ছবি: সংগৃহীত
টেকলাইফ

চীনে বন্ধ ‘কোরআন মজিদ’ অ্যাপ

সাননিউজ ডেস্ক: চীনে বন্ধ হয়ে গেলো অ্যাপল স্টোর থেকে বিশ্বের অন্যতম জনপ্রিয় কোরআন অ্যাপ। মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপল চীন সরকারের অনুরোধের পরিপ্রেক্ষিতে অ্যাপটি বন্ধ করেছে। ‘কোরআন মজিদ’ অ্যাপটির বিশ্বজুড়ে রিভিউ প্রায় দেড় লাখ। সারাবিশ্বে লাখ লাখ মুসলিম এই অ্যাপ ব্যবহার করে থাকেন।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, অ্যাপটিতে অবৈধ ধর্মীয় লেখা রয়েছে, এমন বক্তব্যের পরিপ্রেক্ষিতে এটি সরিয়ে নেওয়া হয়েছে বলে তারা জানতে পেরেছে। এ বিষয়ে চীন সরকারের সঙ্গে যোগাযোগ করা হলেও তারা বিষয়টি নিয়ে কোনো মন্তব্য করেনি।

বিষয়টি প্রথম নজরে আসে অ্যাপ স্টোরে থাকা অ্যাপগুলোর পর্যবেক্ষক ওয়েবসাইট ‘অ্যাপল সেন্সরশিপ’-এর। অ্যাপটির নির্মাতা যুক্তরাজ্যভিত্তিক পিডিএমএস কোম্পানি এক বিবৃতিতে বলেছে, ‘অ্যাপলের মতে, অবৈধ কিছু বিষয় থাকায় আমাদের অ্যাপ “কোরআন মজিদ” চীনা অ্যাপ স্টোর থেকে সরিয়ে নেওয়া হয়েছে।’ প্রতিষ্ঠানটি আরও জানায়, ‘বিষয়টি সমাধানের জন্য আমরা চীনের সাইবারস্পেস প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছি।’

পিডিএমএস বলেছে, চীনে তাদের প্রায় ১০ লাখের মতো ব্যবহারকারী রয়েছে।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আইসক্রিমের মেয়াদ লেখা নেই, মূল্যও নেই, ব্যবসায়ীকে জরিমানা

মুন্সীগঞ্জ পৌরসভার যোগিনীঘাট এলাকায় উৎপাদনের তারিখ...

‘আপনি দৌলতখানে অতিথি, আমরা কিন্তু আসবো’ ওসিকে ছাত্রলীগ নেতার হুমকি

ভোলার দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফখর...

ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা, ভিভিআইপি প্রটোকল

জাতিসংঘ জলবায়ু পরিবর্তনবিষয়ক শীর্ষ সম্মেলনে (কপ-৩১...

শ্রমিক বেশে পতিত শক্তি সক্রিয় হওয়ার চেষ্টা করছে: জিএমপি কমিশনার

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের নবনিযুক্ত কমিশনার মোঃ...

নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের মশাল মিছিলের প্রস্তুতিকালে গ্রেপ্তার ৩

রাজশাহীর মোহনপুরে মশাল মিছিলের প্রস্তুতিকালে নিষিদ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা