স্বাস্থ্য

'মনের যত্ন মোবাইলে'

সান নিউজ ডেস্ক :

কভিড-১৯-এর কারণে মানসিক চাপ, উদ্বেগ, দুশ্চিন্তা ও হতাশায় আক্রান্ত ব্যক্তিদের সেবা দিবে
'মনের যত্ন মোবাইলে' নামের একটি প্ল্যাটফর্ম।

ব্র্যাক, সাইকোলজিক্যাল হেলথ অ্যান্ড ওয়েলনেস ক্লিনিক (পিএইচডব্লিউসি) ও মানসিক সহায়তা হেল্পলাইন 'কান পেতে রই' একটি টেলিকাউন্সেলিং এই প্ল্যাটফর্ম চালু করেছে।

সোমবার এ প্ল্যাটফর্মের যাত্রা শুরু হয়। উদ্যোক্তারা জানান, দেশব্যাপী এ সেবা চলবে। প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ১২টা পর্যন্ত ০১৭০৯৮১৭১৭৯-এই হটলাইন নম্বরে ফোন করলেই সরাসরি বিশেষজ্ঞরা কথা বলবেন এবং প্রয়োজনীয় মতামত ও পরামর্শ দেবেন। সহায়তা সেবা দিতে থাকছেন ২৮ জন মনোবিদ (সাইকোলজিস্ট) ও পরামর্শদাতা (কাউন্সেলর)। তারা সাধারণ মনোবিজ্ঞান, কাউন্সেলিং সাইকোলজি এবং ক্লিনিক্যাল সাইকোলজিতে প্রশিক্ষণপ্রাপ্ত।

ব্র্যাক ইনস্টিটিউট অব এডুকেশনাল ডেভেলপমেন্টের নির্বাহী পরিচালক ড. ইরাম মারিয়াম বলেন, অনেকদিন ঘরবন্দি থাকা বা সামাজিক দূরত্বের নিয়মকানুন মানতে গিয়ে অনেকেরই মানসিক চাপ সৃষ্টি হচ্ছে। অনেকেই আবার চাকরি বা উপার্জন হারানোর দুশ্চিন্তায়। 'মনের যত্ন মোবাইলে' প্ল্যাটফর্ম তাদের মানসিকভাবে উজ্জীবিত করে প্রতিকূল পরিস্থিতি মোকাবিলার সক্ষমতা বাড়াবে।
উদ্যোক্তারা আরও জানান, যারা হাসপাতাল বা সেবাকেন্দ্রে গিয়ে মানসিক স্বাস্থ্যসেবা নিতে পারছেন না, বিশেষজ্ঞরা তাদের জন্য টেলিফোনেই স্বাস্থ্যসেবা নিতে পরামর্শ দিচ্ছেন।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রিয়াদে হুতি হামলায় নিহত দুই বাংলাদেশি

মধ্যপ্রাচ্যের আকাশসীমায় জমে থাকা কালো মেঘ এবার সরাসরি আঘাত হানল প্রবাসীদের রক...

মুম্বাইয়ে অভিনেতা ইমরান খান আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের...

ক্লাব ফুটবলে নেমেই জোড়া গোল করলেন মেসি

দেশের জার্সির মায়া কাটিয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর শূন্যতা ক্লাব ফুট...

চীনের অর্থনৈতিক সংকটের গভীরে লুকিয়ে থাকা নানা সমীকরণ

খাদের কিনারায় থাকা আবাসন বাজার চাঙ্গা করতে এবং শ্লথ হয়ে পড়া অর্থনীতিকে গতিশীল...

জেলেনস্কিকে সরাতে চান ট্রাম্প, রাশিয়ার সঙ্গে চুক্তিতে তোলপাড়

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে সরিয়ে নতুন নেতৃত্ব আনার পক্ষে মত দ...

তিন শতাধিক শিশু রয়েছে দেশের কারাগারগুলোতে

দেশের বিভিন্ন কারাগারে বন্দি মায়েদের সঙ্গে ৩০৩ জন...

নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৪৫

নোয়াখালীর বিভিন্ন থানায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে...

নতুন ভবন হলেও যে কারণে দুর্ভোগে বিদ্যালয়ের শিক্ষার্থীরা

মুন্সীগঞ্জ পৌরসভার বৈখর অনির্বাণ সরকারি প্রাথমিক ব...

দুই দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হয়রানি বন্ধ, কমিশন পু...

সাফল্যের শিখরে অজয় দেবগানের ‘দৃশ্যম থ্রি’

মুক্তির দ্বিতীয় সপ্তাহেও সেই আগ্রহ ধরে রেখেছে অজয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা