ফাইল ফটো
বাণিজ্য

ট্রাকে ৩০ টাকায় তুরস্কের পেঁয়াজ

নিজস্ব প্রতিবেদক: ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ-টিসিবি সোমবার (১১ অক্টোবর) থেকে তুরস্কের পেঁয়াজ বিক্রি শুরু করেছে। টিসিবির ভ্রাম্যমাণ ট্রাকে ৩০ টাকা কেজিতে আমদানি করা এই পেঁয়াজ পাওয়া যাচ্ছে।

দেশের বাজারে হঠাৎ অস্বাভাবিকভাবে পেঁয়াজের দাম বেড়েছে। এতে নিম্ন ও মধ্যবিত্তরা বিপাকে পড়েছেন। তাদের কথা চিন্তা করে সরকার এমন সিদ্ধান্ত নিয়েছে।

টিসিবির মুখপাত্র হুমায়ুন কবির বলেন, টিসিবি তুরস্ক থেকে পেঁয়াজ আমদানি করেছে। এগুলো চট্টগ্রাম বন্দরে চলে এসেছে। সোমবার থেকে ট্রাকসেলে পেঁয়াজের বরাদ্দ বাড়ছে। প্রত্যেক গাড়ি ৭শ কেজি পেঁয়াজ পাবে। চাহিদা অনুযায়ী পরবর্তীতে বরাদ্দ আরও বাড়বে।

টিসিবি জানায়, টিসিবির ট্রাকে তুরস্কের পেঁয়াজের সঙ্গে চিনি, মসুর ডাল ও সয়াবিন তেল বিক্রি অব্যাহত থাকবে। করোনা ও দুর্গাপূজা উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখতে গত বুধবার ট্রাকে পেঁয়াজ, চিনি, সয়াবিন তেল ও মসুর ডাল বিক্রি করছে টিসিবি। আগামী ২৮ অক্টোবর পর্যন্ত এ কার্যক্রম চলবে। তবে শুক্রবার পণ্য বিক্রি বন্ধ থাকবে।

বর্তমানে টিসিবি প্রতি কেজি মসুর ডাল ও চিনি ৫৫ টাকায় বিক্রি করছে। সয়াবিন তেল প্রতি লিটার ১০০ টাকা।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

তেল সংকটে বাড়ছে বিশ্ব অর্থনীতির ঝুঁকি, সতর্ক করল আইএমএফ

জরুরি তেলের মজুত কমে আসা, সরকারি ঋণের বোঝা বৃদ্ধি...

রাজউকের সাবেক চেয়ারম্যানসহ ৮ জনকে ১৪ বছর করে কারাদণ্ড

রাজধানীর পূর্বাচল আবাসিক প্রকল্পে প্লট বরাদ্দে দুর...

প্রবৃদ্ধির গতি মন্থর ও মূল্যস্ফীতির ধাক্কায় নতুন করে চাপে দেশের অর্থনীতি

বিশ্বব্যাংক এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) চলমান যৌথ বার্ষিক সভা উপল...

সাক্ষাৎকারে ভয়ংকর অভিজ্ঞতার কথা জানালেন অভিনেত্রী

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী নীতি টেলর সম্প্রতি নিজের জীবনের তিক্ত অভিজ্...

রূপপুরে চালু হচ্ছে রোসাটমের ওআইএসএস প্রযুক্তি

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ও দ্বিতীয়...

শাহজালালে সৌদিগামী ৮৬ ফ্লাইট বাতিল, দুর্ভোগে যাত্রীরা

সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দরে সাময়িক বিধিনিষেধ এবং ফ্লাইট চলাচলে বিঘ্নের প্র...

ডিনার ডেটে কাঞ্চন-শ্রীময়ী, ট্রোলের মুখে যুগল

দ্বিতীয় সন্তানের জন্মের পর দুই সন্তানকে নিয়ে বেশ ব্যস্ত অভিনেত্রী শ্রীময়ী...

নারীর শরীর নিয়ে প্রত্যাশা অন্তহীন: রাধিকা মদন

মা হওয়ার পর শারীরিক পরিবর্তনের কারণে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার মুখে পড়...

জয়ের গন্ধ পেয়েও জিততে পারল না বাংলাদেশ, রুদ্ধশ্বাস ড্রয়ে শেষ লড়াই

আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে ৯ থেকে ১৩ অক্টোবর চলা একমাত্র টেস্ট শ...

আবারও ছাত্র বিক্ষোভে উত্তাল ফ্রান্স

শিক্ষাপ্রতিষ্ঠানের বেহাল দশা এবং সরকারি উদাসীনতার বিরুদ্ধে উত্তপ্ত হয়ে উঠেছে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা