টেকলাইফ

সময় টিভির ইউটিউব হ্যাক!

সান নিউজ ডেস্ক: দেশের সবথেকে বড় টেলিভিশন চ্যানেলগুলোর মধ্যে সময় টিভির ইউটিউব চ্যানেল হ্যাক হয়েছে। এবং হ্যাকাররা এর নাম দিয়েছে ইথেরিয়াম 2.0।

আরও পড়ুন: তথ্য সচিবকে অবসরে পাঠাল সরকার

এই ক্রিপটোকারেন্সিটি মাইনিং কয়েকদিন আগেই বন্ধ হয়ে যাওয়ায় অনেকেরই আর্থিক ক্ষয়ক্ষতি হয় এবং সেই ধারায় ট্রল করে এই নামটি দেওয়া হয়।

ইউটিউবে সময় টিভি লিখে সার্চ দেওয়া হলে যে চ্যানেলটি আসে, সেটির নাম দেখা যায় ‘ইথেরিয়াম 2.0’। চ্যানেলটিতে এক ঘণ্টা আগে একটি ভিডিও পোস্ট করে হ্যাকার ক্রিপটোকারেন্সিতে সময় টিভি কর্তৃপক্ষের কাছে অর্থ দাবি করে।

অর্থাৎ এটি একটি র‍্যানসামওয়্যার বলে নিশ্চিত হওয়া যায়। হ্যাকার প্রতি ক্রিপ্টোকারেন্সির জন্য ৩ হাজার ৩৫০ মার্কিন ডলার দাবি করে।

হ্যাকারের ভিডিওটি প্রকাশের সময় থেকে ধারণা করা হচ্ছে, বাংলাদেশ সময় আনুমানিক দুপুর ১২টার পর চ্যানেলগুলো হ্যাকারদের দখলে যায়। দখলের পর বেশকিছু ভিডিও হ্যাকার চ্যানেল থেকে ‘মুছে দেয়’ বা ‘প্রাইভেট’ করে দেয়। সময় টিভির মূল ওয়েবসাইটে গিয়েও ভিডিওগুলো দেখা যায় না।

সময় টিভির ব্রডকাস্ট অপারেশন, প্রকৌশল এবং আইটি বিভাগের প্রধান সালাউদ্দিন সেলিম বলেন, আমাদের পাঁচটি চ্যানেলের মধ্যে চারটি হ্যাক হয়েছে। আমরা এগুলো উদ্ধারে কাজ করছি। আশা করছি, এক ঘণ্টার মধ্যেই এগুলো উদ্ধার করতে পারব আমরা।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

১০০ কেজি ওজনেই অভিনেত্রী হওয়ার সিদ্ধান্ত সারা আলি খানের

ছোটবেলা থেকেই অভিনেত্রী হওয়ার স্বপ্ন দেখতেন বলিউড তারকা সারা আলি...

জিম্বাবুয়ের বিপক্ষে আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক লিটন

গত কিছুদিন ধরে ওয়ানডে ফরম্যাটে নিজেদের চিরচেনা ছন্দে নেই বাংলাদেশ ক্রিকেট দল...

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

ঢাবিতে ১৬০ দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীকে সাদা ছড়ি ও আর্থিক সহায়তা প্রদান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ও...

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবায় ঢাবি অপরাজিত চ্যাম্পিয়ন

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবা প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ...

লিটন ও মিরাজের অনুপস্থিতিতে জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

আবুধাবিতে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামার আগেই বড়...

যুক্তরাষ্ট্রকে ভারতে হস্তক্ষেপের আহবান মার্কিন আইনপ্রণেতার

ভারতের রাজধানী নয়াদিল্লিসহ দেশটির বিভিন্ন অঞ্চলে শিক্ষার্থীদের চলমান ‘ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা