ডিজিটাল অ্যাপসে বরিশালের পরিকল্পনা বাস্তবায়ন 
টেকলাইফ

ডিজিটাল অ্যাপসে বরিশালের পরিকল্পনা বাস্তবায়ন 

নিজস্ব প্রতিবেদক:

বরিশাল: বরিশাল জেলা প্রশাসনের পরিকল্পনা ও কর্মসূচি বাস্তবায়নে ‘ডিজিটাল বরিশাল’ অ্যাপসের কার্যক্রম শুরু হয়েছে।

মূলত তথ্যপ্রযুক্তির সুফল সকলের কাছে পৌঁছে দিতে ও বরিশাল জেলার আর্থ-সামাজিক উন্নয়নের সম্ভাবনাকে বিকশিত করতে অ্যাপসটি তৈরি করেছে জেলা প্রশাসন। ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্কের কারিগরি সহযোগিতায় জেলার প্রখ্যাত ব্যক্তিত্ব, ইতিহাস-ঐতিহ্য, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ, যাতায়াত ব্যবস্থা, পর্যটন ইত্যাদির তথ্যও সংযোজিত হয়েছে এটিতে।

বুধবার (১৯ আগস্ট) বেলা ১১টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে অ্যাপসটির উদ্বোধন করেন জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান।

অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) প্রশান্ত কুমার রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শহিদুল ইসলাম, বরিশাল মেট্রোপলিটন প্রেসক্লাবের সভাপতি কাজী আবুল কালাম আজাদ, বিটিসিএল বরিশালের উপ-মহাব্যবস্থাপক শামীম ফকির, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের আঞ্চলিক পরিচালক মনিরুল ইসলাম, বাংলাদেশ বেতারের আঞ্চলিক পরিচালক আনসার উদ্দিন, ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্কের সিইও জিহাদ রানা প্রমুখ।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

তিন দিনের মধ্যে মুন্সীগঞ্জ যুবদলের পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ

মুন্সীগঞ্জ জেলা যুবদলের পূর্ণাঙ্গ কমিটি গঠন নিয়ে ক...

জীবাশ্ম জ্বালানি ও অর্থায়ন ইস্যুতে তীব্র মতভেদ

জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ৩১-এ নতুন বৈশ্বিক জলবায়ু চুক্তি নিয়ে সমঝোতার চে...

এসএমই খাতের প্রতিবন্ধকতা দূর করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উন্নতি ছাড়া কোনো দেশের অর...

মন্ত্রী, এমপি ও স্থানীয় সরকারের প্রতিনিধিরা নিষিদ্ধ হচ্ছেন

এতোদিন যে নিয়ম ছিল, সেটার পরিবর্তন ঘটছে। বেসরকারি...

তাজমহল, হুমায়ুনের সমাধি ও দিল্লি হাট পরিদর্শন করবেন পাকিস্তানের মন্ত্রী

নানা জল্পনার পর অবশেষে তাজমহল পরিদর্শনের অনুমতি পে...

সুন্দরবন উপকূলে অর্ধলাখ থেকে কমে ২৪৮ শকুন

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিশ্বখ্যাত ম্যানগ্রোভ বনাঞ্চল...

জাতীয় স্টেডিয়ামে শৃঙ্খলা ফেরাতে নতুন উদ্যোগ ক্রীড়া মন্ত্রণালয়ের

দেশের ক্রীড়াঙ্গনের সবচেয়ে বড় ও ঐতিহাসিক আঙিনা ঢাকা জাতীয় স্টেডিয়াম। অথচ দীর্ঘ...

মাদারীপুরে অজ্ঞাত রোগে হাসপাতালে ভর্তি ২০ শিক্ষার্থী

মাদারীপুরে অজ্ঞাত রোগে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি...

আশুলিয়ায় গ্রামীণ কল্যাণ অফিসে ফের আগুন, আতঙ্কে কর্মকর্তা-কর্মচারীরা

সাভারের আশুলিয়ার বেলতলা এলাকায় অবস্থিত ড. মুহাম্মদ...

নওগাঁয় কৃষি প্রণোদনার উপকরণ বিতরণ

ফসলের উৎপাদন বাড়াতে ও আমদানি নির্ভরতা কমাতে নওগাঁয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা