সমুদ্রের নিচে ঠিক করা হচ্ছে সাবমেরিন ক্যাবল
টেকলাইফ
মেরামত হয়েছে সাবমেরিন ক্যাবল

গতি ফিরেছে ইন্টারনেটে

নিজস্ব প্রতিবেদক:

দেশের দ্বিতীয় সাবমেরিন ক্যাবলের (সি-মি-উই-৫) পাওয়ার ক্যাবল কাটা পড়েছিল। ফলে সারাদিনই ইন্টারনেটের গতি ছিলো ধীর। পাওয়ার ক্যাবলের মেরামত শেষে অবশেষে ফের চালু হলো সাবমেরিন ক্যাবল-২। পাওয়ার ক্যাবল মেরামত করতে ১৩ ঘণ্টা সময় লাগলো। যদিও বিএসসিসিএল শুরুতে জানিয়েছিলো ৭ ঘণ্টা লাগবে।

প্রসঙ্গত, পটুয়াখালীতে সাবমেরিন ক্যাবল-২ এর ল্যান্ডিং স্টেশনের প্রায় তিন কিলোমিটার দূরে রবিবার (৯ আগস্ট) বেলা ১১টার দিকে পাওয়ার ক্যাবল কাটা পড়ে। নির্মাণ শ্রমিকরা বালু উত্তোলন করতে গিয়ে এক্সেভেটর মেশিন দিয়ে পাওয়ার ক্যাবল কেটে ফেলে। তারপর থেকে দেশে ইন্টারনেটে ধীর গতি ভর করে।

দেশের ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর সংগঠন আইএসপিএবির সভাপতি আমিনুল হাকিম বলেন, 'পাওয়ার ক্যাবল মেরামত শেষে রাতে ১২টা ২০ মিনিটে চালু হয় সাবমেরিন ক্যাবল-২। কিছুক্ষণের মধ্যে সারাদেশের ইন্টারনেট ঠিক হয়ে যাবে। পূর্ণ গতি ফিরবে।'

জানা যায়, পাওয়ার ক্যাবল কাটার পরে সাবমেরিন ক্যাবল- ১ ও আইটিসি দিয়ে দেশের ইন্টারনেট ব্যবস্থা সচল রাখা হলেও গতি ছিল কম। রোববার বেলা ১১টা রাত ১২টা ২০ মিনিট পর্যন্ত দেশের ইন্টারনেট ৪০-৫০ শতাংশ গতি কমে যায়।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিখোঁজ শিশু: শৈশবের কালো ছায়া ও ভঙ্গুর সমাজব্যবস্থা

একটি শিশু নিখোঁজ হলে একটি পরিবার শুধু সন্তানকেই হার...

পাঁচ দশক পেরিয়েও অপ্রতিরোধ্য এফ-১৬

প্রথম আকাশে ওড়ার দীর্ঘ ৫০ বছরের বেশি সময় পার হলেও কিংবদন্তি যুদ্ধবিমান এফ-১৬...

তিনশ মানুষের ছোট্ট গ্রামে বৈশ্বিক টুর্নামেন্ট

উত্তর ফ্রান্সের লিট্রেস (Liettres) নামের একটি ছোট্ট গ্রাম। জনসংখ্যা মাত্র তিন...

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর ২০২৬ সালের তালিকায়...

দুই উৎসবে নির্বাচিত ভাবনার নতুন সিনেমা

দেশের প্রেক্ষাগৃহে এখনো মুক্তি না পেলেও আন্তর্জাতিক অঙ্গনে একের পর এক সাফল্যে...

২২ ক্যারেটের ভরি ছাড়াল দুই লাখ একত্রিশ হাজার টাকা

দেশের বাজারে মাত্র চার দিনের ব্যবধানে আবারও ঊর্ধ্বমুখী হয়েছে মূল্যবান ধাতু স্...

ঢাকার গণপরিবহনে আসছে কোম্পানিভিত্তিক ফ্র্যাঞ্চাইজি ব্যবস্থা

দীর্ঘদিনের নৈবেদ্য ও যানজট দূর করে রাজধানী ঢাকার গণপরিবহনে শৃঙ্খলা ফিরিয়ে আনত...

তানজিদের ঝড়ো ফিফটিতে প্রথম সেশন নিজেদের করে নিল বাংলাদেশ

আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানের বিরুদ্ধে একমাত্র টেস্টের...

মুদ্রাস্ফীতির যাঁতাকলে পিষ্ট ইয়েমেনের সাধারণ মানুষ

দশকের পর দশক ধরে চলা গৃহযুদ্ধ এবং আঞ্চলিক সামরিক জোটের লাগাতার বিমান হামলায় ই...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা