খেলা

চলে গেলেন ফুটবলার হেলাল

স্পোর্টস ডেস্ক:

না ফেরার দেশে চলে গেলেন সাবেক জাতীয় ফুটবলার গোলাম রাব্বানী হেলাল (ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাহি রাজিউন)।

শনিবার (৩০ মে) রাজধানীর স্কয়ার হাসপাতালে দুপুর সোয়া ১২টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

এর আগে স্ট্রোক করায় গত বৃহস্পতিবার (২৮ মে) সকালে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এছাড়া কিডনি সমস্যায় ব্যাংককেও চিকিৎসা নিয়েছিলেন তিনি। সেই থেকে ডায়ালাইসিস চলছিল সাবেক এই ফুটবলারের।

গোলাম রাব্বানী হেলাল ১৯৭৫-১৯৮৮ পর্যন্ত ঢাকা আবাহনীর চেনা মুখ ছিলেন। মাঝে আড়াই মাস বিজেএমসিতে কাটানো ছাড়া ক্যারিয়ারে পুরো সময়ই ছিলেন আবাহনীতে। খেলা ছেড়ে আবাহনীর পরিচালক হয়েছিলেন। একই ক্লাবের ফুটবল দলের নানা দায়িত্বও পালন করেছেন।

১৯৭৮ সালে ঢাকায় এশীয় যুব ফুটবল দিয়ে জাতীয় স্তরে খেলা শুরু। মূল জাতীয় দলে খেলা শুরু ১৯৭৯ সালে। মাঝে বিরতি পড়লেও খেলেছেন ১৯৮৫ পর্যন্ত। ১৯৭৮ লিগে ওয়ারীর কাছে দুবার হেরেছিল আবাহনী। পরের বছরই হেলাল হ্যাটট্রিক করেন ওয়ারীর বিপক্ষে। হেলাল বাফুফের নির্বাহী কমিটির সদস্য হন ২০০৮ সালে।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা