বিনোদন

আম্ফানে ক্ষতিগ্রস্ত পশ্চিমবঙ্গের পাশে শাহরুখ

বিনোদন ডেস্ক:

সুপার সাইক্লোন আম্পানে বিধ্বস্ত ভারতের পশ্চিমবঙ্গ পুনর্গঠনে এগিয়ে এলেন রাজ্যটির ব্র্যান্ড অ্যাম্বসেডর অভিনেতা ও কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)-এর মালিক বলিউড সুপারস্টার শাহরুখ খান।

কিছুদিন আগেই কেকেআর’এর সিইও ভেঙ্কি মাইসোর ফ্র্যাঞ্চাইসির পক্ষ থেকে টুইট করে জানিয়েছিলেন তারা আম্ফানে ক্ষতিগ্রস্থদের সব রকমের সহায়তার জন্য প্রস্তুত।

সেই মতোই শাহরুখের এনজিও ‘মীর’এর পক্ষ থেকে এক বিবৃতি দিয়ে জানানো হয় তারা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে অর্থ সাহায্য করেছে। যদিও নির্দিষ্ট কোন অর্থের পরিমাণ জানানো হয়নি।

এর পাশাপাশি কলকাতা শহরের প্রাকৃতিক ভারসাম্য ফিরিয়ে আনতে গোটা শহর জুড়ে নতুন গাছের চারা লাগানোর সিদ্ধান্ত নিয়েছে কেকেআর। ঘূর্ণিঝড় আম্ফানে শুধু কলকাতাতেই কয়েক শতাধিক ছোট-বড় গাছ উপড়ে ও ভেঙে পড়েছে। এমন অবস্থায় কেকেআর ৫ হাজার গাছ লাগানোর কথা জানিয়েছে।

সর্বোপরি আম্ফানে সব থেকে ক্ষতিগ্রস্ত কলকাতা, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা ও পূর্ব মেদিনীপুর জেলায় দুর্গতদের রেশন ও অন্য প্রয়োজনীয় সরঞ্জাম বিতরণ করার কথা জানিয়েছে নাইট রাইডার্স। গোটা প্রকল্পের নাম দিয়েছে ‘কেকেআর সহায়তা বাহন’। আর প্রতিটি কাজই কোভিড সম্পর্কিত সমস্ত সরকারি নির্দেশিকা ও সামাজিক দূরত্ব মেনে করা হবে বলেও জানানো হয়েছে।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

লিটন ও মিরাজের অনুপস্থিতিতে জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

আবুধাবিতে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামার আগেই বড়...

যুক্তরাষ্ট্রকে ভারতে হস্তক্ষেপের আহবান মার্কিন আইনপ্রণেতার

ভারতের রাজধানী নয়াদিল্লিসহ দেশটির বিভিন্ন অঞ্চলে শিক্ষার্থীদের চলমান ‘ক...

রৌমারীতে ট্রাকচাপায় এক পরিবারের তিনজনসহ নিহত ৫

কুড়িগ্রামের রৌমারীতে ট্রাকচাপায় ইজিবাইকের একই পরিব...

ইনানী রিসোর্টে আগুনে নিহতের সংখ্যা বেড়ে ১০

কক্সবাজারের উখিয়ার ইনানীতে টুপটুপ রিসোর্ট অ্যান্ড...

ঢাবি শিক্ষার্থী তেহামীর মৃত্যুতে উপাচার্যের গভীর শোক প্রকাশ

কক্সবাজারের ইনানীতে একটি রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ড...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা