পাওনা পরিশোধের দাবিতে শ্রমিকদের জনসভা
বাণিজ্য

পাওনা পরিশোধের দাবিতে কাল অবস্থান শ্রমিকদের 

নিজস্ব প্রতিবেদক:

খুলনা: চূড়ান্ত পাওনা পরিশোধের দাবিতে আগামীকাল রোববার (২৭ সেপ্টেম্বর) সকাল ১০টায় নগরীর রয়রার বিভাগীয় শ্রম পরিচালকের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করবেন খুলনার শিরোমণি শিল্প এলাকার ব্যক্তিমালিকানাধীন মহসেন জুটমিলের শ্রমিক-কর্মচারীরা। ওই দিন পাওনা পরিশোধের সুনির্দিষ্ট তারিখ উল্লেখ করে কোনো ঘোষণা না পাওয়া গেলে আগামী মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকাল ১০টায় মহসেন জুটমিলস শ্রমিক কলোনিতে সংবাদ সম্মেলনের মাধ্যমে লাগাতার রাজপথ, রেলপথ অবরোধসহ আন্দোলনের কঠিন কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানিয়েছেন শ্রমিক নেতারা।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকাল চারটায় শ্রমিক কলোনিতে জনসভায় দুদিনের নতুন এ আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হয়। সাবেক সিবিএ সভাপতি শহিদুল্লাহ খাঁর সভাপতিত্বে জনসভায় শ্রমিকরা বলেন, বিভাগীয় শ্রম পরিচালক মো. মিজানুর রহমানের আশ্বাসের ভিত্তিতে বৃহস্পতিবারের (২৫ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে পদযাত্রা স্থগিত করা হলেও শ্রমিকদের পাওনার ব্যাপারে সুষ্পষ্ট কোনো ঘোষণা না পাওয়ায় এ কর্মসূচি ঘোষণা করা হচ্ছে।

সভায় ক্ষতিগ্রস্ত শ্রমিক পরিবারের সদস্য সাইফুল্লাহ তারেকের পরিচালনায় বক্তৃতা করেন ব্যক্তি মালিকানাধীন পাট, সুতা বস্ত্রকল শ্রমিক কর্মচারী ফেডারেশনের সভাপতি ও সোনালী জুটমিল সিবিএ’র সাবেক সাধারণ সম্পাদক মো. আমজাদ হোসেন, ফেডারেশনের সাধারণ সম্পাদক ও মহসেন জুটমিলের সিবিএ’র সাবেক সাধারণ সম্পাদক খান গোলাম রসুল, ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক ও অ্যাজাক্স জুটমিলের সিবিএ’র সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, শ্রমিকলীগ নেতা ও ফেডারেশনের সহ সাধারণ সম্পাদক লিয়াকত মুন্সি, ওয়াহিদ মুরাদ, আ. সালাম গাজী, মো. কাবিল হোসেন, বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিল কাজী, আছহাব উদ্দিন, মো. বখতিয়ার, শেখ এমরান, তোফাজ্জেল হোসেন, আ. ওয়াদুদ , ওবায়দুর রহমান, আ. ওহাব, আমির মুন্সি, এরশাদ আলী, গাজী হারুন অর রশিদ, সাংবাদিক মিহির রঞ্জন বিশ্বাস প্রমুখ।

২০১৪ সালে মিলটি স্থায়ীভাবে বন্ধ হয়। এর আগে, ২০১৩ সালের ১৯ জুলাই দাপ্তরিক আদেশে মিলটি লে-অফ ঘোষণা করে কর্তৃপক্ষ। মহসেন জুটমিলের ৩৪৭ জন শ্রমিক ও ৫০ জন কর্মচারীর মোট পাওনা ১০ কোটি ৬০ লাখ টাকা। শ্রম আইন অনুসারে ৩০ কার্যদিবসের মধ্যে শ্রমিক-কর্মচারীকে ক্ষতিপূরণ, লে-অফ বেনিফিট, গ্র্যাচুইটির পাওনাদি পরিশোধের কথা থাকলেও সাত বছরেও তা করা হয়নি।

পাওনা পরিশোধের দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছেন শ্রমিক-কর্মচারীরা। বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে পদযাত্রা শুরু করেও খুলনা বিভাগীয় শ্রম পরিচালকের আশ্বাসে ফিরে আসেন তারা।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

পদত্যাগ করে যা বললেন ভারতের নারী বিশ্বকাপ জয়ী অধিনায়ক

গত বছর ওয়ানডে বিশ্বকাপে প্রথমবার ভারতকে শিরোপা জেত...

হুথিদের হটিয়ে বাব আল-মান্দেব ও মোচা দখলের দাবি

বৈশ্বিক জ্বালানি বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ বাব আল-মান্দে...

অস্ট্রেলিয়ায় ডেঙ্গুর টিকার অনুমোদন

বিশ্বজুড়ে মশাবাহিত প্রাণঘাতী রোগ ডেঙ্গুর প্রকোপ দিন দিন বাড়তে থাকার প্রেক্ষা...

নীল শাড়িতে শরতকে বরণ করলেন পরীমনি

শরতের মেঘাচ্ছন্ন আকাশ কিংবা নদীর চরে সাদা কাশবনের দোলা—রূপসী ঋতুকে বরণ...

মেসির শেষ ম্যাচে কেমন হতে পারে আর্জেন্টিনার একাদশ

আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। বুয়েনস আইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে বেনিনের...

বাংলাদেশে আরো বেশি বিনিয়োগ বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহবান রাষ্ট্রপতির

বাংলাদেশে কানাডার বিনিয়োগ আরও বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহ্বান জানিয়েছেন রাষ...

মাত্র ৩৮ বছরেই ১৫৬ মেয়ের ‘বাবা’ মামুন বিশ্বাস

মাত্র ৩৮ বছর বয়সেই ১৫৬ অসহায় ও দরিদ্র মেয়ের বিয়ের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা