বিনোদন

বাহুবলিকে টেক্কা দিতে আসছে নায়িকা ঐশ্বরিয়ার ছবি!

বিনোদন ডেস্ক:

বলিউডের জনপ্রিয় নায়িকা ঐশ্বরিয়াকে চেনেন না এমন দর্শক খুঁজে পাওয়া যাবে না। তবে বচ্চন পরিবারের বউ হয়ে যাওয়ার পর থেকেই অভিনয় কমিয়ে দিয়েছেন বলিউড সুন্দরী ঐশ্বরিয়া রাই।

একেবারেই যে কমিয়ে দিয়েছেন তা কিন্তু নয়। সম্প্রতি ঐশ্বরিয়া ভক্তদের জন্য এলো সুখবর। এ তারকা নন্দিত নির্মাতা মণি রত্নমের নতুন ছবি 'পন্নিইন সেলভান' এ অভিনয় করতে যাচ্ছেন।

ছবিটির জন্য পুরোপুরি চূড়ান্ত ঐশ্বরিয়া। যদিও এ আলোচনা হয়েছে করোনা ভাইরাস পরিস্থিতির আগেই। করোনার কারণে পরিকল্পনা অনুযায়ী কাজ শুরু হয়নি।

ছবিটির পরিচালক জানিয়েছেন, লকডাউন উঠে গেলে এক ধাক্কায় তিনি শুটিং শেষ করবেন। শুটিং শিডিউল এমনভাবে নতুন করে তৈরি হচ্ছে যাতে ২০২১ সালেই ছবিটি মুক্তি পায়। এ কারণেই ছবির অভিনেতা বিক্রম, ঐশ্বরিয়াদের টানা ডেট নেওয়া শুরু হয়েছে। এভাবেই এক ধাক্কায় ছবির শুটিং শেষ করা যাবে।

যদি আউটডোর শুটিংয়ের অনুমতি না পাওয়া যায় তাহলে চেন্নাইয়ের এভিএম স্টুডিওতে সেই কাজ করা হবে।

জানানো হয়েছে ‌'বাহুবলী'র মতোই 'পন্নিইন সেলভান'ও পিরিয়ড ড্রামা। নির্মাতা চাইছেন ছবির প্রথম পর্ব ২০২১ সালে মুক্তি পাক। ছবির এক্সিকিউটিভ প্রযোজক শিবা আনন্দ বলেছেন, 'ইন্ডাস্ট্রির বাকি অনেকের মতোই আমরাও চাইছি ছবির শুটিং শুরু করে দিতে। অভিনেতা ও অভিনেত্রীদের বলেছি ডেট দিতে। শিডিউল ঠিক রাখা খুবই কঠিন, কিন্তু আমাদের কাজ তো এইটাই।'

এই ছবির কাহিনীর কেন্দ্রে রয়েছে মহান চোল সম্রাট আরুলমাঝি বর্মণের সম্রাট হওয়ার আগের জীবন। ঐশ্বরিয়া ছবিতে দ্বৈত ভূমিকায় থাকবেন। সবকিছু ঠিক থাকলে শুটিং শুরু হতে পারে জুলাই মাসে।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেখ হাসিনার প্রত্যর্পণে আইনি প্রক্রিয়া খতিয়ে দেখছে দিল্লি: জয়সওয়াল

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠানোর বিষয়ে সরকারের ক...

সাংবাদিকদের ওপর গুলিবর্ষণ গণমাধ্যমের স্বাধীনতার ওপর আঘাত: টিআইবি

খুলনায় পেশাগত দায়িত্ব শেষে একসঙ্গে বসে থাকা সাংবাদিকদের লক্ষ্য করে গুলিবর্ষণে...

তিন দিন দেশের বিভিন্ন স্থানে ভারী বর্ষণের পূর্বাভাস

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট সুস্পষ্ট লঘুচাপটি দুর্বল হয়ে বর্তমানে উত্তর উড়...

বিএনপি নেতা জাহাঙ্গীর হত্যাকাণ্ড, জেলা জামায়াত আমিরের নিন্দা

কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আলম জাহাঙ্গীর হত্যাকাণ্ডের...

‘তারেক রহমানের স্বপ্নের পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসতে হবে’ 

ঢাকা বিভাগের সঙ্গে বরিশাল বিভাগের অন্যতম প্রবেশদ্বার হিসেবে পরিচিত ভূরঘাটায় এ...

পাঁচ বছরেই দ্বিগুণ হতে পারে স্বর্ণের দাম

বিশ্বজুড়ে অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক অনিশ্চয়তার মধ্যে নিরাপদ বিনিয়োগ হিসেবে স্বর...

বন্যায় মৃত বেড়ে ৫৯, ক্ষতিগ্রস্ত ৭ জেলা

দেশের সাত জেলায় চলমান বন্যা, অতিবৃষ্টি, পাহাড়ি ঢল ও পাহাড়ধসের ঘটনায় মৃতের সংখ...

মুন্সীগঞ্জে ১ কেজি ৭০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে ১ কেজি ৭০০ গ্রাম গাঁজা ও মাদ...

ইসলামী ব্যাংকের অর্ধ-বার্ষিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর চট্টগ্রাম অঞ্চলের ২ দিনব্যাপী অর্ধ-বার্ষিক ব...

সমুদ্রপথে ঢুকছে অবৈধ অস্ত্রের চালান, সক্রিয় আন্তর্জাতিক চক্র

বাংলাদেশে অবৈধ অস্ত্র প্রবেশের নতুন নতুন পথ নিয়ে উদ্বেগ বাড়ছে। সীমান্তবর্তী দ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা