পরীক্ষামূলক চীনা মহাকাশযানের সফল অবতরণ
টেকলাইফ

পরীক্ষামূলক চীনা মহাকাশযানের সফল অবতরণ

আন্তর্জাতিক ডেস্ক:

অনেক লম্বা সময় ধরে চীন ও আমেরিকার দৌড়টা চলছে। উন্নতি ও সমৃদ্ধির দৌড়ে একবার চীন এগিয়ে যায়, আবার একবার আমেরিকা। তবে বর্তমানে আমেরিকার চেয়ে অনেক দিক দিয়েই এখন শীর্ষে চীন৷ কিন্তু শুধু পৃথিবীতেই এগিয়ে থাকতে চায় না চীন। এখন তারা চাইছে মহাকাশ গবেষণায়ও এগিয়ে যেতে৷ তবে ঐতিহাসিকভাবে এক্ষেত্রে সবার ওপরে থাকা যুক্তরাষ্ট্রকে টপকাতে প্রয়োজন বৃহৎ পরিকল্পনা। সেটাই করছে চীন। ভয়েস অব আমেরিকার এক প্রতিবেদনে এই সব তথ্য জানা যায়।

এবার চীনের সরকারি মাধ্যম সিনহুয়া জানিয়েছে, পরীক্ষামূলক ও পুনরায় ব্যবহারযোগ্য একটি চীনা মহাকাশযান, দু’দিন আগে উৎক্ষেপণের পর নির্ধারিত স্থানে সফল অবতরণ করেছে।

সংবাদ মাধ্যমটি এই পরীক্ষামূলক অভিযানকে সফল উল্লেখ করে জানায়, পুনরায় ব্যবহারযোগ্য মহাকাশযানের গবেষণায়, এটি এক যুগান্তকারী পদক্ষেপ, যার মাধ্যমে স্বল্প খরচে শান্তিপূর্ণ উদ্দেশ্যে মহাকাশে যাওয়া ও আসা নিশ্চিত হবে। সমীক্ষকেরা এই যানটিকে যুক্তরাষ্ট্রের বোয়িং মহাকাশযান, ইউএস এয়ারফোর্স এক্স-৩৭বি'র সঙ্গে তুলনা করেছেন।

সান নিউজ/ বিএম/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিখোঁজ শিশু: শৈশবের কালো ছায়া ও ভঙ্গুর সমাজব্যবস্থা

একটি শিশু নিখোঁজ হলে একটি পরিবার শুধু সন্তানকেই হার...

পাঁচ দশক পেরিয়েও অপ্রতিরোধ্য এফ-১৬

প্রথম আকাশে ওড়ার দীর্ঘ ৫০ বছরের বেশি সময় পার হলেও কিংবদন্তি যুদ্ধবিমান এফ-১৬...

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর ২০২৬ সালের তালিকায়...

অজিদের বিপক্ষে ডেভিড হেম্পের কঠিন মিশন

এশিয়া কাপ ও এশিয়ান গেমসের হতাশা পেছনে ফেলে নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছে বা...

‘বাংলাদেশি’ তকমা দিয়ে দেশ থেকে বহিষ্কার করা বেআইনি : কলকাতা হাইকোর্ট

যথাযথ ও প্রমাণযোগ্য আইনি প্রক্রিয়া অনুসরণ না করে এবং নিছক অনুমানের বশবর্তী হয়...

দেশের নিরাপত্তা রক্ষায় আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা অতুলনীয় : মোজতবা খামেনি

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহ...

আফগানিস্তানের বিপক্ষে টেস্টে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানের বিরুদ্ধে একমাত্র টেস্টে...

‘মারা গেলে কেউ মনে রাখবে না’

ভারতীয় চলচ্চিত্রের অন্যতম শক্তিশালী অভিনেতা নানা পাটেকর আর নেই। গোয়ার ডোনা পা...

অতিরিক্ত ডিআইজি টুটুল চক্রবর্তী চাকরিচ্যুত

পদমর্যাদার অপব্যবহার করে বিমানবন্দরের ভিআইপি সুবিধা নেওয়া এবং অননুমোদিতভাবে ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা