চ্যাম্পিয়ন হয়ে বিশ্বকাপে জিম্বাবুয়ে
খেলা

চ্যাম্পিয়ন হয়ে বিশ্বকাপে জিম্বাবুয়ে

স্পোটস ডেস্ক: সিকান্দার রাজার অসাধারণ অলরাউন্ড নৈপুণ্যে স্কটল্যান্ডকে ৫ উইকেটে হারিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষে থেকেই সুপার টুয়েলভ নিশ্চিত করলো জিম্বাবুয়ে।

আরও পড়ুন: ইলিশ ধরার অপরাধে ৪১ জেলে আটক

প্রথমে টস জিতে ব্যাট করতে নেমে ৬ উইকেট হারিয়ে ১৩২ রান সংগ্রহ করে স্কটল্যান্ড। জবাব দিতে নেমে ৯ বল হাতে রেখেই ৫ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় জিম্বাবুইয়ানরা।

বল হাতে ৪ ওভারে ২০ রান দিয়ে ১ উইকেট নেয়ার পাশাপাশি ব্যাট হাতেও ঝড় তোলেন সিকান্দার রাজা। ২৩ বল খেলে ৩ বাউন্ডারি আর ২ ছক্কায় ৪০ রান করে দলকে সহজ জয় পাইয়ে দেন তিনি। শেষ পর্যন্ত ম্যাচ সেরার পুরস্কারও উঠলো তার হাতে।

আরও পড়ুন: রাজনীতিতে অযোগ্য ইমরান খান

১৩৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৭ রানের মধ্যে ২ উইকেট হারিয়ে চরম বিপাকে পড়ে জিম্বাবুয়ে। ৪ রান করে আউট হয়ে যান ওপেনার রেগিস চাকাভা। এরপর ওয়েসলি মাধভিরে ৫ বলে কোনো রান না করেই ফিরে যান। দলীয় ৪২ রানের মাথায় বিদায় নেন শন উইলিয়ামস। তিনি করেন ৭ রান।

এরপর জুটি বাধেন অধিনায়ক ক্রেইগ আরভিন এবং সিকান্দার রাজা। এ দু’জন মিলে ৬৪ রানের জুটি গড়েন। এর মধ্যেই ঝড় তুলেছিলেন সিকান্দার রাজা। ২৩ বলে ৪০ রান করেন ৩ বাউন্ডার আর ২ ছক্কায়। ১০৬ রানের মাথায় আউট হন তিনি। তখন ১৫ ওভারের খেলা শেষ হয়।

আরও পড়ুন: মানুষের কষ্ট হচ্ছে

ওই সময় জিম্বাবুয়ের প্রয়োজন ছিল ৫ ওভারে ২৭ রান। ১১৯ রানের মাথায় এক পাশ আগলে রাখা ব্যাটার ক্রেইগ আরভিনও আউট হয়ে যান। তিনি করেন ৫৪ বলে ৫৮ রান। স্লো হলেও তার এই ধরে খেলা ব্যাটিংই জিম্বাবুয়েকে জয়ের বন্দরে পৌঁছে দেয়। শেষ দিকে মিল্টন সোম্বা ১১ বলে ১১ এবং রায়ান বার্ল ৫ বলে ৯ রান করে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন।

স্কটল্যান্ডের হয়ে জস ডেভি ২ উইকেট নেন। ১টি করে উইকেট নেন ব্র্যাড হুইল, মার্ক ওয়াট এবং মিচেল লিস্ক।

আরও পড়ুন: বেড়েছে মোটা চালের দাম

প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েও সুপার টুয়েলভে উঠতে ব্যর্থ হলো স্কটল্যান্ড। ওয়েস্ট ইন্ডিজের সঙ্গেই তাদের বিদায় নিতে হলো। তবে, একটা দারুণ মিল দেখা গেছে এখানে। ‘এ’ গ্রুপের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে হারানো নামিবিয়ার মত, ‘বি’ গ্রুপের প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে হারানো স্কটল্যান্ডেরও বিদায় ঘটে গেলো।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

থামছেই না হামের ভয়াল থাবা

দেশজুড়ে হামের সংক্রমণ এখনো নিয়ন্ত্রণে আসেনি। বিশেষ এমআর টিকাদান কর্মসূচি শুরু...

ভিসার শর্ত শিথিল করলো চীন

বাংলাদেশি দর্শনার্থীদের ১৪০তম চায়না ইমপোর্ট অ্যান্ড এক্সপোর্ট ফেয়ারে (ক্যান...

ফের কমল স্বর্ণের দাম

দেশের বাজারে ফের স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জু...

সাবেক ডেপুটি গভর্নরের ৩ বছরের কারাদণ্ড

সম্পদ বিবরণী দাখিল না করায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় বাংলাদেশ ব্যা...

দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে ৬ বাংলাদেশির মৃত্যু

দক্ষিণ আফ্রিকার ইস্টার্ন কেপ প্রদেশের কুইন্সটাউন (বর্তমান কোমানি) থেকে প্রায়...

গ্রেপ্তার না করলে আত্মসমর্পণ করবেন লতিফ সিদ্দিকী

রাজধানীর শাহবাগ থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আদালতে হাজিরা দিয়েছেন সাব...

পছন্দের প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে বিশেষ শর্ত, অভিযোগ স্বাস্থ্যমন্ত্রীর

সরকারি কেনাকাটায় অনেক সময় পছন্দের ব্যক্তি বা প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে টেন্...

কমনওয়েলথ গেমসে হিটে ৩৬তম রাফি

কমনওয়েলথ গেমসে অ্যাথলেটিকসে ইমরানুর রহমান, বক্সিংয়ে জিনাত ফেরদৌসের পর এবার সা...

হবিগঞ্জে এনসিপির বিক্ষোভ কর্মসূচির ডাক

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা-কর্মীদের ওপর হামলার প্রতিবাদে আগা...

৪৫ বছর আগে যেভাবে সরিয়ে নেওয়া হয় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মরদেহ

১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা