টেকলাইফ

টিকটক ৬ কোটি ২০ লাখ ভিডিও মুছে দিয়েছে

সান নিউজ ডেস্ক : জনপ্রিয় ভিডিও শেয়ারিং প্লাটফর্ম টিকটক বছরের প্রথম তিন মাসেই ছয় কোটি ২০ লাখ ভিডিও সরিয়ে দিয়েছে। নির্ধারিত নীতিমালা না মানায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানা যায়।

বুধবার (৩০ জুন) এই তথ্য প্রকাশের পাশাপাশি টিকটক উল্লেখ করেছে, প্রতিষ্ঠানটি নিরাপত্তা এবং গোপনীয়তার বিষয়গুলি সমাধান করতে চায়।

টিকটক তার ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদনে বলেছে, মুছে দেওয়া ভিডিওগুলি “প্রাপ্তবয়স্ক নগ্নতা এবং যৌন ক্রিয়াকলাপ, হয়রানি, নিপীড়ন এবং ঘৃণ্য আচরণের” মতো বিভাগের আওতায় পড়ে।” তাই এগুলো মুছে দেওয়া হয়েছে।

চীনা প্রতিষ্ঠান বাইটডান্স-এর মালিকানাধীন টিকটক আরও জানায়, প্রায় ৮৫ লাখ ভিডিও মার্কিন যুক্তরাষ্ট্র থেকে অপসারণ করা হয়েছে।

প্রতিষ্ঠানটি ২০১৯ সাল থেকে স্বচ্ছতা প্রতিবেদন প্রকাশ করে আসছে। কিশোর বয়সীদের মধ্যে ব্যাপক জনপ্রিয় প্ল্যাটফর্মটি ভিডিওর বিষয়বস্তু এবং গোপনতা সংক্রান্ত প্রশ্নে তদন্তের আওতায় আসার ফলে বেশ কিছু দেশ অ্যাপটিকে নিষিদ্ধ করেছে।

টিকটক তার প্ল্যাটফর্মের স্বচ্ছতা বাড়ানোর জন্য গত বছর লস অ্যাঞ্জেলেস কার্যালয়ে একটি কন্টেন্ট মডারেশন সেন্টার খুলেছে।

সান নিউজ/এমএইচআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

আজীবন সম্মাননা পেলেন নূতন ও মুনমুন

টেলিভিশন, চলচ্চিত্র ও ওটিটিসহ সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদান ও সাফ...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

বোদায় ফুটবলের মাঠে লিজেন্ডসদের সঙ্গে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

পঞ্চগড়ের বোদা উপজেলার ফুটবলের ঐতিহ্য ও সোনালী অতীতকে স্মরণ করে স্থানীয় লিজেন্...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

সাইবার সুরক্ষা আইন নিয়ে সংশোধনের সুযোগ আছে

দেশের মানুষের সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি অনলাইনে অপতথ্য ছড়ানো ঠেকাতে মিডিয়...

স্বাস্থ্যসেবা কেন্দ্রেও ক্ষমতার গরমের আঁচ: জামায়াত আমির

রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে মধ্যরাতে ভাঙচুর ও লুটপাটের...

নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে ভ্যান, চালক নিহত

জামালপুরের দেওয়ানগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ভ্যান রাস্তার পাশের পুকুরে পড়ে স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা