সংগৃহীত ছবি
টেকলাইফ

এআই পিনে হাতের তালুতে নোটিফিকেশন

তথ্যপ্রযুক্তি ডেস্ক: বাজারে আসছে নতুন ডিভাইস এআই পিন যা আপনি জামার সঙ্গে আটকে রাখতে পারবেন। এর সাহায্যে আপনি ফোন কল থেকে টেক্সট মেসেজ বা স্মার্টফোনে মিউজিক প্লে থেকে বাড়ির বিভিন্ন স্মার্ট হোম ডিভাইস গুলোও নিয়ন্ত্রণ করতে পারবেন।

আরও পড়ুন : কমল ইন্টারনেট প্যাকেজের মূল্য

অ্যাপলের দুই প্রাক্তন কর্মী একটি স্টার্টআপ তৈরি করেছেন, যার নাম হুমেন। এই স্টার্টআপই এমন অভিনব ডিভাইস তৈরি করেছে। দুই বন্ধু মিলে তৈরি করেছেন এই পরিধানযোগ্য ডিভাইস। ছোট্ট, হালকা এই ডিভাইস চৌম্বকীয়ভাবে আপনার জামায় আটকে থাকবে।

সেন্সর, প্রোজেক্টর এবং এআই প্রযুক্তি ব্যবহার করে ছোট্ট এই ডিভাইসই আপনাকে ধারুণ ফিচার দেবে, যা কল্পনাও করতে পারবেন না। পিনের যত ফিচারই থাকুক, এতে নিজস্ব কোনো ডিসপ্লে নেই। তবে সেন্সর কাজে লাগিয়ে যাবতীয় তথ্যগুলো আপনার হাতের তালুতে দেখাবে।

আরও পড়ুন : স্মার্টফোনেই বিয়ের ফটোগ্রাফি

আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম মেধা নির্ভর এই পিন হল একটি স্ক্রিনলেস ওয়্যারেবল ডিভাইস। এই এআই পিনের পাওয়ারের কাজটি করছে একটি কোয়ালকম স্ন্যাপড্রাগন প্রক্রিয়া। ক্যামেরা থেকে শুরু করে মাইক্রোফোন, অ্যাক্সিলারোমিটারের মতো একাধিক সেন্সর রয়েছে এতে।

ডিভাইসটি আপনার চাহিদা অনুযায়ী প্রাসঙ্গিক তথ্য এবং কার্যকারিতা প্রদান করবে। ধরুন আপনি রাস্তায় হাঁটতে বেরিয়েছেন। সেই সময় এআই পিন তার ক্যামেরাকে কাজে লাগিয়ে আপনার সামনে গন্তব্যের ল্যান্ডমার্কগুলো বা সেখান থেকে কাছাকাছি রেস্তোরাঁ বা বাস স্টপের দূরত্বের মতো গুরুত্বপূর্ণ তথ্যগুলোও আপনার হাতের তালুতে প্রদর্শন করতে পারে।

সান নিউজ/এসকে/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে আবিদ শেখ...

‎শিশু ধর্ষণ: পাঁচ বছর পর আদালতের রায়ে যুবকের মৃত্যুদণ্ড

ফরিদপুরের আলফাডাঙ্গায় স্কুলে যাওয়ার পথে আট বছরের...

বিএনপির সাবেক ৫ বারের এমপি আব্দুল হাই আর নেই

বর্ষীয়ান রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা, সাবেক উপমন্...

মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস

দ্বিতীয় দফায় মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য...

পাকিস্তানের পেশোয়ারে ছাদ ধসে প্রাণ গেল ২৯ জনের

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের রাজধানী পেশোয়ারে এক মর্মান্তিক দুর্ঘ...

বিশ্বে চীনের মুরগির মাংসের চাহিদা বাড়ছে

চীনের অভ্যন্তরে খাদ্যাভ্যাসে পরিবর্তন, সরকারের নীতিগত সহায়তা এবং ব্যাপক উৎপাদ...

মাত্র দুই সপ্তাহের রেমিট্যান্স ১৫১ কোটি ডলার

সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ কেউ দেশে রেমিট্যান্স ন...

জাতীয় দলে নতুন সেনসেশন রোনান সুলিভান

জাতীয় ফুটবল দলের দীর্ঘদিনের আক্রমণভাগের গোলখরা দূর করতে বড় ভূমিকা রাখতে পারে...

সকল সরকারি দরপত্র ও ক্রয় প্রক্রিয়া স্থগিতের নির্দেশ

সরকারি সব ধরনের দরপত্র ও ক্রয় প্রক্রিয়া স্থগিতের ন...

মনিরুলসহ পরিবারের ৮৩ ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ আদালতের

বিগত আওয়ামী লীগ সরকারের আমলে অবৈধপথে বিত্তশালী বনে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা