খেলা

খালি হাতেই ফিরল টাইগাররা

ক্রীড়া প্রতিবেদক:

পাকিস্তানে ব্যর্থ সফর শেষ করে দেশে ফিরেছে মাহমুদউল্লাহর নেতৃত্বাধীন টিম বাংলাদেশ।

২৭ জানুয়ারি খেলা শেষ করেই দেশের পথে রওনা দেন ক্রিকেটাররা। ২৮ জানুয়ারি মঙ্গলবার, বাংলাদেশ সময় রাত ৩টার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায় টাইগারদের বহনকারী বিমান।

তিন দফা পাকিস্তান সফরে এরইমধ্যে প্রথম দফা শেষ করলো বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। প্রাথমিক সূচিতে ২৮ তারিখ দিনে দেশে ফেরার কথা থাকলেও নিরাপত্তার বাড়াবাড়িতে অতিষ্ঠ ক্রিকেটাররা আগেই দেশে ফিরলেন।

অন্য যেকোনো দেশে খেলতে গেলে খেলার বাইরে ঘোরাঘুরি বা ব্যক্তিগত সময় কাটানোর সুযোগ পান ক্রিকেটাররা। তবে পাকিস্তান সফরের চিত্র ছিল পুরোটাই উল্টো। হোটেল থেকে বের হওয়ার কোনো সুযোগ পাননি ক্রিকেটাররা। হোটেল থেকে শুরু করে স্টেডিয়াম পর্যন্ত হাজার দশেক পুলিশের প্রহরায় অনেকটা দমবন্ধ পরিবেশের সম্মুখীন হয়েছিল সবাই।

এ কারণে আগেই দেশে ফেরার দিন-তারিখ এগিয়ে এনেছিল টিম ম্যানেজমেন্ট।

গত ২২ জানুয়ারি রাত ৮টায় তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশ বিমানের একটি বিশেষ বিমানে পাকিস্তানের উদ্দেশ্যে রওনা দেন ক্রিকেটাররা। কারণ ছিল ভ্রমণের ঝক্কি কমানো। তবে এতকিছুর পরেও শূন্য হাতেই দেশে ফিরেছে মাহমুদউল্লাহ রিয়াদের দল।

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশ হেরেছে ২-০ ব্যবধানে। শেষ ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়।

পাকিস্তান সফরে দ্বিতীয় দফায় আগামী ৭ ফেব্রুয়ারি একটি টেস্ট ম্যাচ খেলতে যাবে টাইগাররা। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভূক্ত এই ম্যাচটি অনুষ্ঠিত হবে রাওয়ালপিন্ডিতে।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় চা শ্রমিকদের পূর্ণ উৎসব বোনাস না দেওয়ার অভিযোগ

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চা-শ্রমিকদের পূর্...

সাজেকে নিরাপত্তা নিশ্চিত করা ও ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবী

সাজেকে পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত এবং ভ্র...

বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভানকে নিয়ে বার্সা-রিয়ালের লড়াই

বয়স সবেমাত্র ১৭ বছর পেরিয়েছে। এরই মধ্যে মার্কিন জাতীয় দলের হয়ে জালের দেখা...

নিরাপদ খাদ্যের ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

নিরাপদ খাদ্য নিশ্চিত করতে স্থাপিত ভ্রাম্যমাণ পরীক্ষাগার (মোবাইল ল্যাবরেটরি ভ্...

বাবুগঞ্জে দুর্গাপূজার প্রস্তুতি সম্পন্ন, উৎসবের অপেক্ষা

আর মাত্র দুদিন পরই শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের...

রাজশাহীতে ক্রিকেটারদের চুরি যাওয়া লাগেজ উদ্ধার, গ্রেপ্তার ৪

মিরপুর থেকে ম্যাচ খেলে ফেরার পথে রাজশাহী বিভাগের ক্রিকেটারদের চুরি যাওয়া আটটি...

বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে আবিদ শেখ...

আলতাফকে ভবন নির্মাণে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

জন্ম থেকেই দুই হাত নেই, তবু অদম্য ইচ্ছাশক্তি ও অধ্...

হুতিদের হামলার শঙ্কায় সৌদি আরবের ক্রীড়াঙ্গনে অনিশ্চয়তা

মধ্যপ্রাচ্যের বর্তমান ভূরাজনৈতিক সংঘাত ও নিরাপত্তা আশঙ্কার সরাসরি প্রভাব পড়তে...

নিহতদের প্রতি শ্রদ্ধাঞ্জলিসহ নানা আয়োজনে ঢাবি শোক দিবস পালিত

বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আজ বৃহস্পতিবার (১৫ অক্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা