সৌদি আরামকো
টেকলাইফ

গুগলকে হটিয়ে তৃতীয়তে সৌদি আরামকো

আন্তর্জাতিক ডেস্ক: বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বাড়ার সঙ্গে সঙ্গে চাহিদাও বাড়ছে প্রতিনিয়ত। আর তার জেরে ফুলেফেঁপে উঠছে তেল উৎপাদনকারী দেশ ও প্রতিষ্ঠানগুলোর সম্পদের পরিমাণ।

বুধবার (৬ অক্টোবর) শেয়ারবাজারে দারুণ পারফরম্যান্স দেখিয়ে দুই ট্রিলিয়ন (দুই লাখ কোটি) ডলার মূলধনের মাইলফলক স্পর্শ করেছে সৌদি আরামকো। এর ফলে গুগলের মূল কোম্পানি অ্যালফাবেটকে পেছনে ফেলে বিশ্বের তৃতীয় বৃহত্তম বাণিজ্যিক প্রতিষ্ঠানের জায়গা দখল করেছে তারা।

বার্তা সংস্থা এপি’র খবর অনুসারে, বিশ্বের সবচেয়ে দামী প্রতিষ্ঠান হওয়ার দৌঁড়ে কেবল অ্যাপল ও মাইক্রোসফটের পেছনে রয়েছে সৌদি আরামকো। প্রতিষ্ঠানটির বেশিরভাগ মালিকানাই সৌদি আরবের নিয়ন্ত্রণে। এর মাত্র দুই শতাংশ শেয়ার সৌদি তাদাউল শেয়ারবাজারে অন্তর্ভুক্ত।

বুধবার কার্যদিবসের মধ্যভাগে সৌদি আরামকোর শেয়ারের দর উঠেছিল ৩৭ দশমিক ৬ রিয়াল বা ১০ দশমিক ০৩ মার্কিন ডলারে। তবে শেষের দিকে তা কমে ৩৭ দশমিক ২ রিয়াল বা ৯ দশমিক ৯২ ডলারে দাঁড়ায়। এরপরও মূলধনের হিসাবে বিশ্বের তৃতীয় বৃহত্তম প্রতিষ্ঠান হওয়ার সম্মান অর্জন করেছে আরামকো।

সৌদি আরামকোকে শেয়ারবাজারে অন্তর্ভুক্ত করার পরিকল্পনাটি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের। তার নির্দেশেই ২০১৯ সালের শেষের দিকে প্রতিষ্ঠানটি শেয়ারবাজারে নাম লেখায়। সূত্র: আল জাজিরা

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বলিউড তারকাদের মধ্যে যাঁরা ক্রিকেটারকে বিয়ে করেছেন

উপমহাদেশে ক্রিকেটের জনপ্রিয়তা নিয়ে নতুন করে বলার কিছু নেই। মাঠের পারফরম্যান্স...

তিতাসের ২৮ নম্বর কূপ উদ্বোধন, মিলবে ১২ এমএমসিএফ গ্যাস

ব্রাহ্মণবাড়িয়ার তিতাস গ্যাসক্ষেত্রের ২৮ নম্বর কূপ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন কর...

স্বপ্নের নায়ক সালমান শাহর জন্মদিন আজ

আজ ১৯ সেপ্টেম্বর। ঢাকাই চলচ্চিত্রের ক্ষণজন্মা নায়ক সালমান শাহর ৫৫তম জন্মদিন।...

জাতিসংঘে প্রথম ভাষণে প্রধানমন্ত্রীর বক্তব্যে থাকবে যেসব বিষয়

প্রায় চার দশক পর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বাংলাদেশের নেতৃত...

রাত জাগা ও অনিয়মিত ঘুমে কি কমে সন্তান ধারণের ক্ষমতা?

ব্যস্ত জীবনে কাজের চাপ কিংবা নানা কারণে অনেকেই ঘুমের সময় কমিয়ে দেন। অথচ শরীরে...

গণভোটের রায় পাশ কাটিয়ে সংবিধান সংশোধন নয়: গোলাম পরওয়ার

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, গণভোটে জনগণ যে...

ভারতকে হটিয়ে শিরোপা জিতল ইংল্যান্ড

শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করে ভারতকে টপকে টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ের শীর্ষ স্...

পুকুরে ডুবে মাদ্রাসাছাত্রের মৃত্যু

চট্টগ্রামের বোয়ালখালীতে গোসল করতে গিয়ে পুকুরে ডুবে আয়াতুল ইসলাম সাইহান (১২) ন...

প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরে সফরসঙ্গী ৩৫ জন

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে আগামীকাল (২১ সেপ্টেম্বর) নিউই...

পল্লবীতে পরিস্থান পরিবহনের বাসে আগুন

রাজধানীর পল্লবী থানাধীন সরকারি কলেজের পাশে পার্কিং করে রাখা পরিস্থান পরিবহনের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা