খেলা

অনির্দিষ্টকালের জন্য দেশে সব ধরনের ক্রিকেট বন্ধ ঘোষণা বিসিবির

ক্রীড়া প্রতিবেদক:

বর্তমান করোনাভাইরাস পরিস্থিতি বিবেচনায় নিয়ে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের ক্রিকেট বন্ধ ঘোষণা করলো বিসিবি। পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত আজ থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের স্বীকৃত কোনো টুর্নামেন্ট বা খেলা মাঠে গড়াবে না।

১৯ মার্চ বৃহস্পতিবার দুপুরে মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সভা শেষে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ খবর জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

এসময় তিনি বলেন, সার্বিক পরিস্থিতি বিবেচনা করে অনির্দিষ্টকালের জন্য ক্রিকেট বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছি আমরা। আমার মনে হয় না ১৫ এপ্রিলের আগে ক্রিকেট মাঠে ফেরার সম্ভাবনা আছে।

এর আগে করোনা সতর্কতায় বঙ্গবন্ধু ঢাকা প্রিমিয়ার লিগের দ্বিতীয় রাউন্ডের খেলা স্থগিত করেছিল বিসিবি। যদিও পরের কয়েক রাউন্ডের খেলাও স্থগিত হওয়ার সম্ভাবনা ছিল। শেষ পর্যন্ত অনির্দিষ্টকালের জন্যই বন্ধ ঘোষণা করা হলো দেশের সব ধরণের ক্রিকেট।

সংবাদ সম্মেলনে পাপন বলেন, আপনারা সবাই জানেন, করোনাভাইরাসের কারণে সারা পৃথিবীতেই যা হচ্ছে বাংলাদেশেও এটা নিয়ে কাজ করা হচ্ছে। যে কারণে সব জায়গায়ই খেলাধুলা বন্ধ। আমাদের এখানেও বন্ধ হয়ে গেছে।

গত ১৫ এপ্রিল থেকে শুরু হয়েছে এবারের ঢাকা প্রিমিয়ার লিগ। প্রথম রাউন্ড খেলা হওয়ার পর ১৮ ও ১৯ তারিখের দ্বিতীয় রাউন্ড স্থগিত করেছিল বিসিবি। এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়ার আগে সব দিক বিবেচনা করার জন্য দুদিন সময় নেয়া হয়েছে বলে জানিয়েছেন বিসিবি সভাপতি।

তিনি বলেন, বিশেষ করে প্রিমিয়ার লিগ প্রথম রাউন্ডের পরই আমরা বন্ধ করে দিয়েছিলাম। তখন সিদ্ধান্ত নিয়েছিলাম যে, দুটা দিন অপেক্ষা করি, অবস্থা ও পরিস্থিতি পর্যবেক্ষণ করে সিদ্ধান্ত নেই। তো (দ্বিতীয় রাউন্ড স্থগিত করা) ওটা একটা তাৎক্ষণিক সিদ্ধান্ত ছিল। এখন আমরা সবদিক বিবেচনা করেই সিদ্ধান্ত নিয়েছি।

সব ধরনের ক্রিকেট বন্ধ করে দেয়ার কথা জানিয়ে বিসিবি সভাপতি বলেন, আমরা দেখলাম যে, এখন অনেক কিছুই বদলাচ্ছে, খেলোয়াড়দের ইচ্ছাটাও আগের মতো নেই। এছাড়া কিছু ভিন্নমতও আসছে। তো সবদিক বিবেচনা করে আমরা সিদ্ধান্তে পৌঁছেছি যে, দেশের সব ধরনের ক্রিকেট বন্ধ, আপাতত স্থগিত। পরবর্তী ঘোষণা দেয়ার আগ পর্যন্ত, পরিস্থিতি উন্নতির আগে আমরা কিছু বলতে পারছি না। পরিস্থিতি বদলালে আমরা খেলা শুরুর নতুন সূচি ঘোষণা করব। আমার মনে হয় না ১৫ এপ্রিলের আগে ডিপিএল শুরুর সম্ভাবনা আছে। বরং এটা বাড়তেও পারে। শুধু খেলোয়াড়দের না, প্রত্যেক মানুষের সতর্ক হওয়া উচিত এ করোনাভাইরাস নিয়ে। কাজেই এখন ক্রিকেট খেলার পরিস্থিতি নয়। যদিও অন্য খেলার চেয়ে বডি কন্ট্যাক কম ক্রিকেটে। যত বেশি দূরে থাকা দরকার, তার চেয়ে দূরে থাকে ফিল্ডাররা। তবু আমরা মনে করি এটা খেলার সময় নয়।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

ঢাবিতে ১৬০ দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীকে সাদা ছড়ি ও আর্থিক সহায়তা প্রদান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ও...

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবায় ঢাবি অপরাজিত চ্যাম্পিয়ন

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবা প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ...

লিটন ও মিরাজের অনুপস্থিতিতে জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

আবুধাবিতে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামার আগেই বড়...

যুক্তরাষ্ট্রকে ভারতে হস্তক্ষেপের আহবান মার্কিন আইনপ্রণেতার

ভারতের রাজধানী নয়াদিল্লিসহ দেশটির বিভিন্ন অঞ্চলে শিক্ষার্থীদের চলমান ‘ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা