টেকলাইফ
গুগলের আইন অমান্য

একের পর এক জরিমানা ফ্রান্সের

আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বের সবচেয়ে বড় প্রযুক্তি কোম্পানি গুগলকে কপিরাইট বা মেধা-স্বত্ব আইন লঙ্ঘনের দায়ে ফ্রান্সের কর্তৃপক্ষ ৬০ কোটি ডলার জরিমানা করেছে। -সূত্র: বিবিসি

ফ্রান্সের বাজার প্রতিযোগিতা নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ বলছে, গুগল তাদের নিউজ সাইটগুলোতে শেয়ার করা খবরের বিনিময়ে ফরাসী সংবাদ প্রতিষ্ঠানগুলোকে অর্থ দেয়ার ব্যাপারে আলোচনায় সততার প্রমাণ দেয়নি।

বিশ্বে বড় বড় প্রযুক্তি কোম্পানিগুলোর সঙ্গে সংবাদ প্রতিষ্ঠানগুলোর কপিরাইট নিয়ে দ্বন্দ্ব চলছে বহুদিন ধরে। সংবাদ প্রতিষ্ঠানগুলো গুগলের কাছ থেকে বিজ্ঞাপনী আয়ের একটি অংশ দাবি করছিল।

স্থানীয় সংবাদদাতারা জানান, ফ্রান্সের প্রায় ৩০০ সংবাদ প্রতিষ্ঠানের সঙ্গে বিজ্ঞাপনের টাকার অংশ নিয়ে গুগলের সাথে আলোচনা চলছিল অনেক দিন ধরে।

গুগল বিভিন্ন সংবাদ মাধ্যমের যেসব খবরের সারাংশ তাদের সার্চের ফলাফলে দেখায়, সেটির জন্য এসব প্রতিষ্ঠানকে তারা অর্থ দেবে, এটাই ছিল পরিকল্পনা। এটি ছিল ইউরোপে এধরনের প্রথম কোন উদ্যোগ।

ইউরোপীয় ইউনিয়ন তাদের কপিরাইট আইন আরও কড়াকড়ি করার পর গুগল এ ধরনের পদক্ষেপ নিতে বাধ্য হয়। কিন্তু বড় বড় ফরাসী সংবাদ প্রতিষ্ঠানগুলো অভিযোগ করছিল, এই আলোচনায় গুগল একটা অভিন্ন অবস্থানে পৌঁছাতে যথেষ্ট সততার পরিচয় দেয়নি।

গুগল বলেছিল, তারা ১২১টি ফরাসী সংবাদ প্রতিষ্ঠানকে তিন বছরে সাত কোটি ৬০ লাখ ডলার দেবে কপিরাইট নিয়ে বিরোধ মেটাতে। ইউরোপীয় ইউনিয়নের এক রুলিংয়ে বলা হয়েছিল, যখন কোন সংবাদ প্রতিষ্ঠান গুগলের সঙ্গে এ নিয়ে আলোচনা করতে চাইবে, তার তিন মাসের মধ্যেই সেই আলোচনা শেষ করতে হবে।

কিন্তু ফ্রান্স কর্তৃপক্ষ বলছে, গুগল এই নিয়ম ভঙ্গ করেছে। আর বার্তা সংস্থা এএফপির মতো কিছু কিছু প্রতিষ্ঠান গুগলের কাছ থেকে আরও বেশি পরিমাণে অর্থ দাবি করছিল। ফরাসী কর্তৃপক্ষ এই সমস্যার সমাধানে গুগলকে দু'মাস সময় বেঁধে দিয়েছে। তা না হলে প্রতিদিন ১০ লাখ ডলার করে জরিমানা গুনতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছে।

গুগল বলেছে, ফরাসী কর্তৃপক্ষের এই সিদ্ধান্ত হতাশাজনক। তবে তারা এই রায় মেনে নেবে। ফ্রান্সের কর্তৃপক্ষের সঙ্গে গুগলের এই বিরোধকে সংবাদ মাধ্যমগুলোর আর্থিক ভবিষ্যতের জন্য খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

ভবিষ্যতে আরও অনেক দেশেই হয়তবা গুগলকে সংবাদমাধ্যমগুলোর সঙ্গে এধরনের সমঝোতায় আসতে হতে পারে।

সান নিউজ/এমএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

তুরস্ককে ৩-০ গোলে হারালো বেলজিয়াম

ক্যারিয়ারের গোধূলিলগ্নে পৌঁছেও বয়স যে শুধুই একটি সংখ্যা, তা আবারও প্রমাণ করল...

মাদকসহ আটক খুবির ৩ শিক্ষার্থী বহিষ্কার

মাদকদ্রব্য (গাঁজা)সহ আটকের ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) গণযোগাযোগ ও সাং...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

২০০ টাকা কেজি শিম

রাজধানীর খুচরা বাজারগুলোতে আজ শনিবার ৩ অক্টোবর মাছ, মাংস ও ডিমের দামে বড় কোনো...

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

নিঃসঙ্গ শক্তিতে পরিণত হচ্ছে আমেরিকা!

দিল্লিতে আয়োজিত অত্যন্ত গুরুত্বপূর্ণ এক আন্তর্জাতিক সম্মেলনে বিশ্ব রাজনীতির চ...

এশিয়ান গেমসে পদক তালিকার শীর্ষে চীন-জাপান

পর্দা নেমেছে ২০তম এশিয়ান গেমসের। চূড়ান্ত হওয়া পদক তালিকার শীর্ষে যথারীতি আধি...

ঝিমলি হয়ে আবারও পর্দায় কৌশানী

টলিপাড়ার জনপ্রিয় অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায় বড় পর্দায় ফিরছেন তার আলোচিত &l...

তেহরানের দেয়ালে ট্রাম্পের ব্যঙ্গাত্মক ছবি

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান তীব্র উত্তেজনার মধ্যেই ইরানের রাজধানী তে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা