ছবি : সংগৃহিত
টেকলাইফ

ব্যাটারির চার্জ দীর্ঘস্থায়ী করার উপায়

তথ্যপ্রযুক্তি ডেস্ক: স্মার্টফোন ব্যবহার করে মানুষ অনেক কাজ করে থাকেন। তাই স্মার্টফোনের ব্যাটারি খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু অনেকেই ব্যাটারির চার্জ দ্রুত ফুরিয়ে যাওয়ার সমস্যায় ভোগেন। ব্যাটারি দ্রুত শেষ হওয়ার কতগুলো প্রযুক্তিগত কারণ আছে, যেগুলো সাধারণত উপেক্ষা করা হয়ে থাকে।

আরও পড়ুন: ভার্চ্যুয়াল গণধর্ষণের শিকার কিশোরী

স্মার্টফোনে এমন পাচঁটি ফিচার থাকে যেগুলো বন্ধ করে দিলে ব্যাটারির আয়ু বেড়ে যায়। কিন্তু বেশির মানুষই প্রযুক্তিগত সমস্যা সমাধান না করে ফোনের জন্য নতুন ব্যাটারি বা নতুন ফোন কিনতে বাধ্য হন।

চলুন জেনে নিই এই ফিচারগুলো সম্পর্কে-

১) স্ক্রিনের ব্রাইটনেস ও টাইমআউট সেটিং-

ডিসপ্লের কারণে ব্যাটারি দ্রুত শেষ হয়ে যায়। তাই স্ক্রিনের উজ্জ্বলতা এমনভাবে সেট করুন যেটি আপনার চোখের জন্য আরামদায়ক হয়। এছাড়াও, অটো-লক বা স্ক্রিন টাইমআউট সেটিংস পরিবর্তন করুন। এটি আপনার ফোনের ব্যাটারির আয়ু বাড়িয়ে দিতে পারে।

আরও পড়ুন: ইন্সটাগ্রামে ব্লু ভেরিফায়েড করার উপায়

২) ব্যাকগ্রাউন্ড অ্যাপ ব্লক-

ব্যবহারকারীর অজান্তেই অনেক সময় কিছু কিছু অ্যাপ ব্যাকগ্রাউন্ডে চলতে থাকে, যা ফোনের ব্যাটারি নষ্ট করে দেয়। ফোনের সেটিংস থেকে অ্যাপগুলো খুঁজে নিয়ে ব্যাকগ্রাউন্ড অ্যাপ রিফ্রেশ অপশন বন্ধ করে দিলে সমস্যা থেকে মুক্তি পেতে পারেন। এ ধরনের ব্যাকগ্রাউন্ডে চলা অ্যাপগুলো দেখে‌ শুনে ব্যবহার করা উচিত।

৩) লোকেশন শেয়ারিং-

লোকেশন শেয়ারিং অপশনটি ফোনের ব্যাটারি শেষ করে দিতে পারে। তাই এটি বন্ধ করার জন্য প্রথমে, সেটিংস এ যান, তারপর প্রাইভেসি অপশনে ক্লিক করুন, তারপরে লোকেশন সার্ভিস এ ট্যাপ করুন। এর পর ‘অলওয়েস’র পরিবর্তে অ্যাপ ইউজিং অপশন সিলেক্ট করুন। ব্যাটারির সুরক্ষায় প্রতিটি অ্যাপকে লোকেশন শেয়ার অপশন ব্যবহার করতে দেওয়া উচিত নয়।

আরও পড়ুন: ফোনে ভাইরাস আটকানোর উপায়

৪) সেলুলার ডেটার বদলে ওইফাই ডেটা নির্বাচন-

ব্যবহারকারীদের পক্ষে সম্ভব হলে সেলুলার ডেটার পরিবর্তে ওইফাই ব্যবহার করা উচিত। কারণ, সেলুলার নেটওয়ার্ক ওইফাইয়ের তুলনায় অনেক শক্তি খরচ করে, যার ফলে ফোনের ব্যাটারির আয়ু কমে যায়।

৫) লো-পাওয়ার মোড-

আইফোনের ক্ষেত্রে সবসময় লো পাওয়ার মোড সক্রিয় রাখা উচিত। কারণ, এটি ব্যাটারি কম খরচ করে। আর এর জন্য প্রথমে সেটিংস এ যান। এরপর ব্যাটারি অপশনে ট্যাপ করুন এবং তারপরে লো পাওয়ার মোড সিলেক্ট করুন।

সান নিউজ/এসকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

তালা সার্জিক্যাল ক্লিনিকে ভুল অপারেশনে রুগীর মৃত্যু 

তালা সার্জিক্যাল ক্লিনিকে ভুল অপারেশনে রুগীর মৃত্যু হয়েছে বলে রুগীর স্বজনদের...

পাইকগাছায় এক সপ্তাহে সাবেক ছাত্রলীগ নেতা সহ দুই আইনজীবী গ্রেফতার 

খুলনার পাইকগাছায় সাবেক ছাত্রলীগ নেতা সহ গত এক সপ্তাহে আওয়ামী পন্থী দুই আইনজীব...

রাজধানীর তিন স্থানে ককটেল বিস্ফোরণ

রাজধানীর মালিবাগ, আগারগাঁও ও মহাখালীতে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এসব ঘটনায়...

বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী...

শাহবাগের ফুটপাত থেকে নিজের ঘরে গোলাপি বেগম

শাহবাগের ফুটপাতে দীর্ঘদিন অসহায় অবস্থায় বসবাস করা গোলাপি বেগম অবশেষে ফিরলেন ন...

১ অক্টোবর থেকে প্রধানমন্ত্রীর বাসায় সৌরবিদ্যুৎ ব্যবহার

আগামী ১ অক্টোবর থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান নিজ বাসভবনে সৌরবিদ্যুৎ ব্যবহার...

বলিউড তারকাদের মধ্যে যাঁরা ক্রিকেটারকে বিয়ে করেছেন

উপমহাদেশে ক্রিকেটের জনপ্রিয়তা নিয়ে নতুন করে বলার কিছু নেই। মাঠের পারফরম্যান্স...

ভাঙন ঠেকাতে ৩৮৫ কোটি টাকার বেড়িবাঁধ, হবে সড়কও

মেঘনার ভাঙনে বারবার ক্ষতিগ্রস্ত কিশোরগঞ্জের ভৈরব শহর ও আশপাশের জনপদ রক্ষায় বড়...

রাশমিকা স্বীকার করলেন নিজের যে দুর্বলতা

বহুভাষিক সিনেমায় অভিনয় করতে গিয়ে উচ্চারণ ও কথা বলার ধরন নিয়ে প্রায়ই সামাজিক য...

জাতিসংঘে প্রথম ভাষণে প্রধানমন্ত্রীর বক্তব্যে থাকবে যেসব বিষয়

প্রায় চার দশক পর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বাংলাদেশের নেতৃত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা