বাণিজ্য
বিসিসিসিআই-ইআরএফ 

সেরা রিপোটিং অ্যাওয়ার্ড বিতরণ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ-চীন দ্বিপাক্ষিক সম্পর্কের ওপর ‘সেরা রিপোটিং অ্যাওয়ার্ড’ বিতরণ করা হয়। রোববার (১০ অক্টোবর) বাংলাদেশ চায়না চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাষ্ট্রি (বিসিসিসিআই) ও ইকোনোমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে।

রাজধানীর পল্টনে ইআরএফ কার্যালয়ে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। অনুষ্ঠানে অনলাইনে যুক্ত থেকে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ঢাকাস্থ চাইনিজ রাষ্ট্রদূত লি জিমিং।

অনুষ্ঠানে জানানো হয়, প্রথমবারের মতো বিসিসিসিআই ও ইআরএফ যৌথভাবে এ ধরনের অ্যাওয়ার্ডের আয়োজন করলো। এতে ইআরএফের অর্ধশতাধিক সদস্য প্রতিবেদন জমা দেন। এর মধ্য থেকে বাংলাদেশ চীনের সম্পর্কের বিভিন্ন খাতভিত্তিক ১০ ক্যাটাগরিতে ১০ রিপোর্টকে সেরা হিসেবে অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। বিজয়ী রিপোর্টারদের ক্রেস্ট, সনদ ও ৫০ হাজার টাকা করে পুরস্কার দেওয়া হয়েছে। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বাণিজ্যমন্ত্রী, বিসিসিসিআই সভাপতি গাজী গোলাম মুর্তজা, ইআরএফ সভাপতি শারমীন রিনভীসহ অনুষ্ঠানে উপস্থিত অন্যান্যরা। এই অ্যাওয়ার্ডের ধারাবাহিকতা রক্ষা এবং সাংবাদিকদের জন্য ফেলোশীপ চালু করা হবে বলে বিসিসিসিআইয়ের পক্ষ থেকে জানানো হয়।

এই পুরস্কারের বিচারক মন্ডলীতে ছিলেন পলিসি রিসার্চ ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক আহসান এইচ মনসুর, দ্য বিজনেস স্টান্ডার্ড পত্রিকার চীফ নিউজ এডিটর এ এম এম হারুনর রশিদ, বিসিসিসিআইর সহ সভাপতি অবসরপ্রাপ্ত ব্রিগ্রেডিয়ার জেনারেল শাহ মো. সুলতান উদ্দিন ইকবাল, গ্লোবাল ইনভেস্টিগেটিভ জার্নালিজম নেটওয়ার্কের অন্যতম সম্পাদক মিরাজ আহমেদ চৌধুরী।

পুরস্কারের পুরো প্রক্রিয়াকে সমন্বয় করেছেন বার্তা সংস্থা রয়াটর্সের সাবেক ব্যুরো প্রধান সিরাজুল ইসলাম কাদির।

দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্ক ক্যাটাগরিতে দ্য বিজনেস স্টান্ডার্ডের বিশেষ প্রতিনিধি আবুল কাশেম, বাংলাদেশের গুরুত্বপূর্ণ অবকাঠামো প্রকল্পে চায়নিজ রাষ্ট্রীয় কোম্পানির বিনিয়োগ ক্যাটাগরিতে দ্য নিউ এইজ পত্রিকার বিশেষ প্রতিনিধি সাখাওয়াত হোসেন, বাংলাদেশে চাইনিজ বেসরকারি বিনিয়োগ ক্যাটাগরিতে দ্য ডেইলি স্টারের স্টাফ রিপোর্টার আহসান হাবীব, বাংলাদেশের বেসরকারি খাতের প্রবৃদ্ধিতে চায়নিজ কোম্পানির সম্পৃক্ততা ক্যাটাগরিতে আলোকিত বাংলাদেশের স্টাফ রিপোর্টার মৌসুমী ইসলাম (বর্তমানে নিউজবাংলাটোয়েন্টিফোর ডটকম এ কর্মরত), বাংলাদেশে চাইনিজ বিনিয়োগকারী ও তাদের কর্মীদের জীবনাচরণ ক্যাটাগরিতে দ্য ফাইন্যান্সিয়াল এক্সপ্রেসের বিশেষ প্রতিনিধি জসিমউদ্দিন হারুণ, বাংলাদেশ-চীন সম্পর্ক উন্নয়নের চ্যালেঞ্জ ক্যাটাগরিতে দ্য ফাইন্যান্সিয়াল এক্সপ্রেসের ইকোনমিক এডিটর প্রয়াত এ জেড এম আনাস পুরস্কার পেয়েছেন।

এছাড়া বাংলাদেশের শিক্ষার্থীদের উচ্চশিক্ষার জন্য চীন ক্যাটাগরিতে নিউজ২৪ টেলিভিশনের স্টাফ রিপোর্টার বাবু কামরুজ্জামান, করোনাভাইরাস মহামারীর সময়ে বাংলাদেশ-চায়নিজ বেসরকারি খাতের উদ্যোগ ক্যাটাগরিতে যমুনা টেলিভিশনের সিনিয়র রিপোর্টার আলমগীর হোসেন, পর্যটন, আপ্যায়ন ও সাংস্কৃতিক খাতে বাংলাদেশ চীন বেসরকারি খাতের উদ্যোগ ক্যাটাগরিতে গাজী টেলিভিশনের স্টাফ রিপোর্টার তৌহিদুল ইসলাম এবং বাংলাদেশ-চীন ভোগলিক অর্থনীতি অথবা অর্থনৈতিক কুটনীতি ক্যাটাগরিতে যমুনা টেলিভিশনের সিনিয়র রিপোর্টার মাসুদুজ্জামান রবীন পুরস্কার পেয়েছেন।

সান নিউজ/এনএএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিএনপি সব নাগরিকের অধিকার সংরক্ষণে দৃঢ় প্রতিজ্ঞ: খন্দকার নাসির

ফরিদপুরের বোয়ালমারীতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ৩২ প্...

হামের উপসর্গে আরও ৮ মৃত্যু

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে দেশে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন কর...

চালু হবে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল: প্রধানমন্ত্রী

শিশুস্বাস্থ্যের উন্নয়নে দেশের পাঁচ বিভাগ ও জেলায় ২০০ শয্যাবিশিষ্ট বিশেষায়িত শ...

গুইমারায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

খাগড়াছড়ির গুইমারায় মাইক্রোবাস ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মোটরসা...

নবীপ্রেমের স্লোগানে মুখরিত মুন্সীগঞ্জ, শত পতাকায় স্বাগত র‍্যালি জুলুস 

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দাওয়াতে ইসলামী বাংলাদেশ, মুন্সীগঞ্জ জেলার উদ্...

জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

‘রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সাম...

গণপূর্তের ৪০৯ প্রকৌশলীর লটারিতে বদলি

লটারির মাধ্যমে গণপূর্ত অধিদপ্তরের ৪০৯ জন প্রকৌশলীকে বদলি ও পদায়ন করা হয়েছে। র...

বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ক্যানিজিয়া

বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার ও দিয়েগো ম্যারাডোনার সাবেক সতী...

আওয়ামী লীগের ১০ নেতাকর্মী কারাগারে

চট্টগ্রামে ১৫ আগস্টের কর্মসূচিতে অংশ নেওয়ার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী...

বিদ্যুৎ-গ্যাস সংকট সমাধানে প্রয়োজন দুই বছর: অর্থমন্ত্রী

দেশে চলমান বিদ্যুৎ ও গ্যাসের সংকট সমাধানে সর্বনিম্ন দুই বছর সময় লাগবে বলে জান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা