ছবি: সংগৃহীত
টেকলাইফ

চট্টগ্রামে চালু হয়নি মুঠোফোন ইন্টারনেট

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম বিভাগে দ্রুতগতির মুঠোফোন ইন্টারনেট থ্রি-জি ও ফোর-জি সেবা চালু হয়নি। এরইমধ্যে ঢাকা, খুলনা, বরিশাল, রাজশাহী, ময়মনসিংহ, রংপুর ও সিলেটে মুঠোফোনের এই সেবা চালু হয়েছে।

মোবাইল অপারেটর সূত্র জানায়, শুক্রবার (১৫ অক্টোবর) সন্ধ্যা ৭টার পর ময়মনসিংহ, রাজশাহী, রংপুরে ও সিলেটে ইন্টারনেট চালুর কথা বলা হয়। অপারেটরগুলো নির্দেশনা পাওয়ার পর মুঠোফোনে এই সেবা চালুর কাজ শুরু হয়। এর আগে ১১ ঘণ্টা বন্ধ থাকার পর বিকেল ৪টার দিকে ঢাকা বিভাগে মুঠোফোনে ইন্টারনেট সেবা চালু হয়। এরপর সচল হয় খুলনা ও বরিশাল বিভাগের মুঠোফোনে ইন্টারনেট সেবা।

এদিন ভোর ৫টা থেকে সারাদেশে মুঠোফোনে থ্রি-জি ও ফোর-জি সেবা বন্ধ করে দেওয়া হয়। এ বিষয়ে সকালে ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার বলেছিলেন, এটা হয়তো কারিগরি ত্রুটির কারণে হয়েছে। হয়তো অনিবার্য পরিস্থিতি তৈরি হয়েছিল, যেটা এড়ানো যায়নি। তবে আমার মনে হয়, সমস্যাটি বেশিক্ষণ থাকবে না।

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের হিসাবে, গত আগস্ট শেষে দেশে মুঠোফোনে ইন্টারনেট ব্যবহারকারী ১১ কোটি ৫৪ লাখ দাঁড়িয়েছে।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সুন্দরবনে দস্যু দমন ও নিরাপত্তায় কঠোর কোস্ট গার্ড

সুন্দরবনে দস্যু দমন, মাদক ও মানব পাচার রোধ এবং উপকূলীয় জনগোষ্ঠীর সার্বিক নিরা...

বোয়ালমারীতে ১২০ পরিবারের মাঝে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ

নারীর ক্ষমতায়নের মাধ্যমে অধিকার, মর্যাদা, খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্যসেবা এবং...

সিলিন্ডার বিস্ফোরণে নিহত চার কন্যার জনক

চারদিকে নিস্তব্ধতা, ভোরের ঘুম তখনও ভাঙেনি অধিকাংশ মানুষের। হঠাৎ আগুনের লেলিহা...

বিশ্বকাপের খেলায় কেন হারায় বিটিভি?

ফিফা বিশ্বকাপ এলেই বাংলাদেশের কোটি ফুটবলপ্রেমীর চোখ থাকে সম্প্রচারের দিকে। বি...

ইসলামী ব্যাংকের কর্মকর্তাদের সাথে পর্ষদের দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধির মতবিনিময়

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির কর্মকর্তা-কর্মচারীদের সাথে মতবিনিময় করেছেন পরি...

স্ত্রীর আত্মহত্যা মামলায় আত্মসমর্পণ করলেন আলভী  

স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধারের ঘটনায়উদ্ধারের ঘটনায় দায়ের করা মামলায় আত্মসমর্পণ...

ভারী ব্যাগে বাড়ছে শিশুর স্বাস্থ্যঝুঁকি, নষ্ট হচ্ছে  ভবিষ্যৎ! 

প্রতিদিন সকালে স্কুলের পথে ছোট ছোট শিক্ষার্থীদের পিঠে ঝুলতে দেখা যায় বড় বড় ব্...

বিদেশিদের জন্য সৌদির দুঃসংবাদ 

সৌদির মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের কিওয়া প্ল্যাটফর্ম বিদেশি কর্...

সীমান্তে পুশইন: জাতিসংঘের বার্তা 

জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক বাংলাদেশ ও ভারতের মধ্যে সীমান্ত পর...

ঢাকার ১২০ জায়গায় বসবে এআই ক্যামেরা

পরীক্ষামূলক প্রয়োগের পর ইতিবাচক ফল পাওইয়ায় ঢাকার ১২০টি গুরুত্বপূর্ণ ইন্টারসেক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা