খেলা

লকডাউনের পরে বড় জয় পেল ডর্টমুন্ড

স্পোর্টস ডেস্ক:

বৈশ্বিক মহামারি করোনার সংক্রমণ রোধে দীর্ঘদিন বন্ধ ছিল ফুটবল। ইউরোপের অন্যান্য দেশগুলির মধ্যে জার্মানিও তার ব্যতিক্রম ছিল না। কবে ফিরতে পারে ফুটবল এই ব্যাপারে সঠিক ধারণা এক মাস আগেও কারোর ছিল না। যার জেরে বাধ্য হয়ে ফ্রান্স ও নেদারল্যান্ডসের মতো দেশগুলি নিজের নিজের ফুটবল লিগগুলি এই মৌসুমের জন্য বন্ধ করে দিতে বাধ্য হয়েছে। ফ্রান্সের লিগে অনেক ব্যবধানে এগিয়ে থাকা 'প্যারিস সেন্ট জার্মেইন'কে বিজয়ী ঘোষণা করেছিল 'লিগ ওয়ান' কর্তৃপক্ষ।

এর মধ্যেই বেশ কিছুদিন আগে খেলোয়াড়দের ট্রেনিংয়ে ফিরতে ক্লাবদেরকে অনুরোধ করেছিলেন বুন্দেশলিগা কর্তৃপক্ষ। প্রথমে ব্যাক্তিগত ভাবে এবং তারপরে একসাথে অনুশীলনে ফিরেছিলেন বিভিন্ন ক্লাবের ফুটবলাররা। এরপর কিছুদিন আগেই ঘোষিত হয়েছিল যে ১৬ ই মে থেকে ফিরছে ফুটবল। প্রথমদিন বড় দলের মধ্যে খেলা ছিল বুরুশিয়া ডর্টমুন্ডের।

শালকের বিপক্ষে তারা মার্কো রয়েস, এমরে কান, আক্সেল উইটসেলের মতো খেলোয়াড়দের চোটের জন্য পাননি। জেডন সানচোর মত তুরুন তারকাকেও বেঞ্চে রেখেছিলেন কোচ লুসিয়েন ফ্যাভরে। তা সত্ত্বেও শালকে কে হারাতে কোন অসুবিধাই হল না ডর্টমুন্ডের।

ফাঁকা স্টেডিয়ামে খেলতে হবে বলে দর্শকদের অভাবে ডর্টমুন্ডের খেলোয়াড়দের অস্বস্তি হতে পারে বলে মনে করেছিলেন অনেকেই। কারণ বুরুশিয়া ডর্টমুন্ডের সমর্থকরা দলের দ্বাদশ ব্যাক্তির কাজ করে থাকে। কিন্তু সেই আশঙ্কা এবং শালকে দু পক্ষকেই একইসাথে উড়িয়ে দিলেন জুলিয়েন, হ্যাজার্ডরা। ২৯ মিনিটে ইডেন হ্যাজার্ডের ভাই থ্রোগানের পাশ থেকে গোল করে যান তরুণ স্ট্রাইকার হাল্যান্ড। নিয়মিত গোল করা অভ্যাসে পরিণত করে ফেলেছেন তিনি।

এরপর হাফ-টাইমের আগে জুলিয়েন ব্রান্ডিটের পাস থেকে ব্যবধান বাড়ান রাফায়েল গুরেইরো। হাফটাইমের পরে ৪৮ মিনিটে বক্সের বাইরে থেকে গোল করেন থ্রোগান হ্যাজার্ড। ৬৩ মিনিটে নিজের দ্বিতীয় এবং দলের চতুর্থ গোল করে শালকের কফিনে শেষ পেরেক টি পুঁতে দেন রাফায়েল গুরেইরো। এই জয়ের ফলে ২৬ ম্যাচে ৫৪ পয়েন্ট নিয়ে লিগে দ্বিতীয় স্থানে রইলো ডর্টমুন্ড

লিগের অন্য ৫ টি খেলায় দুটি অমীমাংসিত থাকে। ডুসেলদর্ফ ও প্যাডেরবরর খেলা গোলশূন্য ভাবে এবং লেপজিগ ও ফ্রেইবার্গের খেলা ১-১ গোলে ড্র হয়। আউসবার্গ কে ১-২ ফলে হারিয়েছে উলফসবার্গ। ফ্রাঙ্কফুটকে ১-৩ ফলে হারিয়েছে বুরুশিয়া মনচেনগ্ল্যাডব্যাক। অপর একটি খেলায় হফেনহাইমকে ০-৩ গোলে উড়িয়ে দেয় হের্থা বার্লিন।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেখ হাসিনার প্রত্যর্পণে আইনি প্রক্রিয়া খতিয়ে দেখছে দিল্লি: জয়সওয়াল

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠানোর বিষয়ে সরকারের ক...

সাংবাদিকদের ওপর গুলিবর্ষণ গণমাধ্যমের স্বাধীনতার ওপর আঘাত: টিআইবি

খুলনায় পেশাগত দায়িত্ব শেষে একসঙ্গে বসে থাকা সাংবাদিকদের লক্ষ্য করে গুলিবর্ষণে...

বিএনপি নেতা জাহাঙ্গীর হত্যাকাণ্ড, জেলা জামায়াত আমিরের নিন্দা

কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আলম জাহাঙ্গীর হত্যাকাণ্ডের...

৭৩ বছরে পা দিলেন অভিনেত্রী ডলি জহুর

পাঁচ দশকেরও বেশি সময়ের অভিনয়জীবনে ডলি জহুর তার স্বতন্ত্র অভিনয়শৈলী দিয়ে সমৃদ্...

‘তারেক রহমানের স্বপ্নের পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসতে হবে’ 

ঢাকা বিভাগের সঙ্গে বরিশাল বিভাগের অন্যতম প্রবেশদ্বার হিসেবে পরিচিত ভূরঘাটায় এ...

ইসলামী ব্যাংকের অর্ধ-বার্ষিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর চট্টগ্রাম অঞ্চলের ২ দিনব্যাপী অর্ধ-বার্ষিক ব...

সমুদ্রপথে ঢুকছে অবৈধ অস্ত্রের চালান, সক্রিয় আন্তর্জাতিক চক্র

বাংলাদেশে অবৈধ অস্ত্র প্রবেশের নতুন নতুন পথ নিয়ে উদ্বেগ বাড়ছে। সীমান্তবর্তী দ...

রাজৈরে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে ইউএনওর অভিযান

মাদারীপুরের রাজৈর উপজেলার বদরপাশা ইউনিয়নের দারাদিয়া গ্রামে অবৈধভাবেঢ বালু উ...

ঝালকাঠিতে খালে লাফ দিয়ে নিখোঁজ কিশোর

ঝালকাঠির সদর উপজেলার কীর্তিপাশা ইউনিয়নের ভীমরুলী ভাসমান পেয়ারা বাজারে ঘুরতে এ...

চীনের সঙ্গে জিও পলিটিকাল সম্পর্ক দৃঢ় করার প্রত্যাশা বিএনপির

চীনের সঙ্গে ভূরাজনৈতিক, অর্থনৈতিক এবং ব্যবসায়িক সম্পর্ক দৃঢ় করার প্রত্যাশা বি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা