টেকলাইফ

অন্তঃসত্ত্বা পুরুষের ইমোজি

সাননিউজ ডেস্ক: অন্তঃসত্ত্বা পুরুষের ইমোজি স্মার্টফোনে খুব শিগগিরই চালু হতে যাচ্ছে। শনিবার (১৬ জুলাই) বিশ্ব ইমোজি দিবস উপলক্ষ্যে চূড়ান্ত হওয়া কয়েকটি ইমোজির তালিকায় ঠাঁই পেয়েছে এই ইমোজি।

চলতি বছরের সেপ্টেম্বর থেকেই এই ইমোজি স্মার্টফোন ব্যবহারকারীরা ব্যবহার করতে পারবেন বলে ইমোজিপিডিয়া জানিয়েছে। প্রচলতি সব ইমোজির পুরুষ, নারী এবং লিঙ্গ-নিরপেক্ষ ইমোজি চালু করার সাথে সাথে সাদা,কালো,বাদামি- সব বর্ণের ইমোজি যোগ করা হবে।

অন্তঃসত্ত্বা নারীর ইমোজির দুইটি রূপ যুক্ত হচ্ছে। একটি তৃতীয় লিঙ্গের, আরেকটি পুরুষের। আর মুকুট পরা পুরুষের ইমোজির সাথে যুক্ত হবে ‘রাজকুমার’ ও ‘রাজকুমারী’র ইমোজি।

অন্যদিকে লিঙ্গবৈষম্য দূর করার লক্ষ্যে দাড়িওয়ালা নারীর ইমোজিও যোগ হচ্ছে দাড়িওয়ালা পুরুষের পাশাপাশি। এ ব্যাপারে ইমোজিপিডিয়ার প্রধান ইমোজি বিষয়ক কর্মকর্তা জেরেমি বার্গ বলেন, প্রায় সব ইমোজির লিঙ্গ-নিরপেক্ষ বিকল্প থাকবে।

এছাড়া, দুই বর্ণের মানুষের হাত মেলানো, হাত দিয়ে হৃদয় আকৃতি তৈরি, চোখ দিয়ে উঁকি দেওয়া, চোখের পানি ধরে রাখা, স্যালুট করার ইমোজির চালু হতে যাচ্ছে। পাশাপাশি প্রবাল, খেলার মাঠের স্লাইড, ক্রাচ, এক্স-রে, খালি পাখির বাসা, ডিসকো বল ও শূন্য ব্যাটারিও যোগ হচ্ছে ইমোজির তালিকায়।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে  বিদ্যুৎস্পৃষ্টে ৩ বছরের শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফারদিন (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছ...

তরুণ কলাম লেখক ফোরামের আইন বিষয়ক সম্পাদক নোবিপ্রবির রেদোয়ান

‎বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের ২০২৬-২৭ কার্যবর্ষের কেন্দ্রীয় নির্বাহী...

সাভার ডেইরী ফার্মে বহিরাগতের হামলায় এক কর্মচারী মৃত্যুশয্যায় 

সাভার কেন্দ্রীয় গো প্রজনন ও দুগ্ধখামারে (ডেইরীফার্ম) বহিরাগত এক বখাটের মারধরে...

অরিজিতের প্লেব্যাক ছাড়ার সিদ্ধান্ত অপ্রত্যাশিত নয় : আমাল মালিক

চলতি বছরের শুরুতে হিন্দি চলচ্চিত্রে প্লেব্যাক গান থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়...

ইরানের নিরাপত্তা কাউন্সিলের নতুন সচিব মোহসেন রেজায়ি

ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের (SNSC) নতুন সচিব হিসেবে সাবেক ইস...

পিরোজপুরে সাবেক এমপি গাজী নুরুজ্জামান বাবুলের ২য় মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা

মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, পিরোজপুর জেলা বিএনপির সাবেক সভাপতি, বিএনপির কেন্দ...

৭২ লাখ টাকার সাজ সংসদে কঙ্গনা 

ভারতের সংসদ ভবন থেকে বের হওয়ার সময় বলিউড অভিনেত্রী ও সংসদ সদস্য কঙ্গনা রানাওয়...

আইএলটি-টোয়েন্টিতে মুস্তাফিজকে রাখলো দুবাই ক্যাপিটালস 

আইএলটি-টোয়েন্টির গত আসরে দুবাই ক্যাপিটালসকে প্লে-অফে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিক...

নারায়ণগঞ্জে কেমিক্যাল গোডাউনে আগুন

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকায় একটি কেমিক্যাল তৈরির গোডাউনে অগ্নি...

আখেরি চাহার সোম্বা উপলক্ষে বুধবার বন্ধ সব শিক্ষাপ্রতিষ্ঠান

পবিত্র আখেরি চাহার সোম্বা উপলক্ষে বুধবার (১২ আগস্ট) দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা