বাণিজ্য

গার্মেন্টস শ্রমিকদের বেতন বাড়লো ৫ শতাংশ

নিজস্ব প্রতিবেদক:

বিম্ব মহামারি করোনা পরিস্থিতিতে সাধারণ ছুটির সময় এপ্রিল মাসে যেসব কারখানা বন্ধ ছিল, ওইসব কারখানার শ্রমিকের মজুরি ৫ শতাংশ বাড়িয়ে ৬৫ শতাংশ করা হয়েছে।

৪ মে সোমবার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

রাজধানীর বিজয়নগরে শ্রম ভবনে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

এর আগে এপ্রিলে শ্রমিকরা ৬০ শতাংশ মজুরি পাবেন বলে সরকার, মালিক ও শ্রমিকদের ত্রিপক্ষীয় বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। কয়েকটি শ্রমিক সংগঠনের পক্ষ থেকে বন্ধ কারখানার এপ্রিল মাসের বেতন আরও বাড়ানোর দাবি করা হয়। এই দাবির পরিপ্রেক্ষিতে নতুন করে আরও ৫ শতাংশ বাড়িয়ে ৬৫ শতাংশ করা হয়।

এপ্রিলের বেতনের হিসাব চূড়ান্ত হয়ে যাওয়ায় শ্রমিকরা বর্ধিত ৫ শতাংশ মজুরি মে মাসের বেতনের সঙ্গে পাবেন।

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ঈদের আগে শ্রমিকদের উৎসব বোনাস দেওয়ার বিষয়ে আগামী সপ্তাহে সরকার-মালিক-শ্রমিক ত্রিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হবে।

সোমবারের সভায় সাবেক নৌপরিবহন মন্ত্রী ও সংসদ সদস্য শাজাহান খান, সংসদ সদস্য আব্দুস সালাম মুর্শেদী, বিকেএমইএ’র সভাপতি এবং সংসদ সদস্য একেএম সেলিম ওসমান, শ্রম মন্ত্রণালয়ের সচিব কে এম আলী আজম, তৈরি পোশাক খাতের শীর্ষ সংগঠন বিজিএমইএ’র সভাপতি ড. রুবানা হক উপস্থিত ছিলেন।

এছাড়া, নিট পোশাক তৈরি ও রফতানিকারকদের সংগঠন বিকেএমইএ’র জ্যেষ্ঠ সহসভাপতি মোহাম্মদ হাতেম, জাতীয় শ্রমিক লীগের সভাপতি ফজলুল হক মন্টু, শ্রমিক নেতা মন্টু ঘোষ, আমিরুল হক আমিন, নাজমা আক্তার, বাবুল আখতার এবং শহীদুল্লাহ শহীদ বৈঠকে অংশ নেন।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকায় বিশ্ব ফুটবলের বস

বর্তমানে ঢাকায় অবস্থান করছেন ফিফার সভাপতি জিয়ান্ন...

তিন বর্ষের সিলেবাসে হবে ২০২৭ সালের এসএসসি পরীক্ষা

২০২৭ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার ফরম পূরণের সময়সূচি ও...

১ নভেম্বর ‘ব্ল্যাক কার্বন ও জলবায়ু দূষক’ বিষয়ক বিজ্ঞান-নীতি সংলাপ

ব্ল্যাক কার্বন এবং অন্যান্য স্বল্পস্থায়ী জলবায়ু দূ...

সেনাবাহিনীর সুনাম নষ্টের অপচেষ্টা হয়েছে: প্রধানমন্ত্রী

বিভিন্ন সময়ে সেনাবাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা হয়েছে বলে মন্তব্য কর...

আজ মহাঅষ্টমী ও কুমারী পূজা

আজ মহাঅষ্টমী। দুর্গাপূজার অন্যতম আকর্ষণীয় আয়োজন কুমারী পূজা। এ পূজায় কুমারী ব...

বোমাতঙ্কে বুলগেরিয়ায় ইসরায়েল-অস্ট্রিয়া ফ্লাইটের জরুরি অবতরণ

বোমা হামলার হুমকি পাওয়ার পর ইসরায়েলের তেল আবিব থেকে অস্ট্রিয়ার ভি...

ওসমানী উদ্যানে ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে রাজধানীর ওসমানী উদ্য...

স্বাস্থ্যখাতের বাজেটের বড় অংশ ব্যবহার হবে ক্যানসার চিকিৎসায়: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যখাতের বাজেটের বড় একটি অংশ ক্যানসার চিকিৎসায় ব্যয় করা হবে বলে জানিয়েছ...

যুক্তরাষ্ট্রে গান গাইতে গিয়ে হেনস্তার শিকার ইমন

ভারতের মুম্বাইয়ের জুহু এলাকায় বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি চাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা