ফাইল ছবি
টেকলাইফ

বাংলাদেশে বিজ্ঞাপন সীমিত

তথ্যপ্রযুক্তি ডেস্ক: বাংলাদেশ থেকে অর্থ স্থানান্তরে সমস্যার কারণে বাংলাদেশের ব্যবহারকারীদের জন্য বিজ্ঞাপন সীমিত করেছে ফেসবুক। এ অঞ্চলে ফেসবুকের বিজ্ঞাপনী সংস্থা এইচটিটিপুল বিষয়টি জানিয়েছে।

আরও পড়ুন: তথ্য চুরি করছে ফোনের ৬০ অ্যাপ

এর ফলে বাংলাদেশের এফ-কমার্স হিসেবে পরিচিত ফেসবুকনির্ভর ব্যবসা প্রতিষ্ঠানগুলোর বিজ্ঞাপন কার্যক্রম সীমিত হয়ে যেতে পারে।

গ্রাহকদেরকে পাঠানো এইচটিটিপুল বাংলাদেশ লিমিটেডের পরিচালক সানি নাগপাল স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, বাংলাদেশে মেটার পরিষেবা সাময়িকভাবে পাওয়া যাবে না অথবা সীমিত থাকবে। ডলার–সংকট ও বিদেশে টাকা পাঠানো নিয়ে জটিলতার কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরও পড়ুন: বাংলাদেশ থেকে ৪২ লাখ ভিডিও সরালো টিকটক

চিঠিতে এইচটিটিপুল আরও বলেছে, বর্তমান পরিস্থিতির কারণে ফেসবুকে গ্রাহকদের জন্য তাদের প্রস্তাবিত বিজ্ঞাপনের জায়গা সীমিত হয়ে যাবে। এতে গ্রাহকদের আসন্ন ক্যাম্পেইনের জন্য বিজ্ঞাপনের জায়গা সীমিত হয়ে যেতে পারে। এ ছাড়া কোনো কোনো গ্রাহকের চলমান বা অনাগত প্রচার কার্যক্রম বন্ধ বা বাতিল করা হতে পারে।

সমস্যা সমাধানে প্রতিষ্ঠানটি কাজ করছে বলে চিঠিতে উল্লেখ করে এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে এইচটিটিপুল।

সান নিউজ/আর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মিত্রহারা ডোনাল্ড ট্রাম্প

হরমুজ প্রণালি খোলা রাখতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মিত্র দেশগুলোর প...

বৃহত্তর যুদ্ধে না: যুক্তরাজ্য

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের পক্ষ হয়ে ইরানের সঙ্গে যুদ্ধে জড়ানোর প্রস্তাব প্রত্যাখ্...

অন্যায় যুদ্ধে জ্বলছে দুবাই

যুদ্ধ শুরুর পর থেকে ইরান সংযুক্ত আরব আমিরাতের দিকে প্রায় দুই হাজার ক্ষেপণাস্ত...

ঈদ যাত্রায় মানুষের ঢল

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রায় সকাল থেকে উত্তরবঙ্গগামী যাত্রীদের ভিড় দেখা গে...

ঈদ যাত্রায় মানুষের ঢল

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রায় সকাল থেকে উত্তরবঙ্গগামী যাত্রীদের ভিড় দেখা গে...

অন্যায় যুদ্ধে জ্বলছে দুবাই

যুদ্ধ শুরুর পর থেকে ইরান সংযুক্ত আরব আমিরাতের দিকে প্রায় দুই হাজার ক্ষেপণাস্ত...

বৃহত্তর যুদ্ধে না: যুক্তরাজ্য

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের পক্ষ হয়ে ইরানের সঙ্গে যুদ্ধে জড়ানোর প্রস্তাব প্রত্যাখ্...

মিত্রহারা ডোনাল্ড ট্রাম্প

হরমুজ প্রণালি খোলা রাখতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মিত্র দেশগুলোর প...

ইরানে যুক্তরাষ্ট্রের স্থল অভিযানের প্রস্ততি!

ইরানের সঙ্গে যুদ্ধে প্রথমবারের মতো মেরিন স্থল সেনা মোতায়েন করতে যাচ্ছে যুক্তর...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা