সংগৃহীত ছবি
খেলা

বাফুফেকে জরিমানা ফিফার

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপ বাছাইয়ে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে (বাফুফে) জরিমানা করেছে ফিফা। গত অক্টোবর ও নভেম্বরে অনুষ্ঠিত বিশ্বকাপ বাছাইয়ের ৩টি ম্যাচে শৃঙ্খলাভঙ্গের ঘটনায় বাফুফেকে মোট ৩০ হাজার ২৫০ সুইস ফ্রাঁ জরিমানা করেছে ফিফার ডিসিপ্লিনারি কমিটি। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৩৯ লাখ টাকা।

আরও পড়ুন : ক্রীড়া মন্ত্রীর দায়িত্ব পেলেন পাপন

বাছাই পর্বের যে তিনটি ম্যাচে শৃঙ্খলাভঙ্গের অভিযোগ উঠেছে তার দুটি ছিল ঢাকায় এবং একটি মালদ্বীপে। গত ১২ই অক্টোবর ২০২৬ বিশ্বকাপ কোয়ালিফায়ারের প্রিলিমিনারি রাউন্ডে মালেতে প্রথম লেগে মালদ্বীপের সঙ্গে ১-১ গোলে ড্র করে বাংলাদেশ। সে ম্যাচে দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগ ওঠে বাংলাদেশের বিরুদ্ধে। ফিফার ওয়েবসাইটে প্রকাশিত শাস্তির বিবরণে বাংলাদেশের এই ম্যাচ নিয়ে বলা হয়, ৬ খেলোয়াড় ব্যক্তিগতভাবে শৃঙ্খলা ভঙ্গ করেন। ফিফার শৃঙ্খলাবিধির ১৪ নম্বর ধারা ভাঙায় এ ম্যাচে ৫ হাজার সুইস ফ্রাঁ বাং ৬ লাখ ৪৩ হাজার ৭০৬ টাকা জরিমানা করা হয়েছে বাফুফেকে।

১৭ অক্টোবর কিংস অ্যারেনায় ফিরতি লেগে মালদ্বীপকে ২-১ গোলে হারায় স্বাগতিক বাংলাদেশ। বাংলাদেশকে বিশ্বকাপ বাছাইয়ের মূল পর্বে জায়গা করে দেয়া এই ম্যাচে নিরাপত্তাবিধি ভঙ্গ করা, গ্যালারিতে বাজি ফোটানো এবং মাঠে দর্শকদের প্রবেশের কারণে ফিফা আচরণবিধির ১৭ নম্বর ধারা ভঙ্গ হয়েছে। এতে বাফুফেকে ১৪ হাজার সুইস ফ্রাঁ বাং ১৮ লাখ দুই হাজার ৩৭৬ টাকা জরিমানা করা হয়েছে। এই ম্যাচে ফিফার আচরণ বিধিমালার প্রতি সম্মান না দেখানোয় শাস্তি পেয়েছে মালদ্বীপও।

আরও পড়ুন : টিভিতে আজকের খেলা

দেশটির ফুটবল ফেডারেশনকে সতর্ক করেছে ফিফার ডিসিপ্লিনারি কমিটি। ফিফা জানায়, সেই ম্যাচে মালদ্বীপের ড্রেসিংরুমে অননুমোদিত প্রবেশ ঘটেছিল।

এর পর গত ২১ নভেম্বর কিংস অ্যারেনাতে লেবাননের সঙ্গে ১-১ গোলে ম্যাচ ড্র করে বাংলাদেশ। সে ম্যাচেও নিরাপত্তাবিধি ভঙ্গ করা, গ্যালারিতে বাজি পোড়ানো এবং মাঠে দর্শক ঢোকার দায়ে বাফুফেকে ১১ হাজার ২৫০ সুইস ফ্রাঁ জরিমানা করেছে ফিফা। বাংলাদেশি মুদ্রায় যা ১৪ লাখ ৪৮ হাজার টাকা।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে আবিদ শেখ...

‎শিশু ধর্ষণ: পাঁচ বছর পর আদালতের রায়ে যুবকের মৃত্যুদণ্ড

ফরিদপুরের আলফাডাঙ্গায় স্কুলে যাওয়ার পথে আট বছরের...

বিএনপির সাবেক ৫ বারের এমপি আব্দুল হাই আর নেই

বর্ষীয়ান রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা, সাবেক উপমন্...

হামজার লাল কার্ড নিয়ে ফুঁসছেন শেফিল্ড কোচ

ফ্র্যাটন পার্কের রোমাঞ্চকর লড়াইয়ে পোর্টসমাউথের মাঠে ৩-২ গোলে হেরেছে শেফিল্ড ই...

মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস

দ্বিতীয় দফায় মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

প্রশ্নপত্র ফাঁস চক্রের মূল হোতাসহ ৭ সরকারি-বেসরকারি কর্মচারি গ্রেপ্তার

সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের বহুল আলোচিত ঘটনা...

দিল্লিতে ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে আটক

ভারতের নির্বাচন কমিশনে ভোটার তালিকা সংশোধনে অনিয়মের অভিযোগ তুলে পদত্যাগের দা...

বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব চুক্তির পথে বাংলাদেশ : অর্থমন্ত্রী

বিশ্বব্যাংকের সঙ্গে একটি নতুন কান্ট্রি পার্টনারশিপ বা অংশীদারত্ব চুক্তি স্বাক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা