ছবি: সংগৃহীত
জাতীয়

রফতানি আয় বৃদ্ধিতে ডলার সংকট কেটেছে

নিজস্ব প্রতিবেদক: অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেছেন, রেমিট্যান্স প্রবাহ ও রফতানি আয় বৃদ্ধির কারণে ডলার সংকট অনেকটা কেটেছে। পাশাপাশি অর্থনৈতিক পরিস্থিতির উন্নতি হওয়ায় সব দ্বিধাদ্বন্দ্ব কেটে গেছে।

আরও পড়ুন: ভারতের পেঁয়াজ নিয়ে রাতেই আসছে ট্রেন

রোববার (৩১ মার্চ) সচিবালয়ে ইকোনমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) সঙ্গে প্রাক বাজেট বৈঠকে তিনি এ কথা বলেন।

বৈঠকে বেশ কিছু বাজেট প্রস্তাব তুলে ধরেন ইআরএফ সভাপতি রেফায়েত উল্লা মৃধা ও সাধারণ সম্পাদক আবুল কাশেম। এ সময় প্রস্তাবগুলো বিবেচনার আশ্বাস দেন অর্থমন্ত্রী।

মন্ত্রী বলেন, অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে সব দ্বিধাদ্বন্দ্ব কেটে গেছে। যারা দেশকে শ্রীলঙ্কা হবে ভেবেছিল, তাদের ধারণাও ভুল প্রমাণ হয়েছে। একটা সন্দেহ ছিল, দ্বিধাদ্বন্দ্ব ছিল, সেগুলো কেটে গেছে। তারপর এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংক (এআইআইবি)-এর প্রতিনিধি এসেছিল।

আরও পড়ুন: একেক রকম কথাবার্তা দলকে বিভ্রান্ত করে

তারা বলেছে, আমরা অপেক্ষা করছি তোমাদের প্রপোজালের জন্য। তোমরা আগে প্রপোজাল দাও টাকা আমরা দেবো, টাকার কোনো অভাব নেই। কাজেই এরকম একটা নিশ্চয়তা পাওয়ার পর তো কোনো সন্দেহ নেই, দ্বিধাদ্বন্দ্ব নেই। যেভাবে বাজেট তৈরি হয়, বাজেট তৈরি হচ্ছে। আমরা দেখি।

অর্থমন্ত্রী আরও বলেন, আমাদের প্রতিপক্ষ বলেছিল আর এই তো হয়ে গেলো, শ্রীলঙ্কা হলো বলে। শ্রীলঙ্কা হয়েছে? হয় নাই তো। আমরা টিকে আছি এবং আগামী বাজেট প্রণয়নের কাজ চলছে। আপনারা অনেকগুলো বলেছেন, সেগুলো অবশ্যই বিবেচনা করবো।

আরও পড়ুন: ডাকঘরে জনবলকে কাজে লাগানো হচ্ছে

তিনি বলেন, দেশ তো চলছে। দেশের মানুষের যেসব আইটেম দরকার, সেগুলো সবই আসছে, পাওয়া যাচ্ছে। হ্যাঁ, দামটা নিয়ে একটু ইয়ে আছে। কোনোটা বাড়ছে, কোনোটা কমছে। সেগুলো তো আছে। মুক্ত বাজার অর্থনীতি যেভাবে চলে, সে ভাবে চলছে।

আপনারা যে উপদেশগুলো দিয়েছেন, তার সবগুলোই ভালো। তবে কাজে পরিণত করা যাবে কতোটা, সেটা বলা মুশকিল। নতুন কি করতে পারি দেখা যাক।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইতিহাসের সাক্ষী রাজকুমারী রবিদাস আর নেই

মহান মুক্তিযুদ্ধের এক অদম্য সাক্ষী, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বীর মুক্তি...

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

লিটন-শান্তদের নতুন সহকারী কোচ মালিবঙ্গুয়ে মাকেতা

বেশ কিছুদিন ধরে জাতীয় ক্রিকেট দলের জন্য একজন নিবেদিতপ্রাণ ও কার্যকর বিশেষজ্ঞ...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

আর্থিক কেলেঙ্কারিতে গ্রেপ্তার দিনো মোরিয়া

মুম্বাইয়ের আলোচিত মিঠি নদীর পলি অপসারণ ও সংস্কার প্রকল্পে বড় ধরনের আর্থিক দুর...

ভেনিস কাণ্ডের পর বাঁধনের জীবনে নতুন উপলব্ধি

জীবনের নানা চড়াই-উতরাই আর কঠিন লড়াইয়ের ভেতর দিয়ে যাওয়ার অভিজ্ঞতা তাকে আজ অন্য...

ঢাকা ওয়ান্ডারার্সকে গুড়িয়ে দিল আবাহনী

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খাওয়ার পর অবশেষে জয়ের দেখা পেয়...

আরএসএফের হামলায় ২৫ বেসামরিক নাগরিক নিহত

সুদানের উত্তর কর্দোফান প্রদেশের উম্ম বদর অঞ্চলে আধাসামরিক বাহিনী র‍্যাপিড...

কলকাতায় বাংলাদেশ মিশন ঘেরাও করে বিক্ষোভ, উত্তেজনা সৃষ্টি

বাংলাদেশের বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে কলকাতায় বাং...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা