খেলা

১৪ জুন মাঠে নামছে বার্সা ও রিয়াল

স্পোর্টস ডেস্ক:

বৈশ্বিক মহামারি করোনার মধ্যেই শুরু হতে চলেছে স্প্যানিশ লা লিগা। বড় দল বার্সার প্রথম ম্যাচের প্রতিপক্ষ রিয়াল মায়োর্কা। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় ১৪ জুন রাত দুইটায়। অপর দিকে রাত সাড়ে ১১টায় এইবারের বিপক্ষে মাঠে নামবে রিয়াল মাদ্রিদ।

করোনার কারণে সেই ১২ মার্চ থেকে বন্ধ রয়েছে লা লিগা। এরপর গত সপ্তাহে খেলা শুরুর অনুমতি দেয় স্পেন সরকার। স্পেনের ফুটবল ফেডারেশন গত শুক্রবার জানায়, ১১ জুন সেভিয়া ও রিয়াল বেতিসের ডার্বি ম্যাচ দিয়ে লিগ শুরু হবে।

১১ জুন বৃহস্পতিবার সেভিয়া-রিয়াল বেতিস ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত ২টায়।

শনিবার মায়োর্কারের বিপক্ষে বার্সাও একই সময়ে মাঠে নামবে। তবে রিয়ালের ম্যাচ আগে। রোববার রাত সাড়ে এগারোটায় খেলবে দলটি।

লিগ সাময়িক স্থগিত হওয়ার সময় পয়েন্ট টেবিলে দুই পয়েন্টের ব্যবধানে শীর্ষে ছিল বার্সা। ২৭ ম্যাচে তাদের সংগ্রহ ৫৮ পয়েন্ট। সমান ম্যাচ খেলা রিয়ালের ৫৬। তৃতীয় স্থানে থাকা সেভিয়ার সংগ্রহ ৪৭।

সব কিছু ঠিক থাকলে প্রায় এক মাসের ভেতর রিয়াল-বার্সাকে আরও ১১টি করে ম্যাচ খেলতে হবে। ১৯ জুলাইয়ের ভেতর লা-লিগা শেষ করে চ্যাম্পিয়ন্স লিগ নিয়ে চিন্তা করতে হবে তাদের।

‘নতুন শুরুর’ প্রথম ম্যাচের পর বার্সা দ্বিতীয় ম্যাচ খেলবে নিজেদের দর্শকহীন মাঠে, লেগানেসের বিপক্ষে। ১৬ জুন।

রিয়াল মাদ্রিদেরও পরের ম্যাচটি নিজেদের মাঠে হওয়ার কথা। কিন্তু স্টেডিয়ামে সংস্কার কাজ চলায় ১৮ জুন দলটি আলফ্রেডো ডি স্টেফানো স্টেডিয়ামে ভ্যালেন্সিয়ার মুখোমুখি হবে।

আয়োজকেরা প্রথম দুই রাউন্ডের এই শিডিউল ঘোষণা করলেও লিগ প্রধান হাভিয়ের তেবাস জানিয়েছেন, ১৯ জুলাই পর্যন্ত সপ্তাহের প্রতিদিন খেলা থাকবে।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা