টেকলাইফ

ইলন মাস্কই কিনছেন টুইটার 

আন্তর্জাতিক ডেস্ক: আদালতের বাইরেই মীমাংসা হয়ে যেতে পারে টুইটার ক্রয় নিয়ে বিরোধের। সোশ্যাল মিডিয়া জায়ান্ট টুইটার কেনার সিদ্ধান্তে ফিরে এসেছেন ইলেকট্রিক গাড়ি নির্মাতা ও প্রযুক্তি প্রতিষ্ঠান টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্ক। মঙ্গলবার (৫ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আলজাজিরা।

আরও পড়ুন: সাজেকে সড়ক যোগাযোগ বন্ধ

এর আগে ইলন মাস্ক যে দামে টুইটার কিনতে চেয়েছিলেন সেই দামেই আবার কেনার প্রক্রিয়া এগিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছেন। অর্থাৎ টুইটার কিনতে শেয়ার প্রতি ৫৪.২০ মার্কিন ডলার খরচ করবেন মার্কিন এই ধনকুবের। এ খবরে প্রতিষ্ঠানটির শেয়ার মূল্য আবার বাড়তে শুরু করেছে। মঙ্গলবার টুইটারের শেয়ারমূল্য ১২.৭ শতাংশ বেড়ে ৪৭.৯৩ মার্কিন ডলারে উঠে যায়। এছাড়া ইলন মাস্কের টেসলার শেয়ারমূল্যও বেড়ে যায় ১.৫ শতাংশ।

আরও পড়ুন: পাল্টা মিসাইল ছুড়ল দক্ষিণ কোরিয়া

এর আগে চলতি বছর এপ্রিলে রেকর্ড ৪৪ বিলিয়ন মার্কিন ডলারে টুইটার কিনে নেওয়ার ঘোষণা করেছিলেন ইলন মাস্ক। এরপরে নিজের সিদ্ধান্ত থেকে পিছিয়ে আসেন মাস্ক। সেসময় তিনি জানিয়েছিলেন, অনুমানের থেকে টুইটারে বটের বা ভুয়া অ্যাকাউন্টের সংখ্যা কয়েক গুণ বেশি হওয়ার কারণেই সংস্থাটি কেনার এই সিদ্ধান্ত থেকে সরে আসা।

টুইটারের মতে, তাদের প্ল্যাটফর্মে বটের বা ফেক অ্যাকাউন্টের সংখ্যা মোট গ্রাহক সংখ্যার ৫ শতাংশের কম। কিন্তু ইলন মাস্ক দাবি করেছিলেন, ভুয়া অ্যাকাউন্টের সংখ্যা টুইটারের হিসাবের চেয়েও কয়েক গুণ বেশি।

আরও পড়ুন: অভিনব কায়দায় ঝগড়া লাগিয়ে ছিনতাই

মঙ্গলবার (৫ অক্টোবর) প্রকাশিত রিপোর্টে জানানো হয়, টুইটার কেনার চুক্তি সম্পন্ন করতে ইলন মাস্ক একটি চিঠি পাঠিয়েছেন। কিন্তু বিষয়টি গোপনীয় হওয়ায় এ বিষয়ে মুখ খোলেননি কেউই। তবে ইতোমধ্যেই এই দামে সবুজ সংকেত দিয়েছে সব পক্ষই।

টুইটারের সঙ্গে ইলন মাস্কের বিবাদ ইতোমধ্যেই আদালতে গড়িয়েছিল। টুইটার কেনার প্রস্তাব স্থগিত করা নিয়ে অক্টোবরের তৃতীয় সপ্তাহে মার্কিন আদালতে টুইটার কর্তৃপক্ষ ও ইলন মাস্কের মুখোমুখি হওয়ার কথা ছিল।

আরও পড়ুন: শাকিবের সিনেমা থেকে বুবলী-পূজা বাদ!

মামলায় টুইটার কর্তৃপক্ষ দাবি করে, আগের প্রস্তাবিত দামেই অর্থাৎ শেয়ারপ্রতি ৫৪.২০ মার্কিন ডলার দিয়েই টুইটার কিনতে হবে মাস্ককে। তবে মাস্ক আপাতত রাজি হয়ে যাওয়ায় হয়তো আদালতের বাইরেই এখন মীমাংসা হয়ে যেতে পারে তাদের বিরোধের।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

হাম উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন ক...

বরিশালে ১১ বছরের মাদ্রাসাছাত্র আরহাম নাবিল নিখোঁজ

বরিশালে মোঃ আরহাম নাবিল (১১) নামে এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছে। শনিবার (২৬ স...

জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী

জ্বালানি সরবরাহ পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্...

সালমানের স্টুডিও ভাঙচুরে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য

কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সার সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচু...

সালমানের স্টুডিও ভাঙচুরে জামায়াত আমিরের ক্ষোভ

রাজধানীর ইসিবি চত্বরে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা