টেকলাইফ

লালমোহনে তরুণদের ফ্রি আইসিটি প্রোগ্রামের উদ্বোধন 

নিজস্ব প্রতিনিধি:

ভোলা: ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে উন্নত দেশগুলোর সঙ্গে সমান তালে এগিয়ে চলা। আর এ লক্ষ্যকে সামনে রেখে কাজ করে চলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার (১৬ আগস্ট) সকালে লালমোহনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে ‘নূরুন্নবী চৌধুরী শাওন ফ্রি আইসিটি প্রোগ্রাম পেইজ-২’ এর উদ্বোধনকালে এসব কথা বলেন তিনি।

এমপি শাওন বলেন, তথ্যপ্রযুক্তি খাতে দক্ষ জনসম্পদ গড়ে তুলতে সরকার বিশেষ গুরুত্বারোপ করেছে। পাশাপাশি এ খাতে শিক্ষিত তরুণদের আগ্রহী করে তোলা ও তাদের সম্পৃক্ততা বাড়াতে দৃষ্টি দিয়েছে। লালমোহন ও তজুমদ্দিন উপজেলাকে প্রধানমন্ত্রীর স্বপ্নের ডিজিটাল বাংলাদেশের মডেল উপজেলায় রূপান্তর ও আগামী প্রজন্মকে সমৃদ্ধ বাংলাদেশের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে এই ফ্রি আইসিটি প্রোগ্রাম কর্মসূচি শুরু করা হয়েছে।

তিনি বলেন, দক্ষ জনসম্পদ গড়তে আইসিটি ক্যারিয়ারের বিকল্প নেই। উপজেলার প্রতিটি ইউনিয়নের নতুন প্রজন্মকে উন্নত করতে গ্রাফিক্স ডিজাইন, ওয়েব ডিজাইন, ইংলিশ স্পোকেন কোর্সসহ বিভিন্ন প্রশিক্ষণ নিয়ে নতুন প্রজন্ম নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে পারবে।

লালমোহন ও তজুমদ্দিন উপজেলা আইসিটি প্রোগ্রামের উপদেষ্টা এমপি নূরুন্নবী চৌধুরী শাওনের ছেলে ইশরাক চৌধুরী নাওয়ালের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লালমোহন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, তজুমদ্দিন সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুল হক দেওয়ান, লালমোহন পৌরসভা আওয়ামী লীগের সভাপতি শফিকুল ইসলাম বাদল প্রমুখ।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিখোঁজ শিশু: শৈশবের কালো ছায়া ও ভঙ্গুর সমাজব্যবস্থা

একটি শিশু নিখোঁজ হলে একটি পরিবার শুধু সন্তানকেই হার...

পাঁচ দশক পেরিয়েও অপ্রতিরোধ্য এফ-১৬

প্রথম আকাশে ওড়ার দীর্ঘ ৫০ বছরের বেশি সময় পার হলেও কিংবদন্তি যুদ্ধবিমান এফ-১৬...

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর ২০২৬ সালের তালিকায়...

অজিদের বিপক্ষে ডেভিড হেম্পের কঠিন মিশন

এশিয়া কাপ ও এশিয়ান গেমসের হতাশা পেছনে ফেলে নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছে বা...

মুদ্রাস্ফীতির যাঁতাকলে পিষ্ট ইয়েমেনের সাধারণ মানুষ

দশকের পর দশক ধরে চলা গৃহযুদ্ধ এবং আঞ্চলিক সামরিক জোটের লাগাতার বিমান হামলায় ই...

‘বাংলাদেশি’ তকমা দিয়ে দেশ থেকে বহিষ্কার করা বেআইনি : কলকাতা হাইকোর্ট

যথাযথ ও প্রমাণযোগ্য আইনি প্রক্রিয়া অনুসরণ না করে এবং নিছক অনুমানের বশবর্তী হয়...

দেশের নিরাপত্তা রক্ষায় আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা অতুলনীয় : মোজতবা খামেনি

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহ...

আফগানিস্তানের বিপক্ষে টেস্টে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানের বিরুদ্ধে একমাত্র টেস্টে...

‘মারা গেলে কেউ মনে রাখবে না’

ভারতীয় চলচ্চিত্রের অন্যতম শক্তিশালী অভিনেতা নানা পাটেকর আর নেই। গোয়ার ডোনা পা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা