টেকলাইফ

লিংকডইনের ব্যবহার বন্ধ হচ্ছে চীনে 

আন্তর্জাতিক ডেস্ক: চীনে সামাজিক যোগাযোগ মাধ্যম লিংকডইন বন্ধ করে দিচ্ছে মার্কিন সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফট । দেশটির নীতিমালা মেনে লিংকডইন পরিচালনা ক্রমাগত কঠিন হয়ে পড়ায় মাইক্রোসফট এ সিদ্ধান্ত নিয়েছে। তবে লিংকডইন বন্ধের পর সেখানে ‘ইনজবস’ নামে চাকরি সংক্রান্ত একটি ‘জবস অনলি’ ভার্সন চালু করবে মাইক্রোসফট।

বিবিসির প্রতিবেদনে শুক্রবার (১৫ অক্টোবর) বলা হয়েছে, লিংকডইন বন্ধ করে ‘ইনজবস’নামে চাকরি সংক্রান্ত যে সাইট চালু করা হবে তাতে কোনো সোশ্যাল ফিড থাকবে না। ফলে ব্যবহারকারীরা এতে কোনো পোস্ট দিতে বা শেয়ার করতে পারবেন না।

সম্প্রতি ক্যারিয়ার-নেটওয়ার্কিং সাইট লিংকডইন কয়েকজন সাংবাদিকের প্রোফাইল ব্লক করে প্রশ্নের সম্মুখীন হয়। আর এ ঘটনার পরেই চীনে লিংকডইন বন্ধ হচ্ছে বলে প্রতিবেদন প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

লিংকডইনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহক শ্রফ বলছেন, চীনের নীতমালার সঙ্গে খাপ খাইয়ে লিংকডইন চালু রাখা খুবই কঠিন।

লিংকডইন বিশ্বের পেশাদারদের সর্ববৃহৎ কমিউনিটি প্ল্যাটফর্ম। বিশ্বজুড়ে ৫০ কোটিরও বেশি মানুষ এটি ব্যবহার করেন। এক জরিপে দেখা গেছে, করপোরেট জগতে ৭৯ শতাংশ নিয়োগকর্তা চাকরিপ্রার্থীর যোগ্যতা যাচাইয়ে লিংকডইনের সহায়তা নেন।

সান নিউজ/এনএএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

আজীবন সম্মাননা পেলেন নূতন ও মুনমুন

টেলিভিশন, চলচ্চিত্র ও ওটিটিসহ সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদান ও সাফ...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

বোদায় ফুটবলের মাঠে লিজেন্ডসদের সঙ্গে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

পঞ্চগড়ের বোদা উপজেলার ফুটবলের ঐতিহ্য ও সোনালী অতীতকে স্মরণ করে স্থানীয় লিজেন্...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

সাইবার সুরক্ষা আইন নিয়ে সংশোধনের সুযোগ আছে

দেশের মানুষের সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি অনলাইনে অপতথ্য ছড়ানো ঠেকাতে মিডিয়...

স্বাস্থ্যসেবা কেন্দ্রেও ক্ষমতার গরমের আঁচ: জামায়াত আমির

রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে মধ্যরাতে ভাঙচুর ও লুটপাটের...

নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে ভ্যান, চালক নিহত

জামালপুরের দেওয়ানগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ভ্যান রাস্তার পাশের পুকুরে পড়ে স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা