

স্পোর্টস ডেস্ক:

মরণঘাতী করোনাভাইরাসের প্রভাবে অচল পুরো বিশ্ব। এরমধ্যে ভারতে লকডাউনে সবাইকে ঘরে রাখতে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন পুলিশ বাহিনী।

আর তাদের সম্মান জানিয়ে অভিনব এক পোষ্টার প্রকাশ করলো ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দল মুম্বাই ইন্ডিয়ান্স।

করোনার কারণে এবারের আইপিএল হচ্ছে কিনা না তা এখনো অনিশ্চিত। লকডাউনের কারণে ঘরেই সময় কাটছে বিরাট কোহলিদের।

তবে লকডাউনের মধ্যেও অবসর নেই পুলিশকর্মীদের। চিকিৎসক, স্বাস্থ্যকর্মীদের পাশাপাশি করোনা প্রতিরোধে বড় ভূমিকা রাখছেন তারা। সেই পুলিশকর্মীদের প্রতি এরইমধ্যে কৃতজ্ঞতা জানিয়েছেন হার্দিক পান্ডিয়ারা। এবার ভারতীয় পুলিশকর্মীদের সম্মান জানিয়ে একটি পোষ্টার প্রকাশ করল মুম্বাই ইন্ডিয়ান্স।

সেই পোষ্টারে রয়েছেন সাবেক বর্তমানের অনেক তারকা ক্রিকেটার। ভারতীয় পুলিশের খাঁকি পোশাকে ১১জনের দলে দেখা মিলল শচীন টেন্ডুলকার, বীরেন্দ্র শেবাগ, যুবরাজ সিং, মহেন্দ্র সিং ধোনি, সুরেশ রায়না, বিরাট কোহলি, হরভজন সিং, রোহিত শর্মা, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজার মতো তারকাদের। যারা রাস্তায় দাঁড়িয়ে আইন শৃংখলা নিয়ন্ত্রণ করছেন!

অবশ্য এর আগেই মুম্বাই পুলিশ ও দিল্লি পুলিশকে শ্রদ্ধা জানিয়েছেন বিরাট কোহলি আর রোহিত শর্মার মতো তারকা ক্রিকেটাররা।

একইসঙ্গে সবাইকে ঘরে থাকার পরামর্শও দিয়েছেন। গৃহবন্ধী থাকলেই কেবল করোনাভাইরাস সংক্রমণ থেকে রক্ষা করা যাবে নিজেকে।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সুন্দরবনে কোস্ট গার্ডের কাছে ডাকাতদের আত্মসমর্পণ  

সুন্দরবনের কুখ্যাত ডাকাত বড় জাহাঙ্গীর বাহিনীর ৩ সক্রিয় সদস্য এক জিম্মি জেলেসহ...

বোয়ালমারীতে ট্যালেন্টপুলে প্রাথমিক বৃত্তি পেল ৬৪ শিক্ষার্থী

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় প্রাথমিক বৃত্তি পরীক্ষায় এবার ট্যালেন্টপুলে সরকার...

বিশ্ব পরিবেশ দিবসে মুন্সীগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি 

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সারাদেশের মতো মুন্সীগঞ্জেও বর্ণাঢ্য র‍্যালি ও স...

বঙ্গোপসাগরে ট্রলার ডুবে নিখোঁজ জেলেদের উদ্ধারে নৌবাহিনী

বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে তিনদিন ধরে নিঁখোজ জেলেদের উদ্ধারে অভিযান শুরু করেছে...

বাংলাদেশ সিরিজের টি-টোয়েন্টি দলে জিম্বাবুয়ের তিন পরিবর্তন

বাংলাদেশের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যে...

টানা বর্ষণে নতুন বন্যার শঙ্কা, ৪৮ ঘণ্টায় ৫ জেলায় সতর্কতা

দেশজুড়ে অব্যাহত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের প্রভাবে কয়েকটি জেলার বন্যা পরি...

পদবঞ্চিত যুবদল নেতাদের আশ্বস্ত করলেন এনি

গতকাল ৯জুলাই,২০২৬ রাত আনুমানিক ১১ টার সময় পদ বঞ্চিত যুবদল নেতৃবৃন্দ বিএনপি য...

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম 

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনা এবং মূল্যস্ফীতি বৃদ্ধির আশঙ্কায় বি...

বলিউড অভিনেতা রাজপাল যাদবের কারাদণ্ড কমিয়ে ৩ মাস

চেক জালিয়াতির মামলায় বলিউড অভিনেতা রাজপাল যাদবের বিরুদ্ধে দেওয়া দণ্ড বহাল রেখ...

হানিয়া আমিরের পোশাক নিয়ে বিতর্ক, উরফি জাভেদের সাথে তুলনা 

পাকিস্তানের লাহোরের ডলমেন মলে বিশ্বখ্যাত বিলাসবহুল ফ্যাশন ব্র্যান্ড ‘ইভ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা