ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ ও সাবেক কর্মী ফ্রান্সেস হাউগেন
টেকলাইফ

হাউগেনের বক্তব্য প্রত্যাখ্যান জাকারবার্গের

সান নিউজ ডেস্ক: ফেসবুক ব্যবহারকারীদের মঙ্গলের চেয়ে মুনাফার প্রতি ফেসবুকের নজর বেশি। এমন অভিযোগ আনা সাবেক কর্মী ফ্রান্সেস হাউগেনের বক্তব্য প্রত্যাখ্যান করেছেন ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ।

প্রতিক্রিয়ায় তিনি বলেছেন, মানুষের নিরাপত্তা এবং ফেসবুক ব্যবহারকারীদের মঙ্গলের চেয়ে মুনাফার প্রতি ফেসবুকের নজর বেশি বলে যে অভিযোগ করা হয়েছে তা সঠিক নয়।

অন্যদিকে ফেসবুকের সাবেক কর্মী ফ্রান্সেস হাউগেনের অভিযোগ, ফেসবুক ও তাদের অ্যাপগুলো শিশুদের ক্ষতি করছে। একই সঙ্গে বিভেদ বাড়ানোর পাশাপাশি দুর্বল করে দিচ্ছে মানুষের গণতন্ত্রকে।

যুক্তরাষ্ট্রের সিনেটের একটি কমিটির কাছে দেয়া বক্তব্যে ফেসবুকের সাবেক এ কর্মী এসব অভিযোগ করেন।

হাউগেন ফেসবুকের বেশ কিছু নথি ওয়াল স্ট্রিট জার্নালের সঙ্গে শেয়ার করেছেন, এসব প্রতিবেদনে দেখানো হয়েছে যে, তাদের মাধ্যমটির নেতিবাচক প্রভাব সম্পর্কে তারা সচেতন।

ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে বলা হয়, হাউগেন যেসব তথ্য পেয়েছেন, তাতে তিনি নিজেও বিস্মিত। হাউগেন জানান, কোম্পানীটির (ফেসবুক) নীতি অভিজাতদের পক্ষে।

তিনি অভিযোগ করেন, ফেসবুক কখনো বিশৃঙ্খলাকে উসকে দেয়; মাদক ব্যবসায়ী ও মানব পাচারকারীরা অনেকটা প্রকাশ্যে ফেসবুকের সেবা নিচ্ছেন।

হাউগেন আশঙ্কা প্রকাশ করেন, এসব বক্তব্য সামনে আনায় তাকে ধরা হতে পারে।

২০১৯ সালের জুনে ফেসবুকের সঙ্গে কাজ শুরু করেন ফ্রান্সিস হাউগেন। তার কর্মী দলের সদস্য সংখ্যা ছিলেন ২০০ জন। তাদের উপর দায়িত্ব ছিল, বিশ্বব্যাপী যেসব নির্বাচন চলছে, সেগুলোর প্রচার-পর্যবেক্ষণ করা; অর্থাৎ নির্বাচনকে সামনে রেখে ফেসবুকে কেউ বিদ্বেষ ছড়াচ্ছে কিনা।

সান নিউজ/এফএইচপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বলিউড তারকাদের মধ্যে যাঁরা ক্রিকেটারকে বিয়ে করেছেন

উপমহাদেশে ক্রিকেটের জনপ্রিয়তা নিয়ে নতুন করে বলার কিছু নেই। মাঠের পারফরম্যান্স...

তিতাসের ২৮ নম্বর কূপ উদ্বোধন, মিলবে ১২ এমএমসিএফ গ্যাস

ব্রাহ্মণবাড়িয়ার তিতাস গ্যাসক্ষেত্রের ২৮ নম্বর কূপ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন কর...

স্বপ্নের নায়ক সালমান শাহর জন্মদিন আজ

আজ ১৯ সেপ্টেম্বর। ঢাকাই চলচ্চিত্রের ক্ষণজন্মা নায়ক সালমান শাহর ৫৫তম জন্মদিন।...

জাতিসংঘে প্রথম ভাষণে প্রধানমন্ত্রীর বক্তব্যে থাকবে যেসব বিষয়

প্রায় চার দশক পর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বাংলাদেশের নেতৃত...

রাত জাগা ও অনিয়মিত ঘুমে কি কমে সন্তান ধারণের ক্ষমতা?

ব্যস্ত জীবনে কাজের চাপ কিংবা নানা কারণে অনেকেই ঘুমের সময় কমিয়ে দেন। অথচ শরীরে...

রাষ্ট্রপতির সঙ্গে জুলাই শহীদ মুগ্ধর পরিবারের সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ মীর মা...

অপ্রতিরোধ্য বার্সেলোনাকে থামাবে কে?

লা লিগায় যেন থামছেই না বার্সেলোনা। মৌসুমের প্রথম সাত ম্যাচে সাত জয় তুলে নিয়েছ...

গণভোটের রায় পাশ কাটিয়ে সংবিধান সংশোধন নয়: গোলাম পরওয়ার

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, গণভোটে জনগণ যে...

ভারতকে হটিয়ে শিরোপা জিতল ইংল্যান্ড

শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করে ভারতকে টপকে টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ের শীর্ষ স্...

পুকুরে ডুবে মাদ্রাসাছাত্রের মৃত্যু

চট্টগ্রামের বোয়ালখালীতে গোসল করতে গিয়ে পুকুরে ডুবে আয়াতুল ইসলাম সাইহান (১২) ন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা