সংগৃহীত ছবি
টেকলাইফ

হাত মেলালো চিরপ্রতিদ্বন্দ্বী স্যামসাং-অ্যাপল

তথ্যপ্রযুক্তি ডেস্ক: ফোনের ব্যাটারি ক্ষমতা বাড়াতে একসঙ্গে কাজ করতে চলেছে চিরপ্রতিদ্বন্দ্বী স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান স্যামসাং ও অ্যাপল।

আরও পড়ুন: সাড়ে তিন ঘণ্টা পর সচল ফেসবুক

আসলে, অপো এবং রেড ম্যাজিকের মতো চীনের সংস্থাগুলো ইতোমধ্যে ৭ হাজার এমএএইচ এর ব্যাটারিযুক্ত ফোন এনেছে বাজারে।

এই লড়াইয়ে ছাপ ফেলতে এখন সময় এসেছে বলে মনে করছে দক্ষিণ কোরিয়ার স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান স্যামসাং ও মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যাপল।

ফ্ল্যাগশিপ ফোনগুলোতে সিলিকন প্রযুক্তি ব্যবহার করতে চাইছে স্যামসাং। এর জন্য আনুষঙ্গিক উপাদানগুলি তৈরি করছে সংস্থাটি।

স্যামসাং তাদের ফোনের ব্যাটারিতে সিলিকন উপাদান বৃদ্ধি করতে উদ্যোগ নিয়েছে। এজন্য অ্যানোড এবং ক্যাথোড সামগ্রী তৈরি করা হচ্ছে। ব্যাটারিতে একটি সাধারণ সমস্যা হলো ফুলে যাওয়া। সংস্থার দাবি, এই সমস্যা সমাধান করবে সিলিকন টেক। পাশাপাশি এটি ব্যাটারির কর্মক্ষমতাও বৃদ্ধি করবে। যদিও কবে এই উন্নত ব্যাটারি বিশিষ্ট স্মার্টফোন লঞ্চ হবে তা এখনো অস্পষ্ট।

আরও পড়ুন: স্মার্টফোনের সুবিধা পাওয়া যাবে মোটরসাইকেলে

অন্যদিকে, ২০২৬ সালে অ্যাপল তাদের নিজস্ব ব্যাটারি আনবে বলেও জানা গেছে। তখন ফ্ল্যাগশিপ স্মার্টফোনগুলোতে আপগ্রেড প্রযুক্তি চালু করতে পারে অ্যাপল।

স্যামসাং এবং অ্যাপল একদিকে যখন রিসার্চ ও ডেভেলপমেন্টে মনোনিবেশ করছে। অন্যদিকে, চীনের ব্র্যান্ডগুলো ইতোমধ্যেই উচ্চ ব্যাটারি ক্ষমতাসহ ফোন ইতোমধ্যেই এনে ফেলেছে বাজারে।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আজকের শিশুরাই আগামী দিনের দেশ গড়ার সৈনিক: জুবাইদা রহমান

আজকের শিশুরাই আগামী দিনের দেশ গড়ার মহান সৈনিক বলে মন্তব্য করেছেন জিয়াউর রহমান...

ইন্দোনেশিয়ার সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক জোরদারের সিদ্ধান্ত পাকিস্তানের

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়ার সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক আরও জোরদার করার...

সাইবার নিরাপত্তায় পুলিশকে উচ্চতর প্রশিক্ষণ

সাইবার অপরাধ মোকাবিলায় বাংলাদেশ পুলিশের সক্ষমতা বাড়াতে একটি পূর্ণাঙ্গ ও প্র...

শহীদ সেনাসদস্যদের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ট্যাংক ফায়ারিংয়ের সময় গোলা বিস্ফোর...

গ্রিসে নৌকাডুবি: ১ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু, নিখোঁজ ২৫

গ্রিসের দক্ষিণাঞ্চলীয় দ্বীপ গাভদোসের কাছে নৌকাডুবির ঘটনায় এক অভিবাসনপ্রত্যাশী...

চিকিৎসার জন্য মালয়েশিয়া যাচ্ছেন মির্জা আব্বাস

নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য আবারও মালয়েশিয়া যাচ্ছেন বিএনপির স্থায়ী কমিটির...

জনগণের স্বার্থে পুলিশ-গণমাধ্যম বন্ধু : ডিএমপি কমিশনার

পুলিশ ও গণমাধ্যম জনগণের স্বার্থে পরস্পরের বন্ধু এবং উভয়ের দায়িত্ব একে অপরের প...

শাকিবের দুই স্ত্রীকে নিয়ে যা বললেন নূতন

ঢাকাই সিনেমার জ্যেষ্ঠ অভিনেত্রী নূতন সম্প্রতি এক সাক্ষাৎকারে ঢালিউড সুপারস্টা...

একনেকে ১ লাখ ৬৮,৭৮০ কোটি টাকার ১২ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি...

অর্পিতার ভুল শুধরে দিলেন সালমান

খান পরিবারে ধুমধাম করে পালিত হয়েছে ‘গণপতি বিসর্জন’। স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা