ছবি: সংগৃহীত
বাণিজ্য

কমলো ডিজেল-কেরোসিনের দাম 

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক বাজারের সাথে মিল রেখে দেশের বাজারে ডিজেল ও কেরোসিনের দাম কমিয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। এতে লিটারপ্রতি ডিজেল ও কেরোসিনে কমেছে ২ টাকা ২৫ পয়সা। তবে অকটেন ও পেট্রোলের দাম অপরিবর্তিত রয়েছে। আগামীকাল (১ এপ্রিল) থেকে নতুন এ দাম কার্যকর হবে।

আরও পড়ুন: টেকনাফ সীমান্তে ফের গোলাগুলির শব্দ

রোববার (৩১ মার্চ) বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

নতুন দাম অনুযায়ী, ভোক্তা পর্যায়ে প্রতি লিটার ডিজেল ও কেরোসিন ১০৮ টাকা ২৫ পয়সা থেকে কমিয়ে ১০৬ টাকা করা হয়েছে। সেক্ষেত্রে প্রতি লিটার ডিজেল ও কেরোসিনে ২ টাকা ২৫ পয়সা কমেছে। তবে আগের মতোই লিটারপ্রতি অকটেনের দাম ১২৬ টাকা ও পেট্রোলের দাম ১২২ টাকা রয়েছে।

আরও পড়ুন: ডাকঘরে জনবলকে কাজে লাগানো হচ্ছে

এর আগে গত ২৯ ফেব্রুয়ারি জ্বালানি তেলের স্বয়ংক্রিয় পদ্ধতিতে মূল্য নির্ধারণের নির্দেশিকার প্রজ্ঞাপন প্রকাশ করে সরকার। এরই ধারাবাহিকতায় গত ৭ মার্চ প্রথম প্রাইসিং ফর্মুলা অনুসারে, জ্বালানি তেলের মূল্য সমন্বয়ের প্রজ্ঞাপন প্রকাশ করা হয়।

সে সময়ে ভোক্তা পর্যায়ে প্রতি লিটার ডিজেল ও কেরোসিন ১০৯ টাকা থেকে কমিয়ে ১০৮ টাকা ২৫ পয়সা, অকটেন ১৩০ টাকা থেকে ১২৬ টাকা ও পেট্রোলের দাম ১২৫ টাকা থেকে কমিয়ে ১২২ নির্ধারণ করা হয়। এতে প্রতি লিটার ডিজেল ও কেরোসিনে ৭৫ পয়সা, অকটেনে ৪ টাকা এবং পেট্রোলে ৩ টাকা কমেছিল।

আরও পড়ুন: রফতানি আয় বৃদ্ধিতে ডলার সংকট কেটেছে

তুলনামূলক চিত্রে দেখা যায়, প্রতিবেশী দেশ ভারতের কলকাতায় বর্তমানে ডিজেল লিটার প্রতি ৯০.৭৬ রুপি বা ১৩০ টাকা ৬৯ পয়সা (১ রুপি=১.৪৪ টাকা ধরে) ও পেট্রোল ১০৯.৯৪ রুপি বা ১৫৮ টাকা ৩১ পয়সায় বিক্রি হচ্ছে, যা বাংলাদেশ থেকে বেশি।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিখোঁজ শিশু: শৈশবের কালো ছায়া ও ভঙ্গুর সমাজব্যবস্থা

একটি শিশু নিখোঁজ হলে একটি পরিবার শুধু সন্তানকেই হার...

পাঁচ দশক পেরিয়েও অপ্রতিরোধ্য এফ-১৬

প্রথম আকাশে ওড়ার দীর্ঘ ৫০ বছরের বেশি সময় পার হলেও কিংবদন্তি যুদ্ধবিমান এফ-১৬...

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর ২০২৬ সালের তালিকায়...

অজিদের বিপক্ষে ডেভিড হেম্পের কঠিন মিশন

এশিয়া কাপ ও এশিয়ান গেমসের হতাশা পেছনে ফেলে নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছে বা...

ফের ইরানে বড় হামলার ছক যুক্তরাষ্ট্রের

মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে ফের চরম সংঘাতের শঙ্কা দানা বাঁধছে। ইরানের বিরুদ্ধে...

বড় পর্দায় ফেরার অপেক্ষায় তাসনিয়া ফারিণের ভক্তরা

ছোট পর্দার গণ্ডি পেরিয়ে বড় পর্দায় নিজের শক্ত অবস্থান তৈরি করেছিলেন জনপ্রিয় অভ...

ঢাবি বিজ্ঞান কারখানার সক্ষমতা বৃদ্ধিতে আধুনিক যন্ত্রপাতির উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান কারখানার আধুনিকায়ন এব...

নেপাল ও বাংলাদেশের মতো অরাজক পরিস্থিতি তৈরির পাঁয়তারা চালাচ্ছে কংগ্রেস : বিজেপি

ভারতে চলমান রাজনৈতিক বিক্ষোভ ও সংঘাতের জেরে দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেসের...

আশুলিয়ায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

রাজধানীর উপকন্ঠ সাভারের-আশুলিয়ায় ২৪ ঘণ্টার ব্যবধান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা