খেলা

শেষ মুহূর্তে হারল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে শেষ ওভারের শেষ বল পর্যন্ত লড়াই করে ৫ রানে হেরে গেছে বাংলাদেশ।

আরও পড়ুন: সরকার অস্বস্তিতে নেই

বুধবার অ্যাডিলেডে আগে ব্যাট করে ৬ উইকেটে ১৮৪ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে ভারত। টার্গেট তাড়া করতে নেমে উড়ন্ত সূচনা করে বাংলাদেশ। ৭ ওভারে ৬৬ রান করে জয়ের পথেই ছিল টাইগাররা। কিন্তু বৃষ্টির কারণে সব শেষ হয়ে যায়। বৃষ্টি আইনে বাংলাদেশের লক্ষ্য দাঁড়ায় ১৬ ওভারে ১৫১।

এমন সময়ে ১০ উইকেট হাতে নিয়ে খেলতে নামে বাংলাদেশ। কিন্তু বৃষ্টির পর প্রথম ওভারে উইকেট হারায় বাংলাদেশ। রান আউট লিটন দাস। লোকেশ রাহুলের সরাসরি থ্রোতে সর্বনাশ। ২৭ বলে তিন ছক্কা ও সাত চারে ৬০ রান তুলে ফেরেন লিটন। তার আগে ২২ বলে ফিফটি তুলে নেন যা কি-না এবারের বিশ্বকাপের দ্বিতীয় দ্রুতগতির ফিফটি।

আরও পড়ুন: সৌদি আরবে ইরানের হামলার আশঙ্কা

লিটনের পর নাজমুল হোসেন শান্তও আটকে যান। তিনি ফেরেন ২৫ বলে ২১ রানে। এখানেই যেন ম্যাচটাও হারিয়ে ফেলে বাংলাদেশ। শেষ কেউ আর লিটনের লড়াইটাকে পূর্ণতা দিতে পারলেন না। ১৬ ওভারে ৬ উইকেটে ১৪৫ রানে আটকে গেল বাংলাদেশ। শেষ ওভারে জিততে ২০ রান প্রয়োজন থাকলেও সেটি আর করা হয়ে উঠল না! কিন্তু কাছে গিয়ে হারল দল। শেষ বলে প্রয়োজন ছিল ৭ রান। হলো ১ রান।

বিশ্বকাপের গুরুত্বপূর্ণ এ ম্যাচে টস জিতে প্রথমে ভারতকে ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ। আগে ব্যাট করে বিরাট কোহলি ও লোকেশ রাহুলের জোড়া ফিফটিতে ভর করে ৬ উইকেট হারিয়ে ১৮৪ রান করে ভারত। দলের হয়ে ৪৪ বলে ৮ চার আর এক ছক্কায় সর্বোচ্চ ৬৪ রান করেন সাবেক অধিনায়ক বিরাট কোহলি।

আরও পড়ুন: এলপিজির দাম বাড়লো

টুর্নামেন্টের শুরু থেকে অফ ফর্মে থাকা লোকেশ রাহুল বাংলাদেশের বিপক্ষে ব্যাটিংয়ে নেমেই তাণ্ডব শুরু করেন। ৩২ বলে তিন চার আর ৪টি ছক্কার সাহায্যে ৫০ রান করা রাহুলকে ফেরান সাকিব।

সাম্প্রতিক সময়ে দুর্দান্ত ফর্মে রয়েছেন সূর্যকুমার যাদব। ভারতীয় এই তারকা ব্যাটসম্যানকে বোল্ড করে সাজঘরে পাঠান সাকিব। তার আগে ১৬ বলে চারটি বাউন্ডারির সাহায্যে ৩২ রান করেন সূর্যকুমার।

বিরাট কোহলি ও লোকেশ রাহুলের জোড়া ফিফটি আর সূর্যকুমারের ৩২ রানের ঝড়ো ইনিংসের সুবাদে ৬ উইকেট হারিয়ে ১৮৪ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে ভারত।

আরও পড়ুন: ধর্ষণ মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড

বাংলাদেশ দলের হয়ে ৪ ওভারে ৪৭ রান খরচ করে ৩ উইকেট নেন তরুণ পেসার হাসান মাহমুদ। ৩৩ রানে ২ উইকেট নেন অধিনায়ক সাকিব।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বলিউড তারকাদের মধ্যে যাঁরা ক্রিকেটারকে বিয়ে করেছেন

উপমহাদেশে ক্রিকেটের জনপ্রিয়তা নিয়ে নতুন করে বলার কিছু নেই। মাঠের পারফরম্যান্স...

তিতাসের ২৮ নম্বর কূপ উদ্বোধন, মিলবে ১২ এমএমসিএফ গ্যাস

ব্রাহ্মণবাড়িয়ার তিতাস গ্যাসক্ষেত্রের ২৮ নম্বর কূপ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন কর...

স্বপ্নের নায়ক সালমান শাহর জন্মদিন আজ

আজ ১৯ সেপ্টেম্বর। ঢাকাই চলচ্চিত্রের ক্ষণজন্মা নায়ক সালমান শাহর ৫৫তম জন্মদিন।...

জাতিসংঘে প্রথম ভাষণে প্রধানমন্ত্রীর বক্তব্যে থাকবে যেসব বিষয়

প্রায় চার দশক পর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বাংলাদেশের নেতৃত...

রাত জাগা ও অনিয়মিত ঘুমে কি কমে সন্তান ধারণের ক্ষমতা?

ব্যস্ত জীবনে কাজের চাপ কিংবা নানা কারণে অনেকেই ঘুমের সময় কমিয়ে দেন। অথচ শরীরে...

রাষ্ট্রপতির সঙ্গে জুলাই শহীদ মুগ্ধর পরিবারের সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ মীর মা...

অপ্রতিরোধ্য বার্সেলোনাকে থামাবে কে?

লা লিগায় যেন থামছেই না বার্সেলোনা। মৌসুমের প্রথম সাত ম্যাচে সাত জয় তুলে নিয়েছ...

গণভোটের রায় পাশ কাটিয়ে সংবিধান সংশোধন নয়: গোলাম পরওয়ার

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, গণভোটে জনগণ যে...

ভারতকে হটিয়ে শিরোপা জিতল ইংল্যান্ড

শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করে ভারতকে টপকে টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ের শীর্ষ স্...

পুকুরে ডুবে মাদ্রাসাছাত্রের মৃত্যু

চট্টগ্রামের বোয়ালখালীতে গোসল করতে গিয়ে পুকুরে ডুবে আয়াতুল ইসলাম সাইহান (১২) ন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা