টেকলাইফ

ফেসবুকে যাবেন না জাকারবার্গ

আন্তর্জাতিক ডেস্ক: ফেসবুকে মার্ক জাকারবার্গের সাম্প্রতিক পোস্টগুলো দেখলেই ব্যাপারটা আঁচ করা যায়। বাড়িতে বেশ আনন্দে আছেন তিনি। কখনো মেয়েকে নিয়ে গেম খেলছেন তো কখনো তিরন্দাজের ভূমিকায় একে একে লক্ষ্যভেদ করছেন। বাড়ির আয়েশি জীবন ছেড়ে কর্মস্থলে যাওয়ার ছিটেফোঁটা লক্ষণও তাঁর মধ্যে নেই। আর তা তিনি নিজেই পরিষ্কার করেছেন।

কর্মীদের পাঠানো বার্তায় ফেসবুকের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) গতকাল বুধবার বলেছেন, তিনি আগামী বছরের মাঝামাঝির আগে অফিসে ফিরতে চান না। কাজ করে যাবেন, তবে অফিসের বাইরে থেকে। কর্মীদেরও তিনি সে স্বাধীনতা দিচ্ছেন। অর্থাৎ ২০২২ সালের মাঝামাঝির আগে অফিসে এসে কাজ করা ফেসবুক-কর্মীদের জন্য বাধ্যতামূলক নয়। ফেসবুকের এক মুখপাত্র সিএনএনকে তা নিশ্চিতও করেছেন। সত্যিই, সিইও বটে!

জাকারবার্গ কর্মীদের লিখেছেন, ঘরে থেকে কাজ করায় দীর্ঘ মেয়াদে ভাবনার সময় ও সুযোগ পেয়েছি আমি। আবার পরিবারের সঙ্গেও বেশি সময় কাটিয়েছি। এটা আমাকে যেমন আনন্দ দিয়েছে, তেমনই কাজে দক্ষও করেছে।

ফেসবুকের পক্ষ থেকে গতকাল বুধবার বলা হয়, কাজের ধরন বুঝে প্রতিষ্ঠানের সব স্তরের কর্মীদের ঘরে থেকে কাজ চালিয়ে যাওয়ার সুযোগ দেবে ফেসবুক। কোনো কর্মী অফিসে এসে কাজ করতে চাইলে তাতেও সমস্যা নেই তবে অন্তত অর্ধেক সময় অফিসের বাইরে থেকে কাজ করায় উৎসাহিত করা হবে। প্রয়োজনে দেশের বাইরে থেকে কাজ চালিয়ে যাওয়ার সুবিধাও দেবে ফেসবুক।

জাকারবার্গ অবশ্য আগেই বলেছিলেন, তিনি চান পরবর্তী ১০ বছরের মধ্যে ফেসবুকের মোট কর্মীর অন্তত অর্ধেক অফিসের বাইরে থেকে নিয়মিত কাজ করুক। হয়তো সে লক্ষ্যেই এগোচ্ছেন।

সান নিউজ/এমএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

তুরস্ককে ৩-০ গোলে হারালো বেলজিয়াম

ক্যারিয়ারের গোধূলিলগ্নে পৌঁছেও বয়স যে শুধুই একটি সংখ্যা, তা আবারও প্রমাণ করল...

মাদকসহ আটক খুবির ৩ শিক্ষার্থী বহিষ্কার

মাদকদ্রব্য (গাঁজা)সহ আটকের ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) গণযোগাযোগ ও সাং...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

২০০ টাকা কেজি শিম

রাজধানীর খুচরা বাজারগুলোতে আজ শনিবার ৩ অক্টোবর মাছ, মাংস ও ডিমের দামে বড় কোনো...

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

নিঃসঙ্গ শক্তিতে পরিণত হচ্ছে আমেরিকা!

দিল্লিতে আয়োজিত অত্যন্ত গুরুত্বপূর্ণ এক আন্তর্জাতিক সম্মেলনে বিশ্ব রাজনীতির চ...

এশিয়ান গেমসে পদক তালিকার শীর্ষে চীন-জাপান

পর্দা নেমেছে ২০তম এশিয়ান গেমসের। চূড়ান্ত হওয়া পদক তালিকার শীর্ষে যথারীতি আধি...

ঝিমলি হয়ে আবারও পর্দায় কৌশানী

টলিপাড়ার জনপ্রিয় অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায় বড় পর্দায় ফিরছেন তার আলোচিত &l...

তেহরানের দেয়ালে ট্রাম্পের ব্যঙ্গাত্মক ছবি

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান তীব্র উত্তেজনার মধ্যেই ইরানের রাজধানী তে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা